Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 32 / Mantra 4

16 Mantra
32/4
Devata- आत्मा देवता Rishi- स्वयम्भु ब्रह्म ऋषिः Chhand- भुरिक् त्रिष्टुप् Swara- धैवतः
Mantra with Swara
ए॒षो ह॑ दे॒वः प्र॒दिशोऽ नु॒ सर्वाः॒ पूर्वो॑ ह जा॒तः सऽ उ॒ गर्भे॑ऽ अ॒न्तः। सऽ ए॒व जा॒तः स ज॑नि॒ष्यमा॑णः प्र॒त्यङ् जना॑स्तिष्ठति स॒र्वतो॑मुखः॥४॥

ए॒षः। ह॒। दे॒वः। प्र॒दिश॒ इति॑ प्र॒ऽदिशः॑। अनु॑। सर्वाः॑। पूर्वः॑। ह॒। जा॒तः। सः। उँ॒ऽइत्यूँ॑। गर्भे॑। अ॒न्तरित्य॒न्तः ॥ सः। ए॒व। जा॒तः। सः। ज॒नि॒ष्यमा॑णः। प्र॒त्यङ्। जनाः॑। ति॒ष्ठ॒ति॒। सर्वतो॑मुख इति॑ स॒र्वतः॑ऽमुखः ॥४ ॥

Mantra without Swara
एषो ह देवः प्रदिशोनु सर्वाः पूर्वो ह जातः सऽउ गर्भेऽअन्तः । सऽएव जातः स जनिष्यमाणः प्रत्यङ्जनास्तिष्थति सर्वतोमुखः ॥

एषः। ह। देवः। प्रदिश इति प्रऽदिशः। अनु। सर्वाः। पूर्वः। ह। जातः। सः। उँऽइत्यूँ। गर्भे। अन्तरित्यन्तः॥ सः। एव। जातः। सः। जनिष्यमाणः। प्रत्यङ् । जनाः। तिष्ठति। सर्वतोमुख इति सर्वतःऽमुखः॥४॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ–হে (জনাঃ) বিদ্বান্গণ! (এষঃ) এই (হ) প্রসিদ্ধ পরমাত্মা (দেবঃ) উত্তম স্বরূপ (সর্বাঃ) সকল দিশা এবং (প্রদিশঃ) বিদিশাকে (অনু) আনুকূল্য পূর্বক ব্যাপ্ত হইয়া (সঃ) (উ) তিনিই (গর্ভে) অন্তঃকরণের (অন্তঃ) মধ্যে (পূর্বঃ) প্রথম কল্পের আদিতে (হ) প্রসিদ্ধ (জাতঃ) প্রকাশ্যে আসিলেন (সঃ, এষ) তিনিই (জাতঃ) প্রসিদ্ধ হইলেন (সঃ) তিনি (জনিষ্যমাণঃ) আগামী কল্পে প্রথম প্রসিদ্ধিকে প্রাপ্ত হইবেন (সর্বতোমুখঃ) সব দিক দিয়া মুখাদি অবয়বযুক্ত অর্থাৎ মুখাদি ইন্দ্রিয়দিগের কর্ম্ম সর্বত্র করিয়া (প্রত্যঙ্) প্রত্যেক পদার্থকে প্রাপ্ত হইয়া (তিষ্ঠতি) অচল সর্বত্র স্থির, তিনিই তোমাদিগের উপাসনা করিবার এবং জানিবার যোগ্য ॥ ৪ ॥
Essence
ভাবার্থঃ–এই পূর্বোক্ত ঈশ্বর জগৎকে উৎপন্ন করিয়া প্রকাশিত হইয়াছেন, সর্ব দিকে ব্যাপ্ত হইয়া ইন্দ্রিয় ব্যতীত সকল ইন্দ্রিয়ের কর্ম সর্বত্র ব্যাপ্ত হওয়ায় সকল প্রাণিদিগের হৃদয়ে স্থির, তিনি ভূত, ভবিষ্যৎ কল্পে জগতের উৎপত্তির জন্য প্রথমে প্রকট হন্, তিনি ধ্যানশীল মনুষ্যের জানিবার যোগ্য, অন্যের জানিবার যোগ্য নহে ॥ ৪ ॥
Subject
পুনস্তমেব বিষয়মাহ ॥ পুনঃ সেই বিষয়কে পরবর্ত্তী মন্ত্রে বলা হইয়াছে ॥
Mantra (Bengali)
এ॒ষো হ॑ দে॒বঃ প্র॒দিশোऽনু॒ সর্বাঃ॒ পূর্বো॑ হ জা॒তঃ সऽ উ॒ গর্ভে॑ऽ অ॒ন্তঃ । সऽ এ॒ব জা॒তঃ স জ॑নি॒ষ্যমা॑ণঃ প্র॒ত্যঙ্ জনা॑স্তিষ্ঠতি স॒র্বতো॑মুখঃ ॥ ৪ ॥
Rishi | Devata | Chhanda | Swara
এষ ইত্যস্য স্বয়ম্ভু ব্রহ্ম ঋষিঃ । আত্মা দেবতা । ভুরিক্ত্রিষ্টুপ্ ছন্দঃ । ধৈবতঃ স্বরঃ ॥