Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 33 / Mantra 26

97 Mantra
33/26
Devata- इन्द्रो देवता Rishi- विश्वामित्र ऋषिः Chhand- भुरिक् पङ्क्तिः Swara- पञ्चमः
Mantra with Swara
इन्द्रो॑ वृ॒त्रम॑वृणो॒च्छर्द्ध॑नीतिः॒ प्र मा॒यिना॑ममिना॒द्वर्प॑णीतिः।अह॒न् व्यꣳसमु॒शध॒ग्वने॑ष्वा॒विर्धेना॑ऽअकृणोद्रा॒म्याणा॑म्॥२६॥

इन्द्रः॑। वृ॒त्रम्। अ॒वृ॒णो॒त्। शर्द्ध॑नीति॒रिति॒ शर्द्ध॑ऽनीतिः। प्र। मा॒यिना॑म्। अ॒मि॒ना॒त्। वर्प॑णीतिः। वर्प॑नीति॒रिति॒ वर्प॑ऽनीतिः ॥ अह॑न्। व्य॑ꣳस॒मिति॒ विऽअ॑ꣳसम्। उ॒शध॑क्। वने॑षु। आ॒विः। धेनाः॑ अ॒कृ॒णो॒त्। रा॒म्याणा॑म् ॥२६ ॥

Mantra without Swara
इन्द्रो वृत्रमवृणोच्छर्धनीतिः प्र मायिनाममिनाद्वर्पणीतिः । अहन्व्यँसमुशधग्वनेष्वाविर्धेनाऽअकृणोद्राम्याणाम् ॥

इन्द्रः। वृत्रम्। अवृणोत्। शर्द्धनीतिरिति शर्द्धऽनीतिः। प्र। मायिनाम्। अमिनात्। वर्पणीतिः। वर्पनीतिरिति वर्पऽनीतिः॥ अहन्। व्यꣳसमिति विऽअꣳसम्। उशधक्। वनेषु। आविः। धेनाः अकृणोत्। राम्याणाम्॥२६॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ–(শর্দ্ধনীতিঃ) বল প্রাপ্ত (বর্পনীতিঃ) নানা প্রকারের রূপযুক্ত (উশধক) অপরের বস্তু কামনাকারী চোরাদিকে বিনাশকারী (ইন্দ্রঃ) সূর্য্যতুল্য প্রতাপী সভাপতি (বৃত্রম্) প্রকাশের আবরণকারী মেঘের তুল্য ধর্মের নিরোধক দুষ্ট শত্রুকে (অবৃণোৎ) যুদ্ধের জন্য স্বীকার করিবে, (মায়িনাম্) দুষ্ট বুদ্ধিযুক্ত ছল-কপট যুক্ত আদিকে (প্র, অমিনাৎ) মারিবে, যাহারা (বনেষু) বনে নিবাসকারী (ব্যংসম্) কপটযুক্ত ভুজ যাহার, এমন চোরকে (অহন্) মারিবে এবং (রাম্যাণাম্) আনন্দদাতা উপদেশকের (ধেনাঃ) বাণীকে (আবিঃ, অকৃণোৎ) আবির্ভূত করিবেন, তিনিই রাজা হইবার যোগ্য ॥ ২৬ ॥
Essence
ভাবার্থঃ–এই মন্ত্রে বাচকলুপ্তোপমালঙ্কার আছে । যাহারা সূর্য্যের তুল্য সুশিক্ষিত বাণীসমূহকে প্রকট করে, যেমন অগ্নি বনকে সেইরূপ দুষ্ট শত্রুদিগকে মারিবে, দিন যেমন রাত্রিকে নিবৃত্ত করে তদ্রূপ ছল, কপটতা এবং অবিদ্যারূপ অন্ধকারাদিকে নিবৃত্ত করে এবং বলকে প্রকট করে, তাহারা উত্তম প্রতিষ্ঠিত রাজপুরুষ হয় ॥ ২৬ ॥
Subject
রাজপুরুষাঃ কীদৃশাঃ স্যুরিত্যাহ ॥ রাজপুরুষ কেমন হইবে, এই বিষয়কে পরবর্ত্তী মন্ত্রে বলা হইয়াছে ॥
Mantra (Bengali)
ইন্দ্রো॑ বৃ॒ত্রম॑বৃণো॒চ্ছর্দ্ধ॑নীতিঃ॒ প্র মা॒য়িনা॑মমিনা॒দ্বর্প॑ণীতিঃ । অহ॒ন্ ব্য᳖ꣳসমু॒শধ॒গ্বনে॑ষ্বা॒বির্ধেনা॑ऽঅকৃণোদ্রা॒ম্যাণা॑ম্ ॥ ২৬ ॥
Rishi | Devata | Chhanda | Swara
ইন্দ্র ইত্যস্য বিশ্বামিত্র ঋষিঃ । ইন্দ্রো দেবতা । ভুরিক্ পংক্তিশ্ছন্দঃ । পঞ্চমঃ স্বরঃ ॥