Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 33 / Mantra 43

97 Mantra
33/43
Devata- सूर्यो देवता Rishi- हिरण्यस्तूप ऋषिः Chhand- विराट् त्रिष्टुप् Swara- धैवतः
Mantra with Swara
आ कृ॒ष्णेन॒ रज॑सा॒ वर्त्त॑मानो निवे॒शय॑न्न॒मृतं॒ मर्त्यं॑ च।हि॒र॒ण्यये॑न सवि॒ता रथे॒ना दे॒वो या॑ति॒ भुव॑नानि॒ पश्य॑न्॥४३॥

आ। कृ॒ष्णेन॑। रज॑सा। वर्त्त॑मानः। नि॒वे॒शय॒न्निति॑ निऽवे॒शय॑न्। अ॒मृत॑म्। मर्त्य॑म्। च॒ ॥ हि॒र॒ण्यये॑न। स॒वि॒ता। रथे॑न। आ। दे॒वः। या॒ति॒। भुव॑नानि। पश्य॑न् ॥४३ ॥

Mantra without Swara
आ कृष्णेन रजसा वर्तमानो निवेशयन्नमृतम्मर्त्यञ्च । हिरण्ययेन सविता रथेना देवो याति भुवनानि पश्यन् ॥

आ। कृष्णेन। रजसा। वर्त्तमानः। निवेशयन्निति निऽवेशयन्। अमृतम्। मर्त्यम्। च॥ हिरण्ययेन। सविता। रथेन। आ। देवः। याति। भुवनानि। पश्यन्॥४३॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ–হে মনুষ্যগণ! যে (হিরণ্যয়েন রথেন) জ্যোতিঃ স্বরূপ রমণীয় স্বরূপ দ্বারা (কৃষ্ণেন) আকর্ষণ দ্বারা পরস্পর সম্বদ্ধ (রজসা) লোকমাত্র সহ (আ, বর্ত্তমানঃ) নিজের ভ্রমণের আবৃত্তি করিয়া (ভুবনানি) সব লোক-লোকান্তরকে (পশ্যন্) দেখাইয়া (দেবঃ) প্রকাশমান (সবিতা) সূর্য্যদেব (অমৃতম্) জল বা অবিনাশী আকাশাদি (চ) এবং (মর্ত্যম্) মরণধর্মা প্রাণিমাত্রকে (নিবেশয়ন্) নিজ নিজ প্রদেশে স্থাপিত করিয়া (আ, য়াতি) উদয়াস্ত সময়ে আসা-যাওয়া করে, এইজন্য ঈশ্বর নির্মিত এই সূর্য্যলোক ॥ ৪৩ ॥
Essence
ভাবার্থঃ–হে মনুষ্যগণ! যেমন এই ভূগোলাদি লোক সহ সূর্য্যের আকর্ষণ আছে, যাহা বৃষ্টি দ্বারা অমৃত রূপ জলকে বর্ষণ করে এবং যাহা মূর্ত্ত দ্রব্যসমূহ দর্শায় সেইরূপ সূর্য্যাদি লোক ও ঈশ্বরের আকর্ষণের দ্বারা ধারণ করিয়া আছেন, এমন জানা উচিত ॥ ৪৩ ॥
Subject
অথ সূর্য়্যমণ্ডলং কীদৃশমিত্যাহ ॥ সূর্য্যমন্ডল কেমন এই বিষয়কে পরবর্ত্তী মন্ত্রে বলা হইয়াছে ॥
Mantra (Bengali)
আ কৃ॒ষ্ণেন॒ রজ॑সা॒ বর্ত্ত॑মানো নিবে॒শয়॑ন্ন॒মৃতং॒ মর্ত্যং॑ চ । হি॒র॒ণ্যয়ে॑ন সবি॒তা রথে॒না দে॒বো য়া॑তি॒ ভুব॑নানি॒ পশ্য॑ন্ ॥ ৪৩ ॥
Rishi | Devata | Chhanda | Swara
আ কৃষ্ণেনেত্যস্য হিরণ্যস্তূপ ঋষিঃ । সূর্য়্যো দেবতা । বিরাট্ ত্রিষ্টুপ্ ছন্দঃ । ধৈবতঃ স্বরঃ ॥