Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 30 / Mantra 4

22 Mantra
30/4
Devata- सविता देवता Rishi- मेधातिथिर्ऋषिः Chhand- गायत्री Swara- षड्जः
Mantra with Swara
वि॒भ॒क्तार॑ꣳ हवामहे॒ वसो॑श्चि॒त्रस्य॒ राध॑सः। स॒वि॒तारं॑ नृ॒चक्ष॑सम्॥४॥

वि॒भ॒क्तार॒मिति॑ विऽभ॒क्तार॑म्। ह॒वा॒म॒हे॒। वसोः॑। चि॒त्रस्य॑। राध॑सः। स॒वि॒तार॑म्। नृ॒चक्ष॑स॒मिति॑ नृ॒ऽचक्ष॑सम् ॥४ ॥

Mantra without Swara
विभक्तारँ हवामहे वसोश्चित्रस्य राधसः । सवितारन्नृचक्षसम् ॥

विभक्तारमिति विऽभक्तारम्। हवामहे। वसोः। चित्रस्य। राधसः। सवितारम्। नृचक्षसमिति नृऽचक्षसम्॥४॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ–হে মনুষ্যগণ! যে (বসোঃ) সুখের নিবাস হেতু (চিত্রস্য) আশ্চর্য্যস্বরূপ (রাধসঃ) ধনের (বিভক্তারম্) বিভাগকারী (সবিতারম্) সকলের উৎপাদক (নৃচক্ষসম্) সকল মনুষ্যদিগের অন্তর্য্যামী স্বরূপ হইয়া সকল কর্ম্মকে যিনি দেখেন সেই পরমাত্মার আমরা (হবামহে) প্রশংসা করি, তাহাকে তোমরাও প্রশংসা কর ॥ ৪ ॥
Essence
ভাবার্থঃ–এই মন্ত্রে বাচকলুপ্তোপমালঙ্কার আছে । হে রাজন্! যেমন পরমেশ্বর নিজ নিজ কর্ম্মানুযায়ী সকল জীবকে ফল প্রদান করেন তদ্রূপ আপনিও দিন । যেমন জগদীশ্বর যেমন যাহার পাপ বা পুণ্যরূপ যতখানি কর্ম ততখানি তদ্রূপ ফল তাহার জন্য প্রদান করেন সেইরূপ আপনিও যাহার যেমন বস্তু বা যতখানি কর্ম তাহাকে সেইরূপ বা ততখানি ফল দিবেন । যেমন পরমেশ্বর পক্ষপাতিত্ব ত্যাগ করিয়া সকল জীবের সঙ্গে ব্যবহার করেন তদ্রূপ আপনিও হউন ॥ ৪ ॥
Subject
পুনস্তমেব বিষয়মাহ ॥ পুনঃ সেই বিষয়কে পরবর্ত্তী মন্ত্রে বলা হইয়াছে ॥
Mantra (Bengali)
বি॒ভ॒ক্তার॑ꣳ হবামহে॒ বসো॑শ্চি॒ত্রস্য॒ রাধ॑সঃ । স॒বি॒তারং॑ নৃ॒চক্ষ॑সম্ ॥ ৪ ॥
Rishi | Devata | Chhanda | Swara
বিভক্তারমিত্যস্য মেধাতিথির্ঋষিঃ । সবিতা দেবতা । গায়ত্রী ছন্দঃ । ষড্জঃ স্বরঃ ॥