Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 33 / Mantra 20

97 Mantra
33/20
Devata- सविता देवता Rishi- वसिष्ठ ऋषिः Chhand- निचृद्गायत्री Swara- षड्जः
Mantra with Swara
यद॒द्य सूर॒ऽउदि॒तेऽना॑गा मि॒त्रोऽअ॑र्य्य॒मा।सु॒वाति॑ सवि॒ता भगः॑॥२०॥

यत्। अ॒द्य। सूरे॑। उदि॑त॒ऽइत्युत्ऽइ॑ते। अना॑गाः। मि॒त्रः। अ॒र्य्य॒मा ॥ सु॒वाति॑। स॒वि॒ता। भगः॑ ॥२० ॥

Mantra without Swara
यदद्य सूरऽउदिते नागा मित्रोऽअर्यमा । सुवाति सविता भगः ॥

यत्। अद्य। सूरे। उदितऽइत्युत्ऽइते। अनागाः। मित्रः। अर्य्यमा॥ सुवाति। सविता। भगः॥२०॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ–হে মনুষ্যগণ! (য়ৎ) যে (অদ্য) আজ (সূরে) সূর্য্যের (উদিতে) উদয়ে অর্থাৎ প্রাতঃকালে (অনাগাঃ) অধর্মের আচরণ হইতে রহিত (মিত্র) সুহৃদ (সবিতা) রাজ্যের নিয়মসমূহ হইতে প্রেরণাকারী (ভগঃ) ঐশ্বর্য্যবান্ (অর্য়্যমা) ন্যায়কারী রাজা সুস্থতাকে (সুবাতি) উৎপন্ন করেন তিনি রাজ্য করিবার যোগ্য হইবেন ॥ ২০ ॥
Essence
ভাবার্থঃ–হে মনুষ্যগণ! যেমন সূর্য্যের উদয় হইলে অন্ধকার নিবৃত্ত হইয়া প্রকাশের আগমনে সকলে আনন্দিত হয়, সেইরূপই ধর্মাত্মা রাজা হইলে প্রজাদের মধ্যে সর্ব প্রকারে সুস্থতা আইসে ॥ ২০ ॥
Subject
রাজা কীদৃশো ভবেদিত্যাহ ॥ রাজা কেমন হইবে, এই বিষয়কে পরবর্ত্তী মন্ত্রে বলা হইয়াছে ॥
Mantra (Bengali)
য়দ॒দ্য সূর॒ऽউদি॒তেऽনা॑গা মি॒ত্রোऽঅ॑র্য়্য॒মা । সু॒বাতি॑ সবি॒তা ভগঃ॑ ॥ ২০ ॥
Rishi | Devata | Chhanda | Swara
য়দদ্যেত্যস্য বসিষ্ঠ ঋষিঃ । সবিতা দেবতা । নিচৃদ্গায়ত্রী ছন্দঃ । ষড্জঃ স্বরঃ ॥