Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 33 / Mantra 5

97 Mantra
33/5
Devata- अग्निर्देवता Rishi- कुत्स ऋषिः Chhand- स्वराट् पङ्क्तिः Swara- पञ्चमः
Mantra with Swara
द्वे विरू॑पे चरतः॒ स्वर्थे॑ऽअ॒न्यान्या॑ व॒त्समुप॑ धापयेते।हरि॑र॒न्यस्यां॒ भव॑ति स्व॒धावा॑ञ्छु॒क्रोऽअ॒न्यस्यां॑ दद्य्शे सु॒वर्चाः॑॥५॥

द्वेऽइति॑ द्वे। विरू॑पे॒ इति॒ विऽरू॑पे। च॒र॒तः॒। स्वर्थे॒ इति॑ सु॒ऽअर्थे॑। अ॒न्यान्येत्यन्याऽअ॑न्या। व॒त्सम्। उप॑। धा॒प॒ये॒ते॒ऽइति॑ धापयेते ॥ हरिः॑। अ॒न्यस्या॑म्। भव॑ति। स्व॒धावा॒निति॑ स्व॒धाऽवा॑न्। शु॒क्रः। अ॒न्यस्या॑म्। द॒दृ॒शे॒। सु॒वर्चा॒ इति॑ सु॒ऽवर्चाः॑ ॥५ ॥

Mantra without Swara
द्वे विरूपे चरतः स्वर्थेऽअन्यान्या वत्समुप धापयेते । हरिरन्यस्याम्भवति स्वधावाञ्छुक्रोऽअन्यस्यान्ददृशे सुवर्चाः ॥

द्वेऽइति द्वे। विरूपे इति विऽरूपे। चरतः। स्वर्थे इति सुऽअर्थे। अन्यान्येत्यन्याऽअन्या। वत्सम्। उप। धापयेतेऽइति धापयेते॥ हरिः। अन्यस्याम्। भवति। स्वधावानिति स्वधाऽवान्। शुक्रः। अन्यस्याम्। ददृशे। सुवर्चा इति सुऽवर्चाः॥५॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ–হে মনুষ্যগণ! যেমন (স্বর্থে) সুষ্ঠু প্রয়োজনসম্পন্না (দ্বে) দুইটি (বিরূপে) ভিন্ন ভিন্ন রূপের স্ত্রীগণ (চরতঃ) ভোজনাদি আচরণ করে এবং (অন্যান্যা) একৈক ভিন্ন ভিন্ন সময়ে (বৎসম্) নিরন্তর কথা বলে সেই এক বালককে (উপ, ধাপয়েতে) নিকটে করিয়া দুগ্ধ পান করায়, সেই দুইটির মধ্য হইতে (অন্যস্যাম্) এককে (স্বধাবান্) প্রশস্ত শান্তি আদি অমৃত তুল্য গুণযুক্ত (হরিঃ) মনকে হরণকারী পুত্র (ভবতি) হয় এবং (শুক্রঃ) শীঘ্রকারী (সুবর্চাঃ) সুন্দর তেজস্বী (অন্যস্যাম্) অন্যটায় হওয়া (দদৃশে) দেখা যায় তদ্রূপ সুন্দর প্রয়োজনযুক্ত দুইটি কৃষ্ণ-শ্বেত ভিন্ন রূপবিশিষ্ট রাত্রি-দিন বর্ত্তমান এবং একৈক ভিন্ন ভিন্ন সময়ে এক সংসাররূপ বালককে দুগ্ধাদি পান করায়, সেই দুইয়ের মধ্য হইতে এক রাত্রিতে অমৃতরূপ গুণযুক্ত মনের প্রসাদক চন্দ্র উৎপন্ন হয় এবং দ্বিতীয় দিনরূপ বেলায় পবিত্রকর্ত্তা সুন্দর তেজসম্পন্ন সূর্য্যরূপ পুত্র লক্ষিত হয়, এই রকম তোমরা জানিবে ॥ ৫ ॥
Essence
ভাবার্থঃ–এই মন্ত্রে অনুভয়াভেদ রূপকালঙ্কার আছে । যেমন দুইজন স্ত্রী অথবা গাভি সন্তান প্রয়োজনে পৃথক পৃথক বর্ত্তমান কালভেদে এক বালকের রক্ষা করে, সেই দুই জনের মধ্য হইতে একের মধ্যে হৃদয়কে প্রিয় মহাগুণী শান্তিশীল বালক হয় এবং দ্বিতীয়ের মধ্যে শীঘ্রকারী তেজস্বী শত্রুদিগের দুঃখদায়ী বালক হয় তদ্রূপ ভিন্নস্বরূপযুক্ত দুইটি রাত্রি-দিন ভিন্ন-ভিন্ন সময়ে এবং সংসার স্বরূপ বালকের পালন করে । কী প্রকারে? রাত্রি অমৃতবর্ষক চিত্রকে প্রসন্নকারী চন্দ্র রূপ বালককে উৎপন্ন করিয়া এবং দিন-রূপ স্ত্রী তেজোময় সুন্দর প্রকাশযুক্ত সূর্য্যরূপ পুত্রকে উৎপন্ন করিয়া ॥ ৫ ॥
Subject
রাত্রিদিবসৌ জগৎপালকাবিত্যাহ ॥ দিন-রাত্রি জগতের রক্ষাকারী, এই বিষয়কে পরবর্ত্তী মন্ত্রে বলা হইয়াছে ॥
Mantra (Bengali)
দ্বে বিরূ॑পে চরতঃ॒ স্বর্থে॑ऽঅ॒ন্যান্যা॑ ব॒ৎসমুপ॑ ধাপয়েতে । হরি॑র॒ন্যস্যাং॒ ভব॑তি স্ব॒ধাবা॑ঞ্ছু॒ক্রোऽঅ॒ন্যস্যাং॑ দদৃশে সু॒বর্চাঃ॑ ॥ ৫ ॥
Rishi | Devata | Chhanda | Swara
দ্ব ইত্যস্য কুৎস ঋষিঃ । অগ্নির্দেবতা । স্বরাট্ পংক্তিশ্ছন্দঃ । পঞ্চমঃ স্বরঃ ॥