Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 33 / Mantra 45

97 Mantra
33/45
Devata- इन्द्रवायू देवते Rishi- मेधातिथिर्ऋषिः Chhand- गायत्री Swara- षड्जः
Mantra with Swara
इ॒न्द्र॒वा॒यू बृह॒स्पतिं॑ मि॒त्राग्निं पू॒षणं॒ भग॑म्।आ॒दि॒त्यान् मारु॑तं ग॒णम्॥४५॥

इ॒न्द्र॒वा॒यूऽइती॑न्द्रवा॒यू। बृह॒स्पति॑म्। मि॒त्रा। अ॒ग्निम्। पू॒षण॑म्। भग॑म् ॥ आ॒दि॒त्यान्। मारु॑तम्। ग॒णम् ॥४५ ॥

Mantra without Swara
इन्द्रवायू बृहस्पतिम्मित्राग्निम्पूषणम्भगम् । आदित्यान्मारुतङ्गणम् ॥

इन्द्रवायूऽइतीन्द्रवायू। बृहस्पतिम्। मित्रा। अग्निम्। पूषणम्। भगम्॥ आदित्यान्। मारुतम्। गणम्॥४५॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ–হে মনুষ্যগণ! যেমন আমরা (ইন্দ্রবায়ূ) বিদ্যুৎ, পবন (বৃহস্পতিম্) বৃহৎ লোক-লোকান্তরের রক্ষক সূর্য্য (মিত্রা) প্রাণ (অগ্নিম্) অগ্নি (পূষণম্) পুষ্টিকারক (ভগম্) ঐশ্বর্য্য (আদিত্যান্) দ্বাদশ মাস এবং (মারুতম্) বায়ুসম্পর্কীয় (গণম্) সমূহকে জানিয়া উপযোগে আনি, সেইরূপ তোমরাও তাহার প্রয়োগ কর ॥ ৪৫ ॥
Essence
ভাবার্থঃ–এই মন্ত্রে বাচকলুপ্তোপমালঙ্কার আছে । মনুষ্যদিগের উচিত যে, সৃষ্টিস্থ বিদ্যুতাদি পদার্থগুলিকে জানিয়া এবং সম্যক্ প্রয়োগ করিয়া কার্য্যগুলিকে সিদ্ধ করিবে ॥ ৪৫ ॥
Subject
মনুষ্যা বিদ্যুদাদিপদার্থান্ বিজ্ঞায় কিং কুর্য়ুরিত্যাহ ॥ মনুষ্য বিদ্যুৎ আদি পদার্থগুলিকে জানিয়া কী করিবে, এই বিষয়কে পরবর্ত্তী মন্ত্রে বলা হইয়াছে ॥
Mantra (Bengali)
ই॒ন্দ্র॒বা॒য়ূ বৃহ॒স্পতিং॑ মি॒ত্রাগ্নিং পূ॒ষণং॒ ভগ॑ম্ । আ॒দি॒ত্যান্ মার॑ুতং গ॒ণম্ ॥ ৪৫ ॥
Rishi | Devata | Chhanda | Swara
ইন্দ্রবায়্বিত্যস্য মেধাতিথির্ঋষিঃ । ইন্দ্রবায়ূ দেবতে । গায়ত্রী ছন্দঃ । ষড্জঃ স্বরঃ ॥