Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 32 / Mantra 3

16 Mantra
32/3
Devata- हिरण्यगर्भः परमात्मा देवता Rishi- स्वयम्भु ब्रह्म ऋषिः Chhand- निचृत् पङ्क्तिः Swara- पञ्चमः
Mantra with Swara
न तस्य॑ प्रति॒माऽअस्ति॒ यस्य॒ नाम॑ म॒हद्यशः॑।हि॒र॒ण्य॒ग॒र्भऽइत्ये॒ष मा मा॑ हिꣳसी॒दित्ये॒षा यस्मा॒न्न जा॒तऽइत्ये॒षः॥३॥

न। तस्य॑। प्र॒ति॒मेति॑ प्रति॒ऽमा। अ॒स्ति॒। यस्य॑। नाम॑। म॒हत्। यशः॑ ॥ हि॒र॒ण्य॒ग॒र्भ इति॑ हिरण्यऽग॒र्भः। इति॑। ए॒षः। मा। मा॑। हि॒ꣳसी॒त्। इति॑। ए॒षा। यस्मा॑त्। न। जा॒तः। इति॑। ए॒षः ॥३ ॥

Mantra without Swara
न तस्य प्रतिमाऽअस्ति यस्य नाम महद्यशः।हिरण्यगर्भऽइत्येष मा मा हिꣳसीदित्येषा यस्मान्न जातऽइत्येषः॥

न। तस्य। प्रतिमेति प्रतिऽमा। अस्ति। यस्य। नाम। महत्। यशः॥ हिरण्यगर्भ इति हिरण्यऽगर्भः। इति। एषः। मा। मा। हिꣳसीत्। इति। एषा। यस्मात्। न। जातः। इति। एषः॥३॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ– হে মনুষ্যগণ! (য়স্য) যাহার (মহৎ) পূজ্য বৃহৎ (য়শঃ) কীর্ত্তিকর ধর্ম্মকর্ম্ম আচরণই (নাম) নামস্মরণ, যিনি (হিরণ্যগর্ভঃ) সূর্য্য, বিদ্যুৎ আদি পদার্থের আধার (ইতি) এই প্রকার (এষঃ) অন্তর্য্যামী হওয়ায় প্রত্যক্ষ, যিনি (মা) আমাকে (মা, হিংসীৎ) তাড়না না করেন অথবা তিনি নিজের হইতে আমাকে বিমুখ না করেন (ইতি) এই প্রকার (এষা) এই প্রার্থনা বা বুদ্ধি এবং (য়স্মাৎ) সে কারণে (ন) না (জাতঃ) উৎপন্ন হইয়াছে (ইতি) এই প্রকার (এষঃ) এই পরমাত্মা উপাসনার যোগ্য । (তস্য) সেই পরমেশ্বরের (প্রতিমা) প্রতিমা-পরিমাণ, তাহার তুল্য অবধির সাধন প্রতিকৃতি, মূর্ত্তি বা আকৃতি (ন, অস্তি) নাই । অথবা দ্বিতীয় পক্ষ এই যে, (হিরণ্যগর্ভঃ) এই পঁচিশতম অধ্যায়ে ১০ মন্ত্র হইতে ১৩ মন্ত্র পর্য্যন্তর (ইতি) এই প্রকার (এষা) এই ঋচা দ্বাদশতম অধ্যায়ের ১০২ তম মন্ত্র এবং (য়স্মান্ন জাতঃ – ইত্যেষঃ) এই অষ্টম অধ্যায়ের ১৬, ৩৭ দুইটি মন্ত্রের অনুবাক (য়স্য) যে পরমেশ্বরের (নাম) প্রসিদ্ধ (মহৎ) মহতী (য়শঃ) কীর্ত্তি, (তস্য) তাহার (প্রতিমা) প্রতিবিম্ব (ন, অস্তি) নাই ॥ ৩ ॥
Essence
ভাবার্থঃ–হে মনুষ্যগণ! যিনি কখনও দেহধারী হন্ না, যাহার কোনও পরিমাণ সীমার কারণ নহে, যাহার আজ্ঞাপালনই নামস্মরণ, যিনি উপাসনা করা হইলে, নিজ উপাসকদের প্রতি অনুগ্রহ করেন, বেদের অনেক স্থলে যাহার মহত্ত্ব বলা হইয়াছে, যিনি মৃত্যু প্রাপ্ত হন না, বিকৃত হন্ না, না নষ্ট হন্, তাঁহারই উপাসনা নিরন্তর কর । ইহার ভিন্ন অন্য কাহারও উপাসনা করিলে, মহান্ পাপ দ্বারা যুক্ত হইয়া তোমরা দুঃখ-ক্লেশ দ্বারা নষ্ট হইয়া যাইবে ॥ ৩ ॥
Subject
পুনস্তমেব বিষয়মাহ ॥ পুনঃ সেই বিষয়কে পরবর্ত্তী মন্ত্রে বলা হইয়াছে ॥
Mantra (Bengali)
ন তস্য॑ প্রতি॒মাऽঅস্তি॒ য়স্য॒ নাম॑ ম॒হদ্যশঃ॑ । হি॒র॒ণ্য॒গ॒র্ভऽইত্যে॒ষ মা মা॑ হিꣳসী॒দিত্যে॒ষা য়স্মা॒ন্ন জা॒তऽইত্যে॒ষঃ ॥ ৩ ॥
Rishi | Devata | Chhanda | Swara
ন তস্যেত্যস্য স্বয়ম্ভু ব্রহ্ম ঋষিঃ । হিরণ্যগর্ভঃ পরমাত্মা দেবতা । নিচৃৎ পংক্তিশ্ছন্দঃ । পঞ্চমঃ স্বরঃ ॥