Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 33 / Mantra 48

97 Mantra
33/48
Devata- विश्वेदेवा देवताः Rishi- प्रतिक्षत्र ऋषिः Chhand- निचृत त्रिष्टुप् Swara- धैवतः
Mantra with Swara
अग्न॒ऽइन्द्र॒ वरु॑ण॒ मित्र॒ देवाः॒ शर्द्धः॒ प्र य॑न्त॒ मारु॑तो॒त वि॑ष्णो।उ॒भा नास॑त्या रु॒द्रोऽअ॑ध॒ ग्नाः पू॒षा भगः॒ सर॑स्वती जुषन्त॥४८॥

अग्ने॑। इन्द्र॑। वरु॑ण। मित्र॑। देवाः॑। शर्द्धः॑। प्र। य॒न्त॒। मारु॑त। उ॒त। वि॒ष्णो॒ऽइति॑ विष्णो ॥ उ॒भा। नास॑त्या। रु॒द्रः। अध॑। ग्नाः। पू॒षा। भगः॑। सर॑स्वती। जु॒ष॒न्त॒ ॥४८ ॥

Mantra without Swara
अग्नऽइन्द्र वरुण मित्र देवाः शर्धः प्रयन्त मारुतोत विष्णो । उभा नासत्या रुद्रोऽअध ग्नाः पूषा भगः सरस्वती जुषन्त ॥

अग्ने। इन्द्र। वरुण। मित्र। देवाः। शर्द्धः। प्र। यन्त। मारुत। उत। विष्णोऽइति विष्णो॥ उभा। नासत्या। रुद्रः। अध। ग्नाः। पूषा। भगः। सरस्वती। जुषन्त॥४८॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ–হে (অগ্নে) বিদ্যাপ্রকাশক (ইন্দ্র) মহান্ ঐশ্বর্য্যসম্পন্ন (বরুণ) অতি শ্রেষ্ঠ (মিত্র) মিত্র (মারুত) মনুষ্যদিগের মধ্যে বর্ত্তমান ব্যক্তি (উত) এবং (বিষ্ণো) ব্যাপনশীল (দেবাঃ) বিদ্বান্ তোমরা! আমাদের জন্য (শর্দ্ধঃ) শরীর ও আত্মার বলকে (প্র, য়ন্তু) প্রদান কর (উভা) উভয় (নাসত্যা) সত্যস্বরূপ অধ্যাপক ও উপদেশক (রুদ্রঃ) দুষ্টদিগের রোদয়িতা (গ্নাঃ) সুশিক্ষিত বাণী (পূষা) পোষক (ভগঃ) ঐশ্বর্য্যবান্ (অধ) এবং তদনন্তর (সরস্বতী) প্রশস্ত জ্ঞানযুক্তা স্ত্রী এইগুলি সব আমাদের (জুষন্ত) সেবন করুক ॥ ৪৮ ॥
Essence
ভাবার্থঃ–মনুষ্যদিগের উচিত যে, বিদ্বান্দিগের সেবন দ্বারা বিদ্যা ও উত্তম শিক্ষাকে গ্রহণ করিয়া অন্যদেরকেও বিদ্বান্ করিবে ॥ ৪৮ ॥
Subject
পুনস্তমেব বিষয়মাহ ॥ পুনঃ সেই বিষয়কে পরবর্ত্তী মন্ত্রে বলা হইয়াছে ॥
Mantra (Bengali)
অগ্ন॒ऽইন্দ্র॒ বর॑ুণ॒ মিত্র॒ দেবাঃ॒ শর্দ্ধঃ॒ প্র য়॑ন্ত॒ মার॑ুতো॒ত বি॑ষ্ণো । উ॒ভা নাস॑ত্যা রু॒দ্রোऽঅ॑ধ॒ গ্নাঃ পূ॒ষা ভগঃ॒ সর॑স্বতী জুষন্ত ॥ ৪৮ ॥
Rishi | Devata | Chhanda | Swara
অগ্ন ইত্যস্য প্রতিক্ষত্র ঋষিঃ । বিশ্বেদেবা দেবতাঃ । নিচৃৎ ত্রিষ্টুপ্ ছন্দঃ । ধৈবতঃ স্বরঃ ॥