Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 33 / Mantra 11

97 Mantra
33/11
Devata- अग्निर्देवता Rishi- पराशर ऋषिः Chhand- विराट् त्रिष्टुप् Swara- धैवतः
Mantra with Swara
आ यदि॒षे नृ॒पतिं॒ तेज॒ऽआन॒ट् शुचि॒ रेतो॒ निषि॑क्तं॒ द्यौर॒भीके॑।अ॒ग्निः शर्द्ध॑मनव॒द्यं युवा॑नꣳस्वा॒ध्यं जनयत्सू॒दय॑च्च॥११॥

आ। यत्। इ॒षे। नृ॒पति॒मिति॑ नृ॒ऽपति॑म्। तेजः॑। आन॑ट्। शुचि॑। रेतः॑। निषि॑क्तम्। निषि॑क्त॒मिति॒ निऽसि॑क्तम्। द्यौः। अ॒भीके॑ ॥ अ॒ग्निः। शर्द्ध॑म्। अ॒न॒व॒द्यम्। युवा॑नम्। स्वा॒ध्य᳖मिति॑। सुऽआ॒ध्य᳖म्। ज॒न॒य॒त्। सू॒दय॑त्। च॒ ॥११ ॥

Mantra without Swara
आ यदिषे नृपतिन्तेज आनट्शुचि रेतो निषिक्तन्द्यौरभीके । अग्निः शर्धमनवद्यँयुवानँ स्वाध्यञ्जनयत्सूदयच्च ॥

आ। यत्। इषे। नृपतिमिति नृऽपतिम्। तेजः। आनट्। शुचि। रेतः। निषिक्तम्। निषिक्तमिति निऽसिक्तम्। द्यौः। अभीके॥ अग्निः। शर्द्धम्। अनवद्यम्। युवानम्। स्वाध्यमिति। सुऽआध्यम्। जनयत्। सूदयत्। च॥११॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ–হে মনুষ্যগণ! (য়ৎ) যখন (ইষে) বর্ষা হেতু (নিষিক্তম্) অগ্নিতে ঘৃতাদি প্রক্ষিপ্ত হওয়ার ফলে নিরন্তর বৃদ্ধি প্রাপ্ত (শুচি) পবিত্র (তেজঃ) যজ্ঞ হইতে উত্থিত তেজ (নৃপতিম্) যেমন রাজার তেজ ব্যাপ্ত হয় সেইরূপ সূর্য্যকে (আ, আনট্) উত্তম প্রকার ব্যাপ্ত হয় তখন (অগ্নিঃ) সূর্য্যরূপ অগ্নি (শর্দ্ধম্) বল হেতু (অনবদ্যম্) নির্দোষ (য়ুবানম্) যুবত্ব সম্পাদক (স্বাধ্যম্) যাহার সকলে চিন্তন করে (রেতঃ) এমন পরাক্রমকারী বৃষ্টি জলকে (দ্যৌঃ) আকাশের (অভীকে) নিকট (জনয়ৎ) উৎপন্ন করে (চ) এবং (সুদয়ৎ) বর্ষা করে ॥ ১১ ॥
Essence
ভাবার্থঃ–এই মন্ত্রে বাচকলুপ্তোপমালঙ্কার আছে । যেমন অগ্নিতে হোমকৃত দ্রব্য তেজ সহ সূর্য্যকে প্রাপ্ত হয় এবং জলাদিকে আকর্ষণ করিয়া বর্ষা করিয়া সকলের রক্ষা করে, যেমন রাজা প্রজাদিগের হইতে কর লইয়া দুর্ভিক্ষকালে পুনরায় ফিরাইয়া দেন, শ্রেষ্ঠদিগকে সম্যক্ পালন করা এবং দুষ্টদিগকে সম্যক্ তাড়না দিয়া বুদ্ধি ও বলকে প্রাপ্ত হয় ॥ ১১ ॥
Subject
পুনস্তমেব বিষয়মাহ ॥ পুনঃ সেই বিষয়কে পরবর্ত্তী মন্ত্রে বলা হইয়াছে ॥
Mantra (Bengali)
আ য়দি॒ষে নৃ॒পতিং॒ তেজ॒ऽআন॒ট্ শুচি॒ রেতো॒ নিষি॑ক্তং॒ দ্যৌর॒ভীকে॑ । অ॒গ্নিঃ শর্দ্ধ॑মনব॒দ্যং য়ুবা॑নꣳস্বা॒ধ্যং᳖ জনয়ৎসূ॒দয়॑চ্চ ॥ ১১ ॥
Rishi | Devata | Chhanda | Swara
আ য়দিত্যস্য পরাশর ঋষিঃ । অগ্নির্দেবতা । বিরাট্ ত্রিষ্টুপ্ ছন্দঃ । ধৈবতঃ স্বরঃ ॥