Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 33 / Mantra 46

97 Mantra
33/46
Devata- वरुणो देवता Rishi- मेधातिथिर्ऋषिः Chhand- गायत्री Swara- षड्जः
Mantra with Swara
वरु॑णः प्रावि॒ता भु॑वन्मि॒त्रो विश्वा॑भिरू॒तिभिः॑।कर॑तां नः सु॒राध॑सः॥४६॥

वरु॑णः। प्रा॒वि॒तेति॑ प्रऽअ॒वि॒ता। भु॒व॒त्। मि॒त्रः। विश्वा॑भिः। ऊ॒तिभि॒रित्यू॒तिऽभिः॑ ॥ कर॑ताम्। नः॒। सु॒राध॑स॒ इति॑ सु॒ऽराध॑सः ॥४६ ॥

Mantra without Swara
वरुणः प्राविता भुवन्मित्रो विश्वाभिरूतिभिः । करतान्नः सुराधसः ॥

वरुणः। प्रावितेति प्रऽअविता। भुवत्। मित्रः। विश्वाभिः॥ ऊतिभिरित्यूतिऽभिः। करताम्। नः। सुराधस इति सुऽराधसः॥४६॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ–হে অধ্যাপক ও উপদেশকগণ! যেমন (বরুণঃ) উদান বায়ুর তুল্য উত্তম বিদ্বান্ এবং (মিত্রঃ) প্রাণতুল্য প্রিয়মিত্র (বিশ্বাভিঃ) সমগ্র (ঊতিভিঃ) রক্ষাদি ক্রিয়াগুলির দ্বারা (প্রাবিতা) রক্ষক (ভুবৎ) হইবে সেইরূপ আপনারা উভয়ে (নঃ) আমাদেরকে (সুরাধসঃ) সুন্দর ধন দ্বারা যুক্ত (করতাম্) করুন ॥ ৪৬ ॥
Essence
ভাবার্থঃ–এই মন্ত্রে বাচকলুপ্তোপমালঙ্কার আছে । যে অধ্যাপক ও উপদেশক গণ প্রাণতুল্য সকলের মধ্যে প্রীতিরক্ষাকারী এবং উদানের সমান শরীর ও আত্মার বল প্রদাতা হইবেন তাহারাই সকলের রক্ষক সকলকে ধনাঢ্য করিতে সক্ষম হইবে ॥ ৪৬ ॥
Subject
পুনরধ্যাপকোপদেশকৌ কীদৃশাবিত্যাহ ॥ পুনঃ অধ্যাপক ও উপদেশক কেমন হইবে, এই বিষয়কে পরবর্ত্তী মন্ত্রে বলা হইয়াছে ॥
Mantra (Bengali)
বর॑ুণঃ প্রাবি॒তা ভু॑বন্মি॒ত্রো বিশ্বা॑ভিরূ॒তিভিঃ॑ । কর॑তাং নঃ সু॒রাধ॑সঃ ॥ ৪৬ ॥
Rishi | Devata | Chhanda | Swara
বরুণ ইত্যস্য মেধাতিথির্ঋষিঃ । বরুণো দেবতা । গায়ত্রী ছন্দঃ । ষড্জঃ স্বরঃ ॥