Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 3 / Mantra 60

63 Mantra
3/60
Devata- रुद्रो देवता Rishi- वसिष्ठ ऋषिः Chhand- विराट् ब्राह्मी अनुष्टुप्, Swara- धैवतः
Mantra with Swara
त्र्य॑म्बकं यजामहे सुग॒न्धिं पु॑ष्टि॒वर्ध॑नम्। उ॒र्वा॒रु॒कमि॑व॒ बन्ध॑नान्मृ॒त्योर्मु॑क्षीय॒ माऽमृता॑त्। त्र्य॑म्बकं यजामहे सुग॒न्धिं प॑ति॒वेद॑नम्। उ॒र्वा॒रु॒कमि॑व॒ बन्ध॑नादि॒तो मु॑क्षीय॒ मामुतः॑॥६०॥

त्र्य॑म्बक॒मिति॒ त्रिऽअ॑म्बकम्। य॒जा॒म॒हे॒। सु॒ग॒न्धिमिति॑ सुऽग॒न्धिम्। पु॒ष्टि॒वर्ध॑न॒मिति॑ पुष्टि॒ऽवर्ध॑नम्। उ॒र्वा॒रु॒कमि॒वेत्यु॑र्वारु॒कम्ऽइ॑व। बन्ध॑नात्। मृ॒त्योः। मु॒क्षी॒य॒। मा। अ॒मृता॑त्। त्र्य॑म्बक॒मिति॒ त्रिऽअ॑म्बकम्। य॒जा॒म॒हे॒। सु॒ग॒न्धिमिति॑ सुऽग॒न्धिम्। प॒ति॒वेद॑न॒मिति॑ पति॒ऽवेद॑नम्। उ॒र्वा॒रु॒कमि॒वेत्यु॑र्वारु॒कम्ऽइ॑व। बन्ध॑नात्। इ॒तः। मु॒क्षी॒य॒। मा। अ॒मु॒तः॑ ॥६०॥

Mantra without Swara
त्र्यम्बकँयजामहे सुगन्धिम्पुष्टिवर्धनम् । उर्वारुकमिव बन्धनान्मृत्योर्मुक्षीय मामृतात् । त्र्यम्बकं यजामहे सुगन्धिं पतिवेदनम् । उर्वारुकमिव बन्धनादितो मुक्षीय मामुतः ॥

त्र्यम्बकमिति त्रिऽअम्बकम्। यजामहे। सुगन्धिमिति सुऽगन्धिम्। पुष्टिवर्धनमिति पुष्टिऽवर्धनम्। उर्वारुकमिवेत्युर्वारुकम्ऽइव। बन्धनात्। मृत्योः। मुक्षीय। मा। अमृतात्। त्र्यम्बकमिति त्रिऽअम्बकम्। यजामहे। सुगन्धिमिति सुऽगन्धिम्। पतिवेदनमिति पतिऽवेदनम्। उर्वारुकमिवेत्युर्वारुकम्ऽइव। बन्धनात्। इतः। मुक्षीय। मा। अमुतः॥६०॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ- যিনি (সুগন্ধিম্) শুদ্ধ গুণযুক্ত (পুষ্টিবর্ধনম্) শরীর, আত্মা ও সমাজের বল বৃদ্ধিকারী (ত্র্যম্বকম্) রুদ্ররূপ জগদীশ্বর, আমরা তাঁহার (য়জামহে) নিরন্তর স্তুতি করি । তাঁহার কৃপা বলে (ঊর্বারুকমিব) যেমন খরবুজ ফল পাকিয়া (বন্ধনাৎ) লতার সম্পর্ক হইতে মুক্ত হইয়া অমৃত তুল্য হইয়া থাকে সেইরূপ আমরাও (মৃত্যোঃ) প্রাণ বা শরীরের বিয়োগ হইতে (মুক্ষীয়) মুক্ত হইয়া যাই (অমৃতাৎ) এবং মোক্ষরূপ সুখ হইতে (মা) শ্রদ্ধারহিত কখনও না হই তথা আমরা (সুগন্ধিম্) উত্তম গন্ধযুক্ত (পতিবেদনম্) রক্ষাকারী স্বামী কে (ত্র্যম্বকম্) সকলের অধ্যক্ষ জগদীশ্বরের (য়জামহে) নিরন্তর সৎকারপূর্বক ধ্যান করি এবং তাঁহার অনুগ্রহে (ঊর্বারুকমিব) যেমন খরবুজ পাকিয়া (বন্ধনাৎ) লতার সম্পর্ক হইতে মুক্ত হইয়া অমৃতের সমান মিষ্ট হয় সেইরূপ আমরাও (ইতঃ) এই শরীর হইতে (মুক্ষীয়) মুক্ত হইয়া যাই (অমুতঃ) মোক্ষ ও অন্য জন্মের সুখ ও সত্যধর্মের ফল হইতে (মা) পৃথক না হই ॥ ৬০ ॥
Essence
ভাবার্থঃ- এই মন্ত্রে উপমালঙ্কার আছে । মনুষ্যগণ ঈশ্বরকে ত্যাগ করিয়া অন্য কাহারও পূজন না করে কেননা বেদ হইতে অবিহিত এবং দুঃখরূপ ফল হওয়ায় পরমাত্মা ভিন্ন অন্য কাহারও উপাসনা করা উচিত নহে । যেমন খরবুজ ফল লতায় সংশ্লিষ্ট স্বয়ং পাকিয়া সময়ানুসার লতা হইতে মুক্ত হইয়া সুন্দর স্বাদিষ্ট হইয়া যায় সেইরূপ আমরা পূর্ণ আয়ু ভোগ করিয়া শরীর ত্যাগ করিয়া মুক্তি প্রাপ্ত হই, কখনও মোক্ষ প্রাপ্তি হেতু অনুষ্ঠান বা পরলোকের ইচ্ছা হইতে পৃথক না হই এবং কখনও নাস্তিক পক্ষ গ্রহণ করিয়া ঈশ্বরের অনাদর না করি, যেমন ব্যবহারের সুখের জন্য অন্ন, জলাদির ইচ্ছা করি সেইরূপ আমরা ঈশ্বর, বেদ, বেদোক্ত ধর্মও মুক্তি হেতু নিরন্তর শ্রদ্ধা করি ॥ ৬০ ॥
Subject
পুনঃ স কীদৃশ ইত্যুপদিশ্যতে ॥ পুনরায় সে কেমন এই বিষয়ের উপদেশ পরবর্ত্তী মন্ত্রে করা হইয়াছে ॥
Mantra (Bengali)
ত্র্য॑ম্বকং য়জামহে সুগ॒ন্ধিং পু॑ষ্টি॒বর্ধ॑নম্ । উ॒র্বা॒রু॒কমি॑ব॒ বন্ধ॑নান্মৃ॒ত্যোর্মু॑ক্ষীয়॒ মাऽমৃতা॑ৎ । ত্র্য॑ম্বকং য়জামহে সুগ॒ন্ধিং প॑তি॒বেদ॑নম্ । উ॒র্বা॒রু॒কমি॑ব॒ বন্ধ॑নাদি॒তো মু॑ক্ষীয়॒ মামুতঃ॑ ॥ ৬০ ॥
Rishi | Devata | Chhanda | Swara
ত্র্যম্বকমিত্যস্য বসিষ্ঠ ঋষিঃ । রুদ্রো দেবতা । বিরাড্ ব্রাহ্মী ত্রিষ্টুপ্ ছন্দঃ । ধৈবতঃ স্বরঃ ॥