Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 33 / Mantra 50

97 Mantra
33/50
Devata- महेन्द्रो देवता Rishi- प्रगाथ ऋषिः Chhand- त्रिष्टुप् Swara- धैवतः
Mantra with Swara
अ॒स्मे रु॒द्रा मे॒हना॒ पर्व॑तासो वृत्र॒हत्ये॒ भर॑हूतौ स॒जोषाः॑। यः शꣳस॑ते स्तुव॒ते धायि॑ प॒ज्रऽइन्द्र॑ज्येष्ठाऽअ॒स्माँ२ऽअ॑वन्तु दे॒वाः॥५०॥

अ॒स्मेऽइत्य॒स्मे। रु॒द्राः। मे॒हना॑। पर्व॑तासः। वृ॒त्र॒हत्य॒ इति॑ वृत्र॒ऽहत्ये॑। भर॑हूता॒विति॒ भर॑ऽहूतौ। स॒जोषा॒ इति॑ स॒ऽजोषाः॑ ॥ यः। शꣳस॑ते। स्तु॒व॒ते। धायि॑। प॒ज्रः। इन्द्र॑ज्येष्ठा॒ इतीन्द्र॑ऽज्येष्ठाः। अ॒स्मान्। अ॒व॒न्तु॒। दे॒वाः ॥५० ॥

Mantra without Swara
अस्मे रुद्रा मेहना पर्वतासो वृत्रहत्ये भरहूतौ सजोषाः । यः शँसते स्तुवते धायि पज्रऽइन्द्रज्येष्ठा अस्माँऽअवन्तु देवाः ॥

अस्मेऽइत्यस्मे। रुद्राः। मेहना। पर्वतासः। वृत्रहत्य इति वृत्रऽहत्ये। भरहूताविति भरऽहूतौ। सजोषा इति सऽजोषाः॥ यः। शꣳसते। स्तुवते। धायि। पज्रः। इन्द्रज्येष्ठा इतीन्द्रऽज्येष्ठाः। अस्मान्। अवन्तु। देवाः॥५०॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ–হে মনুষ্যগণ! (য়ঃ) যিনি (পজ্রঃ) সঞ্চিত ধনযুক্ত ব্যক্তি যাঁহার (শংসতে) প্রশংসা ও (স্তুবতে) স্তুতি করা হয় এবং যিনি ধনকে (ধায়ি) ধারণ করিয়াছেন, তিনি ও (অস্মান্) আমাদের যিনি (অস্মে) আমাদের মধ্যে (মেহনা) ধনাদিকে ত্যাগ করিতে, (রুদ্রাঃ) শত্রুদিগকে রোদন করাইতে এবং (পর্বতাসঃ) উৎসব-পর্বাদি সম্পন্ন (বৃত্রহত্যে) দুষ্টদিগকে বধ করিবার জন্য (ভরহূতৌ) সংগ্রামে আহ্বান করিবার বিষয়ে (সজোষাঃ) একই প্রীতিসম্পন্ন (ইন্দ্রজ্যেষ্ঠাঃ) সভাপতি রাজা যন্মধ্যে বড় এমন (দেবাঃ) বিদ্বান্গণ (অবন্তু) রক্ষা করুন, তাহারা তোমারও রক্ষা করিবে ॥ ৫০ ॥
Essence
ভাবার্থঃ– এই সব রাজপুরুষগণ পদার্থের প্রশংসক, শ্রেষ্ঠদিগের রক্ষক,দুষ্ট দিগের তাড়নাকারী, সংগ্রামী, মেঘবৎপালক, প্রশংসনীয়, তাহারা সকলে সেবন যোগ্য ॥ ৫০ ॥
Subject
অথ রাজপুরুষাঃ কীদৃশাঃ স্যুরিত্যাহ ॥ এখন রাজপুরুষ কেমন হইবে, এই বিষয়কে পরবর্ত্তী মন্ত্রে বলা হইয়াছে ॥
Mantra (Bengali)
অ॒স্মে রু॒দ্রা মে॒হনা॒ পর্ব॑তাসো বৃত্র॒হত্যে॒ ভর॑হূতৌ স॒জোষাঃ॑ । য়ঃ শꣳস॑তে স্তুব॒তে ধায়ি॑ প॒জ্রऽইন্দ্র॑জ্যেষ্ঠাऽঅ॒স্মাঁ২ऽঅ॑বন্তু দে॒বাঃ ॥ ৫০ ॥
Rishi | Devata | Chhanda | Swara
অস্মে ইত্যস্য প্রগাথ ঋষিঃ । মহেন্দ্রো দেবতা । ত্রিষ্টুপ্ ছন্দঃ । ধৈবতঃ স্বরঃ ॥