Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 32 / Mantra 15

16 Mantra
32/15
Devata- परमेश्वरविद्वांसौ देवते Rishi- मेधाकाम ऋषिः Chhand- निचृद् बृहती Swara- मध्यमः
Mantra with Swara
मे॒धां मे॒ वरु॑णो ददातु मे॒धाम॒ग्निः प्र॒जाप॑तिः। मे॒धामिन्द्र॑श्च वा॒युश्च॑ मे॒धां धा॒ता द॑दातु मे॒ स्वाहा॑॥१५॥

मे॒धाम्। मे॒। वरु॑णः। द॒दा॒तु॒। मे॒धाम्। अ॒ग्निः। प्र॒जाप॑ति॒रिति॑ प्र॒जाऽप॑तिः ॥ मे॒धाम्। इन्द्रः॑। च॒। वा॒युः। च॒। मे॒धाम्। धा॒ता। द॒दा॒तु॒। मे॒। स्वाहा॑ ॥१५ ॥

Mantra without Swara
मेधाम्मे वरुणो ददातु मेधामग्निः प्रजापतिः । मेधामिन्द्रस्च वायुश्च मेधान्धाता ददातु मे स्वाहा ॥

मेधाम्। मे। वरुणः। ददातु। मेधाम्। अग्निः। प्रजापतिरिति प्रजाऽपतिः॥ मेधाम्। इन्द्रः। च। वायुः। च। मेधाम्। धाता। ददातु। मे। स्वाहा॥१५॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ–হে মনুষ্যগণ! যেমন (বরুণঃ) অতি শ্রেষ্ঠ পরমেশ্বর বা বিদ্বান্ (স্বাহা) ধর্মযুক্ত ক্রিয়া দ্বারা (মে) আমার জন্য (মেধাম্) শুদ্ধ বুদ্ধি বা ধনকে (দদাতু) প্রদান করিবে, (অগ্নিঃ) বিদ্যা দ্বারা প্রকাশিত (প্রজাপতিঃ) প্রজার রক্ষক (মেধাম্) বুদ্ধিকে প্রদান করিবে, (ইন্দ্রঃ) পরম ঐশ্বর্য্যবান্ (মেধাম্) বুদ্ধিকে প্রদান করিবে (চ) এবং (বায়ুঃ) বলদাতা বলবান্ (মেধাম্) বুদ্ধিকে প্রদান করিবে (চ) এবং (ধাতা) সকল সংসার বা রাজ্যের ধারক ঈশ্বর বা বিদ্বান্ (মে) আমার জন্য বুদ্ধি ধনকে (দদাতু) প্রদান করিবে তদ্রূপ তোমাদিগকে প্রদান করিবে ॥ ১৫ ॥
Essence
ভাবার্থঃ–মনুষ্য যেমন নিজের জন্য গুণ, কর্ম, স্বভাব ও সুখ চাহে তদ্রূপ অন্যদের জন্য চাহিবে । যেমন নিজের উন্নতির কামনা কর সেইরূপ পরমেশ্বর ও বিদ্বান্দের নিকট হইতে অন্যান্যদের উন্নতির জন্য প্রার্থনা করিবে । কেবল প্রার্থনাই করিবে না কিন্তু সত্য আচরণও করিবে । যখন যখন বিদ্বান্দিগের নিকটে যাইবে তখন তখন সকলের কল্যাণ হেতু প্রশ্ন ও উত্তর করিতে থাকিবে ॥ ১৫ ॥
Subject
পুনস্তমেব বিষয়মাহ ॥ পুনঃ সেই বিষয়কে পরবর্ত্তী মন্ত্রে বলা হইয়াছে ॥
Mantra (Bengali)
মে॒ধাং মে॒ বর॑ুণো দদাতু মে॒ধাম॒গ্নিঃ প্র॒জাপ॑তিঃ । মে॒ধামিন্দ্র॑শ্চ বা॒য়ুশ্চ॑ মে॒ধাং ধা॒তা দ॑দাতু মে॒ স্বাহা॑ ॥ ১৫ ॥
Rishi | Devata | Chhanda | Swara
মেধামিত্যস্য মেধাকাম ঋষিঃ । পরমেশ্বরবিদ্বাংসৌ দেবতে । নিচৃদ্ বৃহতী ছন্দঃ । মধ্যমঃ স্বরঃ ॥