Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 3 / Mantra 62

63 Mantra
3/62
Devata- रुद्रो देवता Rishi- नारायण ऋषिः Chhand- उष्णिक् Swara- ऋषभः
Mantra with Swara
त्र्या॒यु॒षं ज॒म॑दग्नेः क॒श्यप॑स्य त्र्यायु॒षम्। यद्दे॒वेषु॑ त्र्यायु॒षं तन्नो॑ऽअस्तु त्र्यायु॒षम्॥६२॥

त्र्या॒यु॒षमिति॑ त्रिऽआयु॒षम्। ज॒मद॑ग्नेरिति॑ ज॒मत्ऽअ॑ग्नेः। क॒श्यप॑स्य। त्र्या॒यु॒षमिति॑ त्रिऽआयु॒षम्। यत्। दे॒वेषु॑। त्र्या॒यु॒षमिति॑ त्रिऽआयु॒षम्। तत्। नः॒। अ॒स्तु॒। त्र्या॒यु॒षमिति॑ त्रिऽआयु॒षम् ॥६२॥

Mantra without Swara
त्र्यायुषञ्जमदग्नेः कश्यपस्य त्र्यायुषम् । यद्देवेषु त्र्यायुषन्तन्नो अस्तु त्र्यायुषम् ॥

त्र्यायुषमिति त्रिऽआयुषम्। जमदग्नेरिति जमत्ऽअग्नेः। कश्यपस्य। त्र्यायुषमिति त्रिऽआयुषम्। यत्। देवेषु। त्र्यायुषमिति त्रिऽआयुषम्। तत्। नः। अस्तु। त्र्यायुषमिति त्रिऽआयुषम्॥६२॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ- হে জগদীশ্বর ! আপনি (য়ৎ) যে (দেবেষু) বিদ্বান্দিগের বর্ত্তমানে (ত্র্যায়ুষম্) ব্রহ্মচারী, গৃহস্থ, বানপ্রস্থ ও সন্ন্যাস আশ্রমের পরোপকারে যুক্ত আয়ু প্রদান করেন যাহা (জমদগ্নেঃ) চক্ষু ইত্যাদি ইন্দ্রিয়াদির (ত্র্যায়ুষম্) শুদ্ধি, বল ও পরাক্রমযুক্ত তিন গুণ আয়ু এবং যাহা (কশ্যপস্য) ঈশ্বরপ্রেরিত (ত্র্যায়ুষম্) তিন গুণ অর্থাৎ তিন শত বর্ষাপেক্ষা অধিক আয়ু বিদ্যমান (তৎ) সেই শরীর আত্মা ও সমাজকে আনন্দদাতা (ত্র্যায়ুষম্) তিন শত বর্ষ অপেক্ষা অধিক আয়ু (ন) আমাদিগকে প্রাপ্ত করান ॥ ৬২ ॥
Essence
ভাবার্থঃ- এই মন্ত্রে চক্ষু সকল ইন্দ্রিয়ের মধ্যে এবং পরমেশ্বর সব রচনাকারীদিগের মধ্যে উত্তম এইরকম সকল মনুষ্যদিগকে বুঝিতে হইবে এবং (ত্র্যায়ুষম্) এই পদবীর চারি বার আবৃত্তি হওয়ায় তিন শত বর্ষ অপেক্ষা অধিক চারি শত বর্ষ পর্যন্ত আয়ুর গ্রহণ করা হইয়াছে । ইহার প্রাপ্তি হেতু পরমেশ্বরের নিকট প্রার্থনা করিয়া স্বীয় পুরুষকার করা উচিত সুতরাং প্রার্থনা এই প্রকার করা উচিত – হে জগদীশ্বর । আপনার কৃপায় যেমন বিদ্বান্গণ বিদ্যা, ধর্ম ও পরোপকারের অনুষ্ঠান করিয়া আনন্দপূর্বক তিন শত বর্ষ পর্যন্ত আয়ু ভোগ করেন সেইরূপই তিন প্রকার তাপ দ্বারা শরীর, মন, বুদ্ধি, চিত্ত, অহঙ্কাররূপ অন্তঃকরণ, ইন্দ্রিয় ও প্রাণাদি সুখকারী বিদ্যা - বিজ্ঞান সহিত আয়ুকে আমরা প্রাপ্ত হইয়া তিন শত বা চারিশত বর্ষ পর্যন্ত সুখপূর্বক ভোগ করি ॥ ৬২ ॥
Subject
মনুষ্যেণ কীদৃশমায়ুর্ভোক্তুমীশ্বরঃ প্রার্থনীয় ইত্যুপদিশ্যতে ॥ মনুষ্যকে কেমন আয়ু ভোগ করার জন্য ঈশ্বরের প্রার্থনা করা উচিত এই বিষয়ের উপদেশ পরবর্ত্তী মন্ত্রে করা হইয়াছে ॥
Mantra (Bengali)
ত্র্যা॒য়ু॒ষং জ॒মদ॑গ্নেঃ ক॒শ্যপ॑স্য ত্র্যায়ু॒ষম্ । য়দ্দে॒বেষু॑ ত্র্যায়ু॒ষং তন্নো॑ऽঅস্তু ত্র্যায়ু॒ষম্ ॥ ৬২ ॥
Rishi | Devata | Chhanda | Swara
ত্র্যায়ুষমিত্যস্য নারায়ণ ঋষিঃ । রুদ্রো দেবতা । উষ্ণিক্ ছন্দঃ । ঋষভঃ স্বরঃ ॥