Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 31 / Mantra 5

22 Mantra
31/5
Devata- स्त्रष्टा देवता Rishi- नारायण ऋषिः Chhand- अनुष्टुप् Swara- गान्धारः
Mantra with Swara
ततो॑ वि॒राड॑जायत वि॒राजो॒ऽअधि॒ पूरु॑षः।स जा॒तोऽअत्य॑रिच्यत प॒श्चाद् भूमि॒मथो॑ पु॒रः॥५॥

ततः॑। वि॒राडिति॑ वि॒ऽराट्। अ॒जा॒य॒त॒। वि॒राज॒ इति॑ वि॒ऽराजः॑। अधि॑। पूरु॑षः। पुरु॑ष॒ऽइति॑ पुरु॑षः ॥ सः। जा॒तः। अति॑। अ॒रि॒च्य॒त॒। प॒श्चात्। भूमि॑म्। अथो॒ऽइत्यथो॑। पु॒रः ॥५ ॥

Mantra without Swara
ततोविराडजायत विराजोऽअधि पूरुषः । स जातोऽअत्यरिच्यत पश्चाद्भूमिमथो पुरः ॥

ततः। विराडिति विऽराट्। अजायत। विराज इति विऽराजः। अधि। पूरुषः। पुरुषऽइति पुरुषः॥ सः। जातः। अति। अरिच्यत। पश्चात्। भूमिम्। अथोऽइत्यथो। पुरः॥५॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ- হে মনুষ্যগণ ! (ততঃ) সেই সনাতন পূর্ণ পরমাত্মা হইতে (বিরাট্) বিবিধ পদার্থ দ্বারা প্রকাশমান বিরাট্ ব্রহ্মান্ডস্বরূপ সংসার (অজায়ত) উৎপন্ন হয় । (বিরাজঃ) বিরাট্ সংসারের (অধি) উপর অধিষ্ঠাতা (পুরূষঃ) পরিপূর্ণ পরমাত্মা হয় । (অধো) ইহার অনন্তর (সঃ) সেই পুরুষ (পুরঃ) প্রথম হইতে (জাতঃ) প্রসিদ্ধ (অতি, অরিচ্যতে) জগৎ হইতে অতিরিক্ত হয় । (পশ্চাৎ) পশ্চাৎ (ভূমিম্) পৃথিবীকে উৎপন্ন করে ইহা জানিয়া লহ ॥ ৫ ॥
Essence
ভাবার্থঃ- পরমেশ্বরই হইতে সব সমষ্টি রূপ জগৎ উৎপন্ন হয় । তিনি সেই জগৎ হইতে পৃথক্ তন্মধ্যে ব্যাপ্তও হইয়া, তাহার দোষগুলি দ্বারা লিপ্ত না হওয়া এই সকলের পরিণাম । এই প্রকার সামান্যভাবে জগতের রচনা বলিয়া বিশেষ করিয়া ভূমি আদির রচনাকে ক্রমপূর্বক বলিতেছি ॥ ৫ ॥
Subject
পুনস্তমেব বিষয়মাহ ॥ পুনঃ সেই বিষয়কে পরবর্ত্তী মন্ত্রে বলা হইয়াছে ॥
Mantra (Bengali)
ততো॑ বি॒রাড॑জায়ত বি॒রাজো॒ऽঅধি॒ পূর॑ুষঃ । স জা॒তোऽঅত্য॑রিচ্যত প॒শ্চাদ্ ভূমি॒মথো॑ পু॒রঃ ॥ ৫ ॥
Rishi | Devata | Chhanda | Swara
ততো বিরাডিত্যস্য নারায়ণ ঋষিঃ । স্রষ্টা দেবতা । অনুষ্টুপ্ ছন্দঃ । গান্ধারঃ স্বরঃ ॥