Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 33 / Mantra 64

97 Mantra
33/64
Devata- इन्द्रो देवता Rishi- गौरीवितिर्ऋषिः Chhand- त्रिष्टुप् Swara- धैवतः
Mantra with Swara
जनि॑ष्ठाऽउ॒ग्रः सह॑से तु॒राय॑ म॒न्द्रऽओजि॑ष्ठो बहु॒लाभि॑मानः।अव॑र्द्ध॒न्निन्द्रं॑ म॒रुत॑श्चि॒दत्र॑ मा॒ता यद्वी॒रं द॒धन॒द्धनि॑ष्ठा॥६४॥

जनि॑ष्ठाः। उ॒ग्रः। सह॑से। तु॒राय॑। म॒न्द्रः। ओजि॑ष्ठः। ब॒हु॒लाभि॑मान॒ इति॑ ब॒हु॒लऽअ॑भिमानः ॥ अव॑र्द्धन्। इन्द्र॑म्। म॒रुतः॑। चि॒त्। अत्र॑। मा॒ता। यत्। वी॒रम्। द॒धन॑त्। धनि॑ष्ठा ॥६४ ॥

Mantra without Swara
जनिष्ठाऽउग्रः सहसे तुराय मन्द्रऽओजिष्ठो बहुलाभिमानः । अवर्धन्निन्द्रम्मरुतश्चिदत्र माता यद्वीरन्दधनद्धनिष्ठा ॥

जनिष्ठाः। उग्रः। सहसे। तुराय। मन्द्रः। ओजिष्ठः। बहुलाभिमान इति बहुलऽअभिमानः॥ अवर्द्धन्। इन्द्रम्। मरुतः। चित्। अत्र। माता। यत्। वीरम्। दधनत्। धनिष्ठा॥६४॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ–হে রাজন্! (ধনিষ্ঠা) অত্যন্ত ধনবতী (মাতা) (য়ৎ) যে (বীরম্) শূরতাদি গুণযুক্ত আপনি পুত্রকে (দধনৎ) পুষ্ট করিয়াছিলেন এবং (চিৎ) যেমন (ইন্দ্রম্) সূর্য্যকে (মরুতা) বায়ু বৃদ্ধি করিবে সেইরূপ সভাসদ্ লোকেরা আপনার (অবর্ধন্) যোগ্যতাদি পূর্বক বৃদ্ধি করিবেন । সুতরাং আপনি (অত্র) এই রাজ্যপালনরূপ ব্যবহারে (সহসে) শক্তি ও (তুরায়) শীঘ্রতার জন্য (উগ্রঃ) তেজস্বী স্বভাবযুক্ত (মন্দ্রঃ) স্তুতি, প্রশংসা প্রাপ্ত আনন্দদাতা (ওজিষ্ঠঃ) অতিশয় পরাক্রমী এবং (বহুলাভিমানঃ) অনেক প্রকারের পদার্থের অভিমানযুক্ত সুখকে (জনিষ্ঠাঃ) উৎপন্ন করুন ॥ ৬৪ ॥
Essence
ভাবার্থঃ–এই মন্ত্রে উপমালঙ্কার আছে । যে স্বয়ং ব্রহ্মচর্য্য দ্বারা শরীরাত্মবলযুক্ত বিদ্বান্ হইয়া দুষ্টদিগের প্রতি কঠিন স্বভাব সম্পন্ন, শ্রেষ্ঠের বিষয়ে ভিন্ন স্বভাবযুক্ত হইয়া বহু উত্তম সভ্য দ্বারা যুক্ত ধর্মাত্মা হইয়া ন্যায় ও বিনয় দ্বারা রাজ্যের রক্ষা করে সে সব দিক দিয়া অগ্রসর হউক ॥ ৬৪ ॥
Subject
পুনস্তমেব বিষয়মাহ ॥ পুনঃ সেই বিষয়কে পরবর্ত্তী মন্ত্রে বলা হইয়াছে ॥
Mantra (Bengali)
জনি॑ষ্ঠাऽউ॒গ্রঃ সহ॑সে তু॒রায়॑ ম॒ন্দ্রऽওজি॑ষ্ঠো বহু॒লাভি॑মানঃ । অব॑র্দ্ধ॒ন্নিন্দ্রং॑ ম॒রুত॑শ্চি॒দত্র॑ মা॒তা য়দ্বী॒রং দ॒ধন॒দ্ধনি॑ষ্ঠা ॥ ৬৪ ॥
Rishi | Devata | Chhanda | Swara
জনিষ্ঠা ইত্যস্য গৌরীবিতির্ঋষিঃ । ইন্দ্রো দেবতা । ত্রিষ্টুপ্ ছন্দঃ । ধৈবতঃ । স্বরঃ ॥