Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 32 / Mantra 5

16 Mantra
32/5
Devata- परमेश्वरो देवता Rishi- स्वयम्भु ब्रह्म ऋषिः Chhand- भुरिक् त्रिष्टुप् Swara- धैवतः
Mantra with Swara
यस्मा॑ज्जा॒तं न पु॒रा किं च॒नैव य आ॑ब॒भूव॒ भुव॑नानि॒ विश्वा॑।प्र॒जाप॑तिः प्र॒जया॑ सꣳररा॒णस्त्रीणि॒ ज्योती॑षि सचते॒ सः। षो॑ड॒शी॥५॥

यस्मा॑त्। जा॒तम्। न। पु॒रा। किम्। च॒न। ए॒व। यः। आ॒ब॒भूवेत्या॑ऽऽ ब॒भूव॑। भुव॑नानि। विश्वा॑ ॥ प्र॒जाऽप॑ति॒रिति॑ प्र॒जाऽप॑तिः। प्र॒जया॑ स॒ꣳर॒रा॒ण इति॑ सम्ऽररा॒णः। त्रीणि॑। ज्योती॑षि। स॒च॒ते॒। सः। षो॒ड॒शी ॥५ ॥

Mantra without Swara
यस्माज्जातन्न पुरा किञ्चनैव यऽआबभूव भुवनानि विश्वा । प्रजापतिः प्रजया सँरराणस्त्रीणि ज्योतीँषि सचते स ऐडशी ॥

यस्मात्। जातम्। न। पुरा। किम्। चन। एव। यः। आबभूवेत्याऽऽ बभूव। भुवनानि। विश्वा॥ प्रजाऽपतिरिति प्रजाऽपतिः। प्रजया सꣳरराण इति सम्ऽरराणः। त्रीणि। ज्योतीषि। सचते। सः। षोडशी॥५॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ–হে মনুষ্যগণ! (য়স্মাৎ) যে পরমেশ্বর হইতে (পুরা) পূর্বে (কিম্, চন) কিছুও (ন, জাতম্) উৎপন্ন হয় নাই । (য়ঃ) যিনি সব দিক (আবভূব) উত্তম প্রকারে বর্ত্তমান, যাহাতে (বিশ্বা) সকল (ভুবনানি) বস্তুগুলির আধার সমস্ত লোক-লোকান্তর বর্ত্তমান (সঃ, এব) তিনিই (ষোডশী) ষোল কলাযুক্ত (প্রজয়া) প্রজা সহ (সম্, ররাণঃ) সম্যক্ রমণ করিয়া (প্রজাপতিঃ) প্রজার রক্ষক অধিষ্ঠাতা (ত্রীণি) তিন (জ্যোতীংষি) তেজোময় বিদ্যুৎ, সূর্য্য, চন্দ্র রূপ প্রকাশ জ্যোতিগুলিকে (সচতে) সংযুক্ত করে ॥ ৫ ॥
Essence
ভাবার্থঃ–ঈশ্বর অনাদি এই কারণে তাহার পূর্বে কিছুও হইতে পারে না, তিনিই সকল প্রজাদিগের মধ্যে ব্যাপ্ত জীবের কর্ম্মকে লক্ষ্য করেন এবং তদনুযায়ী ফল প্রদান করিয়া ন্যায় করেন, যিনি প্রাণাদি ষোল বস্তুগুলির নির্মাণ করিয়াছেন, এই জন্য তিনি ষোডশী নামে অভিহিত (প্রাণ, শ্রদ্ধা, আকাশ, বায়ু, অগ্নি, জল, পৃথিবী, ইন্দ্রিয়, মন, অন্ন, বীর্য্য, তপ, মন্ত্র, কর্ম, লোক-লোকান্তর ও নাম) এইগুলি ষোডশ কলা প্রশ্নোপনিষদে আছে । এই সমস্ত ষোডশ বস্তুরূপ জগৎ পরমাত্মায় আছে, তিনিই রচনা করিয়াছেন এবং তিনিই পালন করেন ॥ ৫ ॥
Subject
পুনস্তমেব বিষয়মাহ ॥ পুনঃ সেই বিষয়কে পরবর্ত্তী মন্ত্রে বলা হইয়াছে ॥
Mantra (Bengali)
য়স্মা॑জ্জা॒তং ন পু॒রা কিং চ॒নৈব য় আ॑ব॒ভূব॒ ভুব॑নানি॒ বিশ্বা॑ । প্র॒জাপ॑তিঃ প্র॒জয়া॑ সꣳররা॒ণস্ত্রীণি॒ জ্যোতী॑ᳬंষি সচতে॒ স ষো॑ড॒শী ॥ ৫ ॥
Rishi | Devata | Chhanda | Swara
য়স্মাদিত্যস্য স্বয়ম্ভু ব্রহ্ম ঋষিঃ । পরমেশ্বরো দেবতা । ভুরিক্ত্রিষ্টুপ্ ছন্দঃ । ধৈবতঃস্বরঃ ॥