Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 33 / Mantra 13

97 Mantra
33/13
Devata- विश्वेदेवा देवताः Rishi- भरद्वाज ऋषिः Chhand- भुरिक् पङ्क्तिः Swara- पञ्चमः
Mantra with Swara
त्वा हि म॒न्द्रत॑ममर्कशो॒कैर्व॑वृ॒महे॒ महि॑ नः॒ श्रोष्य॑ग्ने।इन्द्रं॒ न त्वा॒ शव॑सा दे॒वता॑ वा॒युं पृ॑णन्ति॒ राध॑सा॒ नृत॑माः॥१३॥

त्वाम्। हि। म॒न्द्रत॑म॒मिति॑ म॒न्द्रऽत॑मम्। अ॒र्क॒शो॒कैरित्य॑र्कऽशो॒कैः। व॒वृ॒महे॑। महि॑। नः॒। श्रोषि॑। अ॒ग्ने॒ ॥ इन्द्र॑म्। न। त्वा॒। शव॑सा। दे॒वता॑। वा॒युम्। पृ॒ण॒न्ति॒। राध॑सा। नृत॑मा॒ इति॒ नृऽत॑माः ॥१३ ॥

Mantra without Swara
त्वाँ हि मन्द्रतममर्कशोकैर्ववृमहे महि नः श्रोष्यग्ने । इन्द्रन्न त्वा शवसा देवता वायुम्पृणन्ति राधसा नृतमाः ॥

त्वाम्। हि। मन्द्रतममिति मन्द्रऽतमम्। अर्कशोकैरित्यर्कऽशोकैः। ववृमहे। महि। नः। श्रोषि। अग्ने॥ इन्द्रम्। न। त्वा। शवसा। देवता। वायुम्। पृणन्ति। राधसा। नृतमा इति नृऽतमाः॥१३॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ–হে (অগ্নে) অগ্নির তুল্য বর্ত্তমান রাজন্ বা বিদ্বজ্জন! (হি) যাহাতে আপনি (নঃ) ব্রহ্মচর্য্যাদি সৎকর্মে প্রবৃত্ত ব্যক্তিদের (মহি) মহৎ গম্ভীর বচনকে (শ্রোষি) শ্রবণ করেন, ইহাতে (মন্দতমম্) অতিশয় করিয়া প্রশংসাদি দ্বারা সৎকার প্রাপ্ত (ত্বাম্) আপনাকে (অর্কশৌকৈঃ) সূর্য্যের সমান প্রকাশের সহিত যুক্ত লোকদের সঙ্গে আমরা (ববৃমহে) স্বীকার করি এবং (নৃতমাঃ) অতিশয় করিয়া নায়ক শ্রেষ্ঠজন (শবসা) বল দ্বারা যুক্ত (ইন্দ্রম্) সূর্য্যের (ন) সমান তেজস্বী এবং (বায়ুম্) বায়ুতুল্য বর্ত্তমান বলবান্ (দেবতা) দিব্যগুণযুক্ত (ত্বা) আপনাকে (রাধসা) ধন দ্বারা (পৃণন্তি) পালন বা পূর্ণ করি ॥ ১৩ ॥
Essence
ভাবার্থঃ–এই মন্ত্রে উপমা ও বাচকলুপ্তোপমালঙ্কার আছে । যাহারা দুঃখ সহ্য করিয়া সূর্য্যের সমান তেজস্বী এবং বায়ুর সমান বলবান্ বিদ্বান্ মনুষ্য বিদ্যা সুশিক্ষার গ্রহণ করে তাহারা মেঘ সূর্য্য যেমন সেইরূপ সকলকে আনন্দ প্রদানকারী উত্তম পুরুষ হয় ॥ ১৩ ॥
Subject
পুনস্তমেব বিষয়মাহ ॥ পুনঃ সেই বিষয়কে পরবর্ত্তী মন্ত্রে বলা হইয়াছে ॥
Mantra (Bengali)
ত্বাᳬं হি ম॒ন্দ্রত॑মমর্কশো॒কৈর্ব॑বৃ॒মহে॒ মহি॑ নঃ॒ শ্রোষ্য॑গ্নে । ইন্দ্রং॒ ন ত্বা॒ শব॑সা দে॒বতা॑ বা॒য়ুং পৃ॑ণন্তি॒ রাধ॑সা॒ নৃত॑মাঃ ॥ ১৩ ॥
Rishi | Devata | Chhanda | Swara
ত্বামিত্যস্য ভরদ্বাজ ঋষিঃ । বিশ্বেদেবা দেবতাঃ । ভুরিক্ পংক্তিশ্ছন্দঃ । পঞ্চমঃ স্বরঃ ॥