Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 31 / Mantra 4

22 Mantra
31/4
Devata- पुरुषो देवता Rishi- नारायण ऋषिः Chhand- अनुष्टुप् Swara- गान्धारः
Mantra with Swara
त्रि॒पादू॒र्ध्व उदै॒त्पुरु॑षः॒ पादो॑ऽस्ये॒हाभ॑व॒त् पुनः॑।ततो॒ विष्व॒ङ् व्यक्रामत्साशनानश॒नेऽअ॒भि॥४॥

त्रि॒पादिति॑ त्रि॒ऽपात्। ऊ॒र्ध्वः। उत्। ऐ॒त्। पुरु॑षः। पादः॑। अ॒स्य॒। इ॒ह। अभ॒व॒त्। पुन॒रिति॒ पुनः॑ ॥ ततः। विष्व॑ङ्। वि। अ॒क्रा॒म॒त्। सा॒श॒ना॒न॒श॒नेऽइति॑ साशनानश॒ने। अ॒भि ॥४ ॥

Mantra without Swara
त्रिपादूर्ध्वऽउऐत्पुरुषः पादो स्येहाभवत्पुनः । ततो विष्वङ्व्यक्रामत्साशनानशनेऽअभि ॥

त्रिपादिति त्रिऽपात्। ऊर्ध्वः। उत्। ऐत्। पुरुषः। पादः। अस्य। इह। अभवत्। पुनरिति पुनः॥ ततः। विष्वङ्। वि। अक्रामत्। साशनानशनेऽइति साशनानशने। अभि॥४॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ- পূর্বোক্ত (ত্রিপাৎ) তিন অংশযুক্ত (পুরুষঃ) পালক পরমেশ্বর (ঊর্ধ্বঃ) সর্বাপেক্ষা উত্তম মুক্তি স্বরূপ সংসার হইতে পৃথক্ (উৎ, ঐত) উদয়কে প্রাপ্ত হয় । (অস্য) এই পুরুষের (পাদঃ) একভাগ (ইহ) এই জগতে (পুনঃ) বারবার উৎপত্তি প্রলয়ের চক্র দ্বারা (অভবৎ) হয় । (ততঃ) ইহার পশ্চাৎ (সাশনানশনে) খাদ্য গ্রহণকারী চেতন এবং খাদ্য না গ্রহণকারী জড় এই দুইয়ের (অভি) প্রতি (বিষ্বঙ্) সর্বত্র প্রাপ্ত হইয়া (বি, অক্রামৎ) বিশেষ করিয়া ব্যাপ্ত হয় ॥ ৪ ॥
Essence
ভাবার্থঃ- এই পূর্বোক্ত পরমেশ্বর কার্য্য জগৎ হইতে পৃথক্ তিন অংশ দ্বারা প্রকাশিত এক অংশ নিজ সামর্থ্য বলে সকল জগৎকে বারবার উৎপন্ন করে, পশ্চাৎ সেই চরাচর জগতে ব্যাপ্ত হইয়া স্থিত আছে ॥ ৪ ॥
Subject
পুনস্তমেব বিষয়মাহ ॥ পুন সেই বিষয়কে পরবর্ত্তী মন্ত্রে বলা হইয়াছে ॥
Mantra (Bengali)
ত্রি॒পাদূ॒র্ধ্ব উদৈ॒ৎপুর॑ুষঃ॒ পাদো॑ऽস্যে॒হাভ॑ব॒ৎ পুনঃ॑ । ততো॒ বিষ্ব॒ঙ্ ব্য᳖ক্রামৎসাশনানশ॒নেऽঅ॒ভি ॥ ৪ ॥
Rishi | Devata | Chhanda | Swara
ত্রিপাদিত্যস্য নারায়ণ ঋষিঃ । পুরুষো দেবতা । অনুষ্টুপ্ ছন্দঃ । গান্ধারঃ স্বরঃ ॥