Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 3 / Mantra 61

63 Mantra
3/61
Devata- रुद्रो देवता Rishi- वसिष्ठ ऋषिः Chhand- पङ्क्ति, Swara- पञ्चमः
Mantra with Swara
ए॒तत्ते॑ रुद्राव॒सं तेन॑ प॒रो मूज॑व॒तोऽती॑हि। अव॑ततधन्वा॒ पिना॑कावसः॒ कृत्ति॑वासा॒ऽअहि॑ꣳसन्नः शि॒वोऽती॑हि॥६१॥

ए॒तत्। ते॒। रु॒द्र॒। अ॒व॒सम्। तेन॑। प॒रः। मूज॑वत॒ इति॒ मूज॑ऽवतः। अति॑। इ॒हि॒। अव॑ततध॒न्वेत्यव॑ततऽधन्वा। पिना॑कावस॒ इति॒ पिना॑कऽअवसः। कृत्ति॑वासा॒ इति॒ कृत्ति॑ऽवासाः। अहि॑ꣳसन्। नः॒। शि॒वः। अति॑। इ॒हि॒ ॥६१॥

Mantra without Swara
एतत्ते रुद्रावसन्तेन परो मूजवतो तीहि । अवततधन्वा पिनाकावसः कत्तिवासा अहिँसन्नः शिवो तीहि ॥

एतत्। ते। रुद्र। अवसम्। तेन। परः। मूजवत इति मूजऽवतः। अति। इहि। अवततधन्वेत्यवततऽधन्वा। पिनाकावस इति पिनाकऽअवसः। कृत्तिवासा इति कृत्तिऽवासाः। अहिꣳसन्। नः। शिवः। अति। इहि॥६१॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ- হে (রুদ্র) শত্রুদের রোদনকারী, যুদ্ধ বিদ্যায় কুশল সেনাধ্যক্ষ বিদ্বান্ । (অবততধন্বা) যুদ্ধের জন্য বিস্তারপূর্বক ধনু ধারণ করিবার (পিনাকাবসঃ) পিনাক অর্থাৎ যে শস্ত্র দ্বারা শত্রুবল পিষিয়া স্বীয় রক্ষা করিবার (কৃত্তিবাসঃ) চর্ম ও কবচ সমান দৃঢ় বস্ত্র ধারণ করিবার (শিবঃ) সকল সুখ প্রদান এবং (পরঃ) উত্তম সামর্থ্য যুক্ত শূরবীর পুরুষ ! আপনি (মূজবতঃ) মূঞ্জ তৃণাদি যুক্ত পর্বত হইতে দূরে অন্য দেশে শত্রুদিগকে (অতীহি) প্রাপ্ত করুন (এতৎ) এই যে (তে) আপনার (অবসম্) রক্ষণ করা (তেন) তাহার দ্বারা (নঃ) আমাদিগকে (অহিংসন্) হিংসা ত্যাগ করিয়া রক্ষা করতঃ আপনি (অতীহি) সকল প্রকারে আমাদিগের সৎকার করুন ॥ ৬১ ॥
Essence
ভাবার্থঃ- হে মনুষ্যগণ ! তোমরা শত্রুরহিত হইয়া রাজ্য নিষ্কন্টক করিয়া সকল অস্ত্রশস্ত্রের সম্পাদনা করিয়া দুষ্টদিগের নাশ এবং শ্রেষ্ঠদিগের রক্ষা কর যাহাতে দুষ্ট শত্রু সুখী এবং সজ্জনগণ দুঃখী কদাপি না হয় ॥ ৬১ ॥
Subject
অথ রুদ্রশব্দেন শূরবীরকৃত্যমুপদিশ্যতে ॥ এখন আগামী মন্ত্রে রুদ্র শব্দ দ্বারা শূরবীরের কর্মের উপদেশ করা হইয়াছে ॥
Mantra (Bengali)
এ॒তত্তে॑ রুদ্রাব॒সং তেন॑ প॒রো মূজ॑ব॒তোऽতী॑হি । অব॑ততধন্বা॒ পিনা॑কাবসঃ॒ কৃত্তি॑বাসা॒ऽঅহি॑ꣳসন্নঃ শি॒বোऽতী॑হি ॥ ৬১ ॥
Rishi | Devata | Chhanda | Swara
এতত্ত ইত্যস্য বসিষ্ঠ ঋষিঃ । রুদ্রো দেবতা । পংক্তিশ্ছন্দঃ । পঞ্চমঃ স্বরঃ ॥