Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 32 / Mantra 10

16 Mantra
32/10
Devata- परमात्मा देवता Rishi- स्वयम्भु ब्रह्म ऋषिः Chhand- निचृत त्रिष्टुप् Swara- धैवतः
Mantra with Swara
स नो॒ बन्धु॑र्जनि॒ता स वि॑धा॒ता धामा॑नि वेद॒ भुव॑नानि॒ विश्वा॑।यत्र॑ दे॒वाऽ अ॒मृत॑मानशा॒नास्तृ॒तीये॒ धाम॑न्न॒ध्यैर॑यन्त॥१०॥

सः। नः॒। बन्धुः॑। ज॒नि॒ता। सः। वि॒धा॒तेति॑ विऽधा॒ता। धामा॑नि। वे॒द॒। भुव॑नानि। विश्वा॑ ॥ यत्र॑। दे॒वाः। अ॒मृत॑म्। आ॒न॒शा॒नाः। तृ॒तीये॑। धाम॑न्। अ॒ध्यैर॑य॒न्तेत्य॑धि॒ऽऐर॑यन्त ॥१० ॥

Mantra without Swara
स नो बन्धुर्जनिता स विधाता धामानि वेद भुवनानि विश्वा । यत्र देवाऽअमृतमानशानास्तृतीये धामन्नध्ऐरयन्त ॥

सः। नः। बन्धुः। जनिता। सः। विधातेति विऽधाता। धामानि। वेद। भुवनानि। विश्वा॥ यत्र। देवाः। अमृतम्। आनशानाः। तृतीये। धामन्। अध्यैरयन्तेत्यधिऽऐरयन्त॥१०॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ–হে মনুষ্যগণ! (য়ত্র) যে (তৃতীয়ে) জীব ও প্রকৃতি হইতে বিলক্ষণ (ধামন্) আধাররূপ জগদীশ্বরে (অমৃতম্) মোক্ষ সুখকে (আনশানাঃ) প্রাপ্ত হইয়া (দেবাঃ) বিদ্বান্গণ (অধ্যৈরয়ন্ত) সর্বত্র স্বীয় ইচ্ছাপূর্বক বিচরণ করেন, যিনি (বিশ্বা) সমস্ত (ভুবনানি) লোক-লোকান্তরসকল এবং (ধামানি) জন্ম, স্থান, নামকে (বেদ) জানেন, (সঃ) সেই পরমাত্মা (নঃ) আমাদের (বন্ধুঃ) ভ্রাতা মান্য সহায়ক (জনিতা) জনয়িতা (সঃ) তিনি (বিধাতা) সকল পদার্থ ও কর্মফলের বিধান করেন, ইহা নিশ্চয় কর ॥ ১০ ॥
Essence
ভাবার্থঃ–হে মনুষ্যগণ! যে শুদ্ধ স্বরূপ পরমাত্মায় যোগিরাজ বিদ্বান্গণ মুক্তিসুখ প্রাপ্ত হইয়া আনন্দ করেন, তাঁহাকেই সর্বজ্ঞ, সর্বোৎপাদক এবং সর্বদা সাহায্যকারী মানা উচিত, অন্যকে নহে ॥ ১০ ॥
Subject
পুনস্তমেব বিষয়মাহ ॥ পুনঃ সেই বিষয়কে পরবর্ত্তী মন্ত্রে বলা হইয়াছে ॥
Mantra (Bengali)
স নো॒ বন্ধু॑র্জনি॒তা স বি॑ধা॒তা ধামা॑নি বেদ॒ ভুব॑নানি॒ বিশ্বা॑ । য়ত্র॑ দে॒বাऽ অ॒মৃত॑মানশা॒নাস্তৃ॒তীয়ে॒ ধাম॑ন্ন॒ধ্যৈর॑য়ন্ত ॥ ১০ ॥
Rishi | Devata | Chhanda | Swara
স ন ইত্যস্য স্বয়ম্ভু ব্রহ্ম ঋষিঃ । পরমাত্মা দেবতা । নিচৃৎ ত্রিষ্টুপ্ ছন্দঃ । ধৈবতঃ স্বরঃ ॥