Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 31 / Mantra 3

22 Mantra
31/3
Devata- पुरुषो देवता Rishi- नारायण ऋषिः Chhand- निचृदनुष्टुप् Swara- गान्धारः
Mantra with Swara
ए॒तावा॑नस्य महि॒मातो॒ ज्यायाँ॑श्च॒ पूरु॑षः।पादो॑ऽस्य॒ विश्वा॑ भू॒तानि॑ त्रि॒पाद॑स्या॒मृतं॑ दि॒वि॥३॥

ए॒तावा॑न्। अ॒स्य॒। म॒हि॒मा। अतः॑। ज्याया॑न्। च॒। पूरु॑षः। पुरु॑ष॒ऽइति॒ पुरु॑षः ॥ पादः॑। अ॒स्य॒। विश्वा॑। भू॒ता॑नि॑। त्रि॒पादिति॑। त्रि॒ऽपात्। अ॒स्य॒। अ॒मृत॑म्। दि॒वि ॥३ ॥

Mantra without Swara
एतावानस्य महिमातो ज्यायाँश्च पूरुषः । पादोस्य विश्वा भूतानि त्रिपादस्यामृतन्दिवि ॥

एतावान्। अस्य। महिमा। अतः। ज्यायान्। च। पूरुषः। पुरुषऽइति पुरुषः॥ पादः। अस्य। विश्वा। भूतानि। त्रिपादिति। त्रिऽपात्। अस्य। अमृतम्। दिवि॥३॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ- হে মনুষ্যগণ ! (অস্য) এই জগদীশ্বরের (এতাবান্) এই দৃশ্য-অদৃশ্য ব্রহ্মাণ্ড (মহিমা) মাহাত্ম্য সূচক । (অতঃ) এই ব্রহ্মাণ্ড হইতে এই (পূরুষঃ) পরিপূর্ণ পরমাত্মা (জ্যায়ান্) অতি প্রশংসিত ও বড় (চ) এবং (অস্য) এই ঈশ্বরের (বিশ্বা) সকল (ভূতানি) পৃথিব্যাদি চরাচর জগৎ এক (পাদ) অংশ এবং (অস্য) এই জগৎস্রষ্টার (ত্রিপাদ) তিন অংশ (অমৃতম্) নাশরহিত মহিমা (দিবি) দ্যোতনাত্মক নিজ স্বরূপে আছে ॥ ৩ ॥
Essence
ভাবার্থঃ- এই সব সূর্য্য-চন্দ্রাদি লোক-লোকান্তর চরাচর যত জগৎ আছে সে সব চিত্র বিচিত্র রচনার অনুমানে পরমেশ্বরের মহত্ত্বকে সিদ্ধ করিয়া উৎপত্তি, স্থিতি, প্রলয় রূপে তিন কালে হ্রাস বৃদ্ধি দ্বারাও পরমেশ্বরের চতুর্থাংশেই থাকে কিন্তু এই ঈশ্বরের চতুর্থাংশেরও অবধি প্রাপ্ত হয়না এবং এই ঈশ্বরের সামর্থ্যের তিন অংশ নিজের অবিনাশী মোক্ষস্বরূপে সর্বদা স্থিত থাকে । এই বক্তব্য দ্বারা ঈশ্বরের অনন্তত্ব নষ্ট হয় না কিন্তু জগতের অপেক্ষা তাহার মহত্ত্ব এবং জগতের নূ্যনতা জানা যায় ॥ ৩ ॥
Subject
পুনস্তমেব বিষয়মাহ ॥ পুনঃ সেই বিষয়কে পরবর্ত্তী মন্ত্রে বলা হইয়াছে ॥
Mantra (Bengali)
এ॒তাবা॑নস্য মহি॒মাতো॒ জ্যায়াঁ॑শ্চ॒ পূর॑ুষঃ । পাদো॑ऽস্য॒ বিশ্বা॑ ভূ॒তানি॑ ত্রি॒পাদ॑স্যা॒মৃতং॑ দি॒বি ॥ ৩ ॥
Rishi | Devata | Chhanda | Swara
এতাবানিত্যস্য নারায়ণ ঋষিঃ । পুরুষো দেবতা । নিচৃদনুষ্টুপ্ ছন্দঃ । গান্ধারঃ স্বরঃ ॥