Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 33 / Mantra 65

97 Mantra
33/65
Devata- इन्द्रो देवता Rishi- वामदेव ऋषिः Chhand- गायत्री Swara- षड्जः
Mantra with Swara
आ तू न॑ऽइन्द्र वृत्रहन्न॒स्माक॑म॒र्द्धमा ग॑हि।म॒हान् म॒हीभि॑रू॒तिभिः॑॥६५॥

आ। तु। नः॒। इ॒न्द्र॒। वृ॒त्र॒ह॒न्निति॑ वृत्रऽहन्। अ॒स्माक॑म्। अ॒र्द्धम्। आ। ग॒हि॒। म॒हान्। म॒हीभिः॑। ऊ॒तिभि॒रित्यू॒तिऽभिः॑ ॥६५ ॥

Mantra without Swara
आ तू नऽइन्द्र वृत्रहन्नस्माकमर्धमा गहि । महान्महीभिरूतिभिः ॥

आ। तु। नः। इन्द्र। वृत्रहन्निति वृत्रऽहन्। अस्माकम्। अर्द्धम्। आ। गहि। महान्। महीभिः। ऊतिभिरित्यूतिऽभिः॥६५॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ–হে (বৃত্রহন্) শত্রুদের বিনাশক (ইন্দ্র) উত্তম ঐশ্বর্য্যযুক্ত রাজন্! আপনি (অস্মাকম্) আমাদের লোকদিগের (অর্দ্ধম্) বৃদ্ধি, উন্নতিকে (আ, গহি) সম্যক্ প্রকার প্রাপ্ত হউন এবং (মহান্) অত্যন্ত পূজনীয় (মহীভিঃ) মহতী (ঊতিভিঃ) রক্ষাদি ক্রিয়াগুলির দ্বারা (নঃ) আমাদিগকে (তু, আ, দধনৎ) শীঘ্র উত্তম প্রকার পুষ্ট করুন ॥ ৬৫ ॥
Essence
ভাবার্থঃ–এই মন্ত্রে পূর্বের মন্ত্র হইতে (দধনৎ) এই পদের অনুবৃত্তি আইসে । হে রাজন্! যেমন আপনি আমাদের রক্ষক ও বর্দ্ধক সেইরূপ আমরাও আপনাকে বৃদ্ধি করি, সকলে আমরা প্রীতিপূর্বক মিলিয়া দুষ্টদিগকে নিবৃত্ত করিয়া শ্রেষ্ঠদিগকে ধনাঢ্য করি ॥ ৬৫ ॥
Subject
পুনস্তমেব বিষয়মাহ ॥ পুনঃ সেই বিষয়কে পরবর্ত্তী মন্ত্রে বলা হইয়াছে ॥
Mantra (Bengali)
আ তূ ন॑ऽইন্দ্র বৃত্রহন্ন॒স্মাক॑ম॒র্দ্ধমা গ॑হি । ম॒হান্ ম॒হীভি॑রূ॒তিভিঃ॑ ॥ ৬৫ ॥
Rishi | Devata | Chhanda | Swara
আ তূ ন ইত্যস্য বামদেব ঋষিঃ । ইন্দ্রো দেবতা । গায়ত্রী ছন্দঃ । ষড্জঃ স্বরঃ ॥