Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 3 / Mantra 63

63 Mantra
3/63
Devata- रुद्रो देवता Rishi- नारायण ऋषिः Chhand- भूरिक् जगती, Swara- निषादः
Mantra with Swara
शि॒वो नामा॑सि॒ स्वधि॑तिस्ते पि॒ता नम॑स्तेऽअस्तु॒ मा मा॑ हिꣳसीः। निव॑र्त्तया॒म्यायु॑षे॒ऽन्नाद्या॑य प्र॒जन॑नाय रा॒यस्पोषा॑य सुप्रजा॒स्त्वाय॑ सु॒वीर्या॑य॥६३॥

शि॒वः। नाम॑। अ॒सि॒। स्वधि॑ति॒रिति॒ स्वऽधि॑तिः। ते॒। पि॒ता। नमः॑। ते॒। अ॒स्तु॒। मा। मा॒। हि॒ꣳसीः॒। नि। व॒र्त्त॒या॒मि॒। आ॑युषे। अ॒न्नाद्या॒येत्य॑न्न॒ऽअ॒द्याय॑। प्र॒जन॑ना॒येति प्र॒ऽजन॑नाय। रा॒यः। पोषा॑य। सु॒प्र॒जा॒स्त्वायेति॑ सुप्रजाः॒ऽत्वाय॑। सु॒वीर्य्या॒येति॑ सु॒ऽवीर्य्या॑य ॥६३॥

Mantra without Swara
शिवो नामासि स्वधितिस्ते पिता नमस्ते अस्तु मा मा हिँसीः । निवर्त्तयाम्युषे न्नाद्याय प्रजननाय रायस्पोषाय सुप्रजास्त्वाय सुवीर्याय ॥

शिवः। नाम। असि। स्वधितिरिति स्वऽधितिः। ते। पिता। नमः। ते। अस्तु। मा। मा। हिꣳसीः। नि। वर्त्तयामि। आयुषे। अन्नाद्यायेत्यन्नऽअद्याय। प्रजननायेति प्रऽजननाय। रायः। पोषाय। सुप्रजास्त्वायेति सुप्रजाःऽत्वाय। सुवीर्य्यायेति सुऽवीर्य्याय॥६३॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ- হে জগদীশ্বর এবং উপদেশকারী বিদ্বান্ ! আপনি (স্বধিতি) অবিনাশী হওয়ায় বজ্রময় (অসি) হন্, যাহা (তে) আপনার (শিবঃ) সুখস্বরূপ বিজ্ঞানের প্রদানকারী (নাম) নাম (অসি) হয়, সুতরাং আপনি আমার (পিতা) পালক (অসি) হন, (তে) আপনার জন্য আমার (নমঃ) সৎকারপূর্বক নমস্কার (অস্তু) বিদিত হউক তথা আপনি (মা) আমাকে (মা) না (হিংসী) অল্পমৃত্যুর সহিত যুক্ত করুন এবং আমি আপনাকে (আয়ুষে) আয়ু ভোগ করিবার (অন্নাদ্যায়) অন্নাদি ভোগ করিবার (সুপ্রজাস্ত্বায়) উত্তম-উত্তম পুত্রাদি বা চক্রবর্ত্তী রাজ্যাদি প্রাপ্ত হওয়ার (সুবীর্য়্যায়) উত্তম শরীর আত্মার বল-পরাক্রম হওয়ার এবং (রায়্যস্পাষায়) বিদ্যা বা সুবর্ণাদি ধনের পুষ্টির জন্য (বর্ত্তয়ামি) ব্যবহার করি এবং ব্যবহার করাইয়া থাকি । এইপ্রকার ব্যবহার করিলে সকল দুঃখ হইতে মুক্ত করাইয়া স্বীয় আত্মায় উপাস্যরূপ দ্বারা নিশ্চয় করিয়া অন্তর্য্যামিরূপ আপনার আশ্রয় করিয়া সকলের মধ্যে বিদ্যমান থাকি ॥ ৬৩ ॥
Essence
ভাবার্থঃ- কোনও মনুষ্য মঙ্গলময় সকলের পালক পরমেশ্বরের আজ্ঞাপালন ব্যতীত ইহলোক ও পরলোকে সুখ প্রাপ্ত করিতে সক্ষম হয় না । কদাপি কোনও মনুষ্যকে নাস্তিক পক্ষ লইয়া ঈশ্বরের অনাদর করা উচিত নহে । যে নাস্তিক হইয়া ঈশ্বরের অনাদর করে তাহার সর্বত্র অনাদর হইয়া থাকে । অতএব, সকল মনুষ্যকে আস্তিক বুদ্ধি দ্বারা ঈশ্বরের উপাসনা করা কর্তব্য ॥ ৬৩ ॥ এই তৃতীয় অধ্যায়ে অগ্নিহোত্রাদি যজ্ঞের বর্ণন, অগ্নির স্বভাব বা অর্থের প্রতিপাদন, পৃথিবীর ভ্রমণ লক্ষণ, অগ্নি শব্দ দ্বারা ঈশ্বর বা ভৌতিক অর্থের প্রতিপাদন, অগ্নিহোত্রের মন্ত্রের প্রকাশ, ঈশ্বরের উপস্থান, অগ্নির স্বরূপকথন, ঈশ্বরের প্রার্থনা, উপাসনা বা এই দুইয়ের ফল, ঈশ্বরের স্বভাব প্রতিপাদন, সূর্য্যের কিরণগুলির কার্য্যের বর্ণন, নিরন্তর উপাসনা, গায়ত্রী মন্ত্রের প্রতিপাদন, যজ্ঞের ফল প্রকাশ, ভৌতিক অগ্নির অর্থ প্রতিপাদন, গৃহস্থাশ্রমের আবশ্যক কার্য্যের অনুষ্ঠান ও লক্ষণ, ইন্দ্র ও পবনের কার্য্য বর্ণন, পুরুষার্থের আবশ্যকীকরণ, পাপ হইতে নিবৃত্ত হওয়া, যজ্ঞের সমাপ্তি আবশ্যকীকরণ, সত্যপূর্বক দান-প্রদানের ব্যবহার করা, বিদ্বান্ বা ঋতুর স্বভাব বর্ণন, চারি প্রকার অন্তঃকরণের লক্ষণ, রুদ্র শব্দের অর্থ প্রতিপাদন, তিন শত বর্ষ অবশ্যই আয়ুর সম্পাদন করা এবং ধর্ম দ্বারা আয়ু ইত্যাদি পদার্থ গ্রহণের বর্ণনা করা হইযাছে । ইহার দ্বারা দ্বিতীয় অধ্যায়ের অর্থ সহ এই তৃতীয় অধ্যায়ের অর্থ সঙ্গতি জানা উচিত ॥ ৬৩ ॥ ইতি শ্রীমৎপরিব্রাজকাচার্য়্যেণ শ্রীয়ুত মহাবিদুষাং বিরজানন্দ সরস্বতীস্বামিনাংশিষ্যেণ দয়ানন্দসরস্বতী স্বামিনা বিরচিতে সংস্কৃতার্য়্যভাষাভ্যাং বিভূষিতেসুপ্রমানয়ুক্তে য়জুর্বেদ ভাষ্যে তৃতীয়োऽধ্যায়ঃ পূর্ত্তিমগাৎ ॥
Subject
অথ রুদ্রশব্দেনোপদেশকগুণা উপদিশ্যন্তে ॥ এখন আগামী মন্ত্রে রুদ্র শব্দ দ্বারা উপদেশকারীর গুণের উপদেশ করা হইয়াছে ॥
Mantra (Bengali)
শি॒বো নামা॑সি॒ স্বধি॑তিস্তে পি॒তা নম॑স্তেऽঅস্তু॒ মা মা॑ হিꣳসীঃ । নি ব॑র্ত্তয়া॒ম্যায়ু॑ষে॒ऽন্নাদ্যা॑য় প্র॒জন॑নায় রা॒য়স্পোষা॑য় সুপ্রজা॒স্ত্বায়॑ সু॒বীর্য়া॑য় ॥ ৬৩ ॥
Rishi | Devata | Chhanda | Swara
শিবো নামাসীত্যস্য নারায়ণ ঋষিঃ । রুদ্রো দেবতা । ভুরিগ্জগতী ছন্দঃ । নিষাদঃ স্বরঃ ॥