Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 31 / Mantra 18

22 Mantra
31/18
Devata- आदित्यो देवता Rishi- उत्तरनारायण ऋषिः Chhand- निचृत्त्रिष्टुप् Swara- धैवतः
Mantra with Swara
वेदा॒हमे॒तं पुरु॑षं म॒हान्त॑मादि॒त्यव॑र्णं॒ तम॑सः प॒रस्ता॑त्।तमे॒व वि॑दि॒त्वाति॑ मृ॒त्युमे॑ति॒ नान्यः पन्था॑ विद्य॒तेऽय॑नाय॥१८॥

वेद॑। अ॒हम्। ए॒तम्। पुरु॑षम्। म॒हान्त॑म्। आ॒दि॒त्यव॑र्ण॒मित्या॑दि॒त्यऽव॑र्णम्। तम॑सः। प॒रस्ता॑त् ॥ तम्। ए॒व। वि॒दि॒त्वा। अति॑। मृ॒त्युम्। ए॒ति॒। न। अ॒न्यः। पन्थाः॑। वि॒द्य॒ते॒। अय॑नाय ॥१८ ॥

Mantra without Swara
वेदाहमेतम्पुरुषम्महान्तमादित्यवर्णन्तमसः परस्तात् । तमेव विदित्वाति मृत्युमेति नान्यः पन्था विद्यतेयनाय ॥

वेद। अहम्। एतम्। पुरुषम्। महान्तम्। आदित्यवर्णमित्यादित्यऽवर्णम्। तमसः। परस्तात्॥ तम्। एव। विदित्वा। अति। मृत्युम्। एति। न। अन्यः। पन्थाः। विद्यते। अयनाय॥१८॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ- হে জিজ্ঞাসু পুরুষ ! (অহম্) আমি যে (এতম্) এই পূর্বোক্ত (মহান্তম্) মহাগুণ বিশিষ্ট (আদিত্যবর্ণম্) সূর্য্যের তুল্য প্রকাশস্বরূপ (তমসঃ) অন্ধকার বা অজ্ঞান হইতে (পরস্তাৎ) পৃথক্ বর্ত্তমান (পুরুষম্) স্ব-স্বরূপ দ্বারা পূর্ণ পরমাত্মাকে (বেদ) জানি, (তম, এব) তাহাকে (বিদিত্বা) জানিয়া তুমি (মৃত্যুম্) দুঃখদায়ী মরণকে (অতি, এতি) উল্লঙ্ঘন করিয়া যাও কিন্তু (অন্যঃ) ইহা হইতে ভিন্ন (পন্থাঃ) মার্গ (অয়নায়) অভীষ্ট স্থান মোক্ষের জন্য (ন, বিদ্যতে) বিদ্যমান নাই ॥ ১৮ ॥
Essence
ভাবার্থঃ- যদি মনুষ্য এই লোক-পরলোকের সুখের ইচ্ছা করে তাহলে অতি বৃহৎ স্বয়ংপ্রকাশ এবং আনন্দস্বরূপ অজ্ঞানের লেশ হইতে পৃথক বর্ত্তমান পরমাত্মাকে জানিয়াই মরণাদি অগাধ দুঃখসাগর হইতে পৃথক হইতে পারে, এই সুখদায়ী মার্গ ইহা ভিন্ন কোনও মনুষ্যের মুক্তির মার্গ নাই ॥ ১৮ ॥
Subject
অথ বিজ্ঞানং জিজ্ঞাসবে কথমুপদিশেদিত্যাহ ॥ এখন বিদ্বান্ জিজ্ঞাসুর জন্য কেমন উপদেশ করিবে এই বিষয়কে পরবর্ত্তী মন্ত্রে বলা হইয়াছে ॥
Mantra (Bengali)
বেদা॒হমে॒তং পুর॑ুষং ম॒হান্ত॑মাদি॒ত্যব॑র্ণং॒ তম॑সঃ প॒রস্তা॑ৎ । তমে॒ব বি॑দি॒ত্বাতি॑ মৃ॒ত্যুমে॑তি॒ নান্যঃ পন্থা॑ বিদ্য॒তেऽয়॑নায় ॥ ১৮ ॥
Rishi | Devata | Chhanda | Swara
বেদাহমিত্যস্যোত্তরনারায়ণ ঋষিঃ । আদিত্যো দেবতা । নিচৃৎত্রিষ্টুপ্ ছন্দঃ । ধৈবতঃ স্বরঃ ॥