Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 31 / Mantra 12

22 Mantra
31/12
Devata- पुरुषो देवता Rishi- नारायण ऋषिः Chhand- अनुष्टुप् Swara- गान्धारः
Mantra with Swara
च॒न्द्रमा॒ मन॑सो जा॒तश्चक्षोः॒ सूर्यो॑ऽअजायत।श्रोत्रा॑द्वा॒युश्च॑ प्रा॒णश्च॒ मुखा॑द॒ग्निर॑जायत॥१२॥

च॒न्द्रमाः॑। मन॑सः। जा॒तः। चक्षोः॑। सूर्यः॑। अ॒जा॒य॒त॒ ॥ श्रोत्रा॑त्। वा॒युः। च॒। प्रा॒णः। च॒। मुखा॑त्। अ॒ग्निः। अ॒जा॒य॒त॒ ॥१२ ॥

Mantra without Swara
चन्द्रमा मनसो जातश्चक्षोः सूर्याऽअजायत । श्रोत्राद्वायुश्च प्राणश्च मुखादग्निरजायत ॥

चन्द्रमाः। मनसः। जातः। चक्षोः। सूर्यः। अजायत॥ श्रोत्रात्। वायुः। च। प्राणः। च। मुखात्। अग्निः। अजायत॥१२॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ- হে মনুষ্যগণ ! এই পূর্ণ ব্রহ্মের (মনসঃ) জ্ঞানস্বরূপ সামর্থ্য হইতে (চন্দ্রমাঃ) চন্দ্রলোক (জাতঃ) উৎপন্ন হইয়াছে । (চক্ষোঃ) জ্যোতিস্বরূপ সামর্থ্য হইতে (সূর্য়্যঃ) সূর্য্য মন্ডল (অজায়ত) উৎপন্ন হইয়াছে । (শ্রোত্রাৎ) শ্রোত্রনাম অবকাশরূপ সামর্থ্য হইতে (বায়ুঃ) বায়ু (চ) তথা আকাশ প্রদেশ (চ) এবং (প্রাণঃ) জীবনের নিমিত্ত দশ প্রাণ এবং (মুখাৎ) মুখ্য জ্যোতির্ময় ভক্ষণস্বরূপ সামর্থ্য হইতে (অগ্নিঃ) অগ্নি (অজায়ত) উৎপন্ন হইয়াছে, এমন তোমাদেরকে জানা দরকার ॥ ১২ ॥
Essence
ভাবার্থঃ- এই সব জগৎ কারণ হইতে ঈশ্বর উৎপন্ন করিয়াছেন । তাহাতে চন্দ্রলোক মনরূপ, সূর্য্যলোক নেত্ররূপ, বায়ু ও প্রাণ শ্রোত্রতুল্য, মুখতুল্য অগ্নি, ঔষধী ও বনস্পতি লোমের তুল্য, নদী নাড়ীর তুল্য এবং পর্বতাদি অস্থির তুল্য এমন জানা উচিত ॥ ১২ ॥
Subject
পুনস্তমেব বিষয়মাহ ॥ পুনঃ সেই বিষয়কে পরবর্ত্তী মন্ত্রে বলা হইয়াছে ॥
Mantra (Bengali)
চ॒ন্দ্রমা॒ মন॑সো জা॒তশ্চক্ষোঃ॒ সূর্য়ো॑ऽঅজায়ত । শ্রোত্রা॑দ্বা॒য়ুশ্চ॑ প্রা॒ণশ্চ॒ মুখা॑দ॒গ্নির॑জায়ত ॥ ১২ ॥
Rishi | Devata | Chhanda | Swara
চন্দ্রমা ইত্যস্য নারায়ণ ঋষিঃ । পুরুষো দেবতা । অনুষ্টুপ্ ছন্দঃ । গান্ধারঃ স্বরঃ ॥