Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 31 / Mantra 1

22 Mantra
31/1
Devata- पुरुषो देवता Rishi- नारायण ऋषिः Chhand- निचृदनुष्टुप् Swara- गान्धारः
Mantra with Swara
स॒हस्र॑शीर्षा॒ पुरु॑षः सहस्रा॒क्षः स॒हस्र॑पात्।स भूमि॑ꣳ स॒र्वत॑ स्पृ॒त्वाऽत्य॑तिष्ठद्दशाङ्गु॒लम्॥१॥

सहस्र॑शी॒र्षेति॑ स॒हस्र॑ऽशीर्षा। पुरु॑षः। स॒ह॒स्रा॒क्ष इति॑ सहस्रऽअ॒क्षः। सहस्र॑पा॒दिति॑ स॒हस्र॑ऽपात् ॥ सः। भूमि॑म्। स॒र्वतः॑ स्पृ॒त्वा। अति॑। अ॒ति॒ष्ठ॒त्। द॒शा॒ङ्गु॒लमिति॑ दशऽअङ्गु॒लम् ॥१ ॥

Mantra without Swara
सहस्रशीर्षा पुरुषः सहस्राक्षः सहस्रपात् । स भूमिँ सर्वत स्पृत्वात्यतिष्ठद्दशाङ्गुलम्॥

सहस्रशीर्षेति सहस्रऽशीर्षा। पुरुषः। सहस्राक्ष इति सहस्रऽअक्षः। सहस्रपादिति सहस्रऽपात्॥ सः। भूमिम्। सर्वतः स्पृत्वा। अति। अतिष्ठत्। दशाङ्गुलमिति दशऽअङ्गुलम्॥१॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ– হে মনুষ্যগণ! যিনি (সহস্রশীর্ষা) সকল প্রাণিদিগের সহস্র শির (সহস্রাক্ষঃ) সহস্র নেত্র এবং (সহস্রপাৎ) অসংখ্য পাদ যাহার মধ্যে আছে এমন (পুরুষঃ) সর্বত্র পরিপূর্ণ ব্যাপক জগদীশ্বর (সঃ) তিনি (সর্বতঃ) সকল দেশ হইতে (ভূমিম্) ভূগোলে (স্পৃত্বা) সকল দিক দিয়া ব্যাপ্ত হইয়া (দশাঙ্গুলম্) পঞ্চ স্থূল ভূত, পঞ্চ সূক্ষ্মভূত এই দশ যাহার অবয়ব সেই সকল জগৎকে (অতি, অতিষ্ঠৎ) উল্লঙ্ঘন করিয়া স্থিত হয় অর্থাৎ সকলের হইতে পৃথকও স্থির হয় ॥ ১ ॥
Essence
ভাবার্থঃ- হে মনুষ্যগণ ! যে পূর্ণ পরমাত্মায় আমা মনুষ্যাদির অসংখ্য শির, চক্ষু ও পদাদি অবয়ব আছে, যিনি ভূমি আদি দ্বারা উপলক্ষিত পঞ্চ স্থূল ও পঞ্চ সূক্ষ্মভূত দ্বারা যুক্ত জগৎকে স্বীয় সত্তা দ্বারা পূর্ণ করিয়া যেখানে জগৎ নেই সেখানেও পূর্ণ হইতেছে । সেই সব জগতের নির্মাতা পরিপূর্ণ সচ্চিদানন্দ স্বরূপ নিত্য-শুদ্ধ-বুদ্ধ-মুক্ত স্বভাব পরমেশ্বরকে পরিত্যাগ করিয়া অন্যের উপাসনা তুমি কখনও করিবে না কিন্তু সেই ঈশ্বরের উপাসনা দ্বারা ধর্ম, অর্থ, কাম ও মোক্ষকে প্রাপ্ত কর ॥ ১ ॥
Subject
॥ অথৈকত্রিংশত্তমাऽধ্যায়ারম্ভঃ ॥ ও৩ম্ বিশ্বা॑নি দেব সবিতর্দুরি॒তানি॒ পরা॑ সুব । য়দ্ভ॒দ্রং তন্ন॒ ऽআ সু॑ব ॥ য়জুঃ৩০.৩অথ পরমাত্মন উপাসনাস্তুতিপূর্বকং সৃষ্টিবিদ্যাবিষয়মাহ ॥ এখন একত্রিশতম অধ্যায়ের আরম্ভ । তাহার প্রথম মন্ত্রে পরমাত্মার উপাসনা, স্তুতিপূর্বক সৃষ্টিবিদ্যার বিষয় বলা হইয়াছে ॥
Mantra (Bengali)
স॒হস্র॑শীর্ষা॒ পুর॑ুষঃ সহস্রা॒ক্ষঃ স॒হস্র॑পাৎ । স ভূমি॑ꣳ স॒র্বত॑ স্পৃ॒ত্বাऽত্য॑তিষ্ঠদ্দশাঙ্গু॒লম্ ॥ ১ ॥
Rishi | Devata | Chhanda | Swara
সহস্রশীর্ষেত্যস্য নারায়ণ ঋষিঃ । পুরুষো দেবতা । নিচৃদনুষ্টুপ্ ছন্দঃ । গান্ধারঃ স্বরঃ ॥