Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 3 / Mantra 59

63 Mantra
3/59
Devata- रुद्रो देवता Rishi- बन्धुर्ऋषिः Chhand- स्वराट् गायत्री, Swara- षड्जः
Mantra with Swara
भे॒ष॒जम॑सि भेष॒जं गवेऽश्वा॑य॒ पुरु॑षाय भेष॒जम्। सु॒खं मे॒षाय॑ मे॒ष्यै॥५९॥

भे॒ष॒जम्। अ॒सि॒। भे॒ष॒जम्। गवे॑। अश्वा॑य। पुरु॑षाय। भे॒ष॒जम्। सु॒खमिति॑ सु॒ऽखम्। मे॒षाय॑। मे॒ष्यै ॥५९॥

Mantra without Swara
भेषजमसि भेषजङ्गवे श्वाय पुरुषाय भेषजम् । सुखम्मेषाय मेष्यै ॥

भेषजम्। असि। भेषजम्। गवे। अश्वाय। पुरुषाय। भेषजम्। सुखमिति सुऽखम्। मेषाय। मेष्यै॥५९॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ- হে জগদীশ্বর ! আপনি (ভেষজম্) শরীর, অন্তঃকরণ, ইন্দ্রিয় ও গাভী ইত্যাদি পশুদিগের রোগনাশক (অসি) হউন, (ভেষজম্) অবিদ্যাদি ক্লেশ নাশক (অসি) হউন । সুতরাং আপনি (নঃ) আমাদিগের (গবে) গাভী ইত্যাদি (অশ্বায়) অশ্ব ইত্যাদি (পুরুষায়) সকল মনুষ্য (মেষায়) মেষ এবং (মেষ্যৈ) মেষী ইত্যাদির জন্য (সুখম্) উত্তমোত্তম সুখ ভাল প্রকার দিবেন ॥ ৫ঌ ॥
Essence
ভাবার্থঃ- কোনও মনুষ্যের পরমেশ্বরের উপাসনা ব্যতীত শরীর, আত্মা ও প্রজার দুঃখ দূর হইয়া সুখ হইতে পারেনা, এইজন্য তাঁহার স্তুতি, প্রার্থনা ও উপাসনাদি করিয়া এবং ওষধিগুলি সেবন দ্বারা শরীর, আত্মা, পুত্র, মিত্র ও পশু ইত্যাদির দুঃখ সকল যত্নপূর্বক নিবৃত্ত করিয়া সুখ সিদ্ধ করা উচিত ॥ ৫ঌ ॥
Subject
পুনঃ স কীদৃশ ইত্যুপদিশ্যতে ॥ পুনরায় সেই পরমেশ্বর কেমন এই বিষয়ের উপদেশ পরবর্ত্তী মন্ত্রে বলা হইয়াছে ॥
Mantra (Bengali)
ভে॒ষ॒জম॑সি ভেষ॒জং গবেऽশ্বা॑য়॒ পুরু॑ষায় ভেষ॒জম্ । সু॒খং মে॒ষায়॑ মে॒ষ্যৈ ॥ ৫ঌ ॥
Rishi | Devata | Chhanda | Swara
ভেষজমসীত্যস্য বন্ধুর্ঋষিঃ । রুদ্রো দেবতা । স্বরাড্ গায়ত্রী ছন্দঃ । ষড্জঃ স্বরঃ ॥