Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 33 / Mantra 62

97 Mantra
33/62
Devata- सोमो देवता Rishi- देवल ऋषिः Chhand- निचृद्गायत्री Swara- षड्जः
Mantra with Swara
उपा॑स्मै गायता नरः॒ पव॑माना॒येन्द॑वे।अ॒भि दे॒वाँ२ऽइय॑क्षते॥६२॥

उप॑। अ॒स्मै॒। गा॒य॒त॒। न॒रः॒। पव॑मानाय। इन्द॑वे। अ॒भि। दे॒वान्। इय॑क्षते ॥६२ ॥

Mantra without Swara
उपास्मै गायता नरः पवमानायेन्दवे । अभि देवाँऽइयक्षते ॥

उप। अस्मै। गायत। नरः। पवमानाय। इन्दवे। अभि। देवान्। इयक्षते॥६२॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ–হে (নরঃ) নায়ক অধ্যাপকাদি ব্যক্তিগণ! তোমরা (দেবান্) বিদ্বান্দিগকে (অভি) সকল দিক দিয়া (ইয়ক্ষতে) সৎকার করিতে চাহিয়া (অস্মৈ) এই (পবমানায়) পবিত্রকারী (ইন্দবে) কোমল বিদ্যার্থীর জন্য (উপগায়ন্ত) নিকটস্থ হইয়া শাস্ত্রসমূহকে পড়াইতে থাক ॥ ৬২ ॥
Essence
ভাবার্থঃ–এই মন্ত্রে বাচকলুপ্তোপমালঙ্কার আছে । যেমন জিজ্ঞাসুগণ অধ্যাপকদিগকে সন্তুষ্ট করিতে চাহে সেইরূপ অধ্যাপকগণও তাহাদের পড়াইবার ইচ্ছা রাখিবে ॥ ৬২ ॥
Subject
অথাধ্যাপকাধ্যেতারঃ কথং বর্ত্তেরন্নিত্যাহ ॥ এখন পঠন-পাঠনকারী কেমন আচরণ করিবে, এÙ বিষয়কে পরবর্ত্তী মন্ত্রে বলা হইয়াছে ॥
Mantra (Bengali)
উপা॑স্মৈ গায়তা নরঃ॒ পব॑মানা॒য়েন্দ॑বে । অ॒ভি দে॒বাঁ২ऽইয়॑ক্ষতে ॥ ৬২ ॥
Rishi | Devata | Chhanda | Swara
উপাস্মায়িত্যস্য দেবল ঋষিঃ । সোমো দেবতা । নিচৃদ্ গায়ত্রী ছন্দঃ । ষড্জঃ স্বরঃ ॥