Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 32 / Mantra 16

16 Mantra
32/16
Devata- विद्वद्राजानौ देवते Rishi- श्रीकाम ऋषिः Chhand- अनुष्टुप् Swara- गान्धारः
Mantra with Swara
इ॒दं मे॒ ब्रह्म॑ च क्ष॒त्रं चो॒भे श्रिय॑मश्नुताम्।मयि॑ दे॒वा द॑धतु॒ श्रिय॒मुत्त॑मां॒ तस्यै॑ ते॒ स्वाहा॑॥१६॥

इ॒दम्। मे॒। ब्रह्म॑। च॒। क्ष॒त्रम्। च॒। उ॒भेऽइत्यु॒भे। श्रिय॑म्। अ॒श्नु॒ताम्। मयि॑। दे॒वाः। द॒ध॒तु॒। श्रिय॑म्। उत्त॑मा॒मित्युत्ऽत॑माम्। तस्यै॑। ते॒। स्वाहा॑ ॥१६ ॥

Mantra without Swara
इदम्मे ब्रह्म च क्षत्रञ्चोभे श्रियमश्नुताम् । मयि देवा दधतु श्रियमुत्तमान्तस्यै ते स्वाहा ॥

इदम्। मे। ब्रह्म। च। क्षत्रम्। च। उभेऽइत्युभे। श्रियम्। अश्नुताम्। मयि। देवाः। दधतु। श्रियम्। उत्तमामित्युत्ऽतमाम्। तस्यै। ते। स्वाहा॥१६॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ–হে পরমেশ্বর ! আপনার কৃপা এবং হে বিদ্বান্! আপনার পুরুষার্থ বলে (স্বাহা) সত্যাচরণ রূপ ক্রিয়া দ্বারা (মে) আমার (ইদম্) এইগুলি (ব্রহ্ম) বেদ, ঈশ্বরের বিজ্ঞান বা তাহার জ্ঞাতা পুরুষ (চ) এবং (ক্ষত্রম্) রাজ্য, ধনুর্বেদ বিদ্যা এবং ক্ষত্রিয়কুল (চ) ও এই (উভে) উভয়ে (শ্রিয়ম্) রাজ্যের লক্ষ্মীকে (অশ্নুতাম্) প্রাপ্ত হউক, যেমন (দেবাঃ) বিদ্বান্গণ (ময়ি) আমার নিমিত্ত (উত্তমাম্) অতিশ্রেষ্ঠ (শ্রিয়ম্) শোভা বা লক্ষ্মীকে (দধতু) ধারণ করিবে । হে জিজ্ঞাসু ব্যক্তি, (তে) তোমার জন্যও (তস্যৈ) সেই শ্রী হেতু আমরা প্রযত্ন করিব ॥ ১৬ ॥
Essence
ভাবার্থঃ–এই মন্ত্রে বাচকলুপ্তোপমালঙ্কার আছে । যে সকল মনুষ্য পরমেশ্বরের আজ্ঞাপালন এবং বিদ্বান্দিগের সেবা সৎকার দ্বারা সকল মনুষ্যদিগের মধ্যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়কে সুন্দর শিক্ষা, বিদ্যাদি সদ্গুণ দ্বারা সংযুক্ত এবং সকলের উন্নতির বিধান করিয়া স্বীয় আত্মার তুল্য সকলের সহিত ব্যবহার করিবে তাহারা সকলের পূজনীয় হইবে ॥ ১৬ ॥ এই অধ্যায়ে পরমেশ্বর, বিদ্বান্ ও বুদ্ধি তথা ধনের প্রাপ্তির উপায়গুলির বর্ণনা হওয়ায় এই অধ্যায়ে কথিত অর্থের পূর্ব অধ্যায়ে কথিত অর্থ সহ সঙ্গতি জানা উচিত ॥ ইতি শ্রীমৎপরমহংসপরিব্রাজকাচার্য়াণাং পরমবিদুষাং শ্রীয়ুতবিরজানন্দসরস্বতীস্বামিনাং শিষ্যেণ পরমহংসপরিব্রাজকাচার্য়েণ শ্রীমদ্দয়ানন্দসরস্বতীস্বামিনা নির্মিতে সুপ্রমাণয়ুক্তে সংস্কৃতার্য়্যভাষাভ্যাং বিভূষিতে য়জুর্বেদভাষ্যে দ্বাত্রিংশোऽধ্যায়ঃ পূর্ত্তিমগমৎ ॥
Subject
পুনস্তমেব বিষয়মাহ ॥ পুনঃ সেই বিষয়কে পরবর্ত্তী মন্ত্রে বলা হইয়াছে ॥
Mantra (Bengali)
ই॒দং মে॒ ব্রহ্ম॑ চ ক্ষ॒ত্রং চো॒ভে শ্রিয়॑মশ্নুতাম্ । ময়ি॑ দে॒বা দ॑ধতু॒ শ্রিয়॒মুত্ত॑মাং॒ তস্যৈ॑ তে॒ স্বাহা॑ ॥ ১৬ ॥
Rishi | Devata | Chhanda | Swara
ইদং ম ইত্যস্য শ্রীকাম ঋষিঃ । বিদ্বদ্রাজানৌ দেবতে । অনুষ্টুপ্ ছন্দঃ । গান্ধারঃ স্বরঃ ॥