Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 33 / Mantra 8

97 Mantra
33/8
Devata- विद्वांसो देवता Rishi- विश्वामित्र ऋषिः Chhand- भुरिक् त्रिष्टुप् Swara- धैवतः
Mantra with Swara
मू॒र्द्धानं॑ दि॒वोऽअ॑र॒तिं पृ॑थि॒व्या वैश्वान॒रमृ॒तऽआ जा॒तम॒ग्निम्।क॒विꣳ स॒म्राज॒मति॑थिं॒॑ जना॑नामा॒सन्ना पात्रं॑ जनयन्त दे॒वाः॥८॥

मू॒र्द्धान॑म्। दि॒वः। अ॒र॒तिम्। पृ॒थि॒व्याः। वै॒श्वा॒न॒रम्। ऋ॒ते। आ। जा॒तम्। अ॒ग्निम् ॥ क॒विम्। स॒म्राज॒मिति॑ स॒म्ऽराज॑म्। अति॑थिम्। जना॑नाम्। आ॒सन्। आ। पात्र॑म्। ज॒न॒य॒न्त॒। दे॒वाः ॥८ ॥

Mantra without Swara
मूर्धानन्दिवो अरतिम्पृथिव्या वैश्वानरमृतऽआ जातमग्निम् । कविँ सम्राजमतिथिञ्जनानामासन्ना पात्रञ्जनयन्त देवाः ॥

मूर्द्धानम्। दिवः। अरतिम्। पृथिव्याः। वैश्वानरम्। ऋते। आ। जातम्। अग्निम्॥ कविम्। सम्राजमिति सम्ऽराजम्। अतिथिम्। जनानाम्। आसन्। आ। पात्रम्। जनयन्त। देवाः॥८॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ–হে মনুষ্যগণ! যেমন (দেবাঃ) বিদ্বান্গণ (দিবঃ) আকাশের (মুর্দ্ধানম্) উপরিভাগে সূর্য্যরূপে বর্ত্তমান (পৃথিব্যাঃ) পৃথিবীকে (অরতিম্) প্রাপ্ত হইবার (বৈশ্বানরম্) সকল মনুষ্যগণের হিতকারী (ঋতে) যজ্ঞের নিমিত্ত (আ, জাতম্) উত্তম প্রকার প্রাদুর্ভূত (কবিম্) সর্বত্র প্রদর্শনকারী (সম্রাজম্) সম্যক্ প্রকাশমান (জনানাম্) মনুষ্যদিগের (অতিথিম্) অতিথি তুল্য প্রথম ভোজনের অংশ গ্রহণকারী (পাত্রম্) রক্ষার হেতু (আসন্) ঈশ্বরের মুখরূপ সামর্থ্যে উৎপন্ন হওয়া (অগ্নিম্) অগ্নিকে (আ, জনয়ন্ত) সম্যক্ প্রকার প্রকাশিত করে সেই রূপ তোমরাও ইহাকে প্রকাশিত কর ॥ ৮ ॥
Essence
ভাবার্থঃ–এই মন্ত্রে বাচকলুপ্তোপমালঙ্কার আছে । যাহারা পৃথিবী, জল, বায়ু ও আকাশে ব্যাপ্ত বিদ্যুৎরূপ অগ্নিকে প্রকট করিয়া যন্ত্রকলাদি দ্বারা যুক্তি পূর্বক চালাইবে তাহারা কোন্ কোন্ কার্যকে সাধন করিবে না? ॥ ৮ ॥
Subject
পুনস্তমেব বিষয়মাহ ॥ পুনঃ সেই বিষয়কে পরবর্ত্তী মন্ত্রে বলা হইয়াছে ॥
Mantra (Bengali)
মূ॒র্দ্ধানং॑ দি॒বোऽঅ॑র॒তিং পৃ॑থি॒ব্যা বৈশ্বান॒রমৃ॒তऽআ জা॒তম॒গ্নিম্ । ক॒বিꣳ স॒ম্রাজ॒মতি॑থিং॒ জনা॑নামা॒সন্না পাত্রং॑ জনয়ন্ত দে॒বাঃ ॥ ৮ ॥
Rishi | Devata | Chhanda | Swara
মূর্দ্ধানমিত্যস্য বিশ্বামিত্র ঋষিঃ । বিদ্বাংসো দেবতাঃ । ভুরিক্ ত্রিষ্টুপ্ ছন্দঃ । ধৈবত স্বরঃ ॥