Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 3 / Mantra 58

63 Mantra
3/58
Devata- रुद्रो देवता Rishi- बन्धुर्ऋषिः Chhand- विराट् पङ्क्ति, Swara- पञ्चमः
Mantra with Swara
अव॑ रु॒द्रम॑दीम॒ह्यव॑ दे॒वं त्र्य॑म्बकम्। यथा॑ नो॒ वस्य॑स॒स्कर॒द् यथा॑ नः॒ श्रेय॑स॒स्कर॒द् यथा॑ नो व्यवसा॒यया॑त्॥५८॥

अव॑। रु॒द्रम्। अ॒दी॒म॒हि॒। अव॑। दे॒वम्। त्र्य॑म्बक॒मिति॒ त्रिऽअ॑म्बकम्। यथा॑। नः॒। वस्य॑सः। कर॑त्। यथा॑। नः॒। श्रेय॑सः। कर॑त्। यथा॑। नः॒। व्य॒व॒सा॒यया॒दिति॑ विऽअवसा॒यया॑त् ॥५८॥

Mantra without Swara
अव रुद्रमदीमह्यव देवन्त्र्यम्बकम् । यथा नो वस्यसस्करद्यद्यथा नः श्रेयसस्करद्यद्यथा नो व्यवसाययात् ॥

अव। रुद्रम्। अदीमहि। अव। देवम्। त्र्यम्बकमिति त्रिऽअम्बकम्। यथा। नः। वस्यसः। करत्। यथा। नः। श्रेयसः। करत्। यथा। नः। व्यवसाययादिति विऽअवसाययात्॥५८॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ- আমরা (ত্র্যম্বকম্) তিন কালে একরস জ্ঞানযুক্ত (দেবম্) দাতা বা (রুদ্রম্) দুষ্টদিগকে রোদনকারী জগদীশ্বরের উপাসনা করিয়া সকল দুঃখকে (অবাদীমহি) সম্যক্ রূপে নষ্ট করি । (য়থা) যেমন পরমেশ্বর (নঃ) আমাদিগকে (বস্যসঃ) উত্তম-উত্তম নিবাসকারী (অবাকরৎ) ভাল প্রকার করুন, (য়থা) যেমন (নঃ) আমাদিগকে (শ্রেয়সঃ) অত্যন্ত শ্রেষ্ঠ (করৎ) করুন, (য়থা) সেইরূপ (নঃ) আমাদিগকে (ব্যবসায়াৎ) নিবাস করাইবার বা উত্তম গুণযুক্ত তথা সত্যতা পূর্বক নিশ্চয় প্রদানকারী পরমেশ্বরেরই প্রার্থনা করি ॥ ৫৮ ॥
Essence
ভাবার্থঃ- কোনও মনুষ্য ঈশ্বরকে উপাসনা বা প্রার্থনা ব্যতীত সকল দুঃখের অন্ত প্রাপ্ত হইতে পারে না । কেননা সেই পরমেশ্বর সকল সুখপূর্বক নিবাস বা উত্তম-উত্তম সত্য নিশ্চয় করান । এইজন্য যেমন তাহার আজ্ঞা, সেইরূপ তাহার পালন সব মনুষ্যকে করা কর্ত্তব্য ॥ ৫৮ ॥
Subject
অথ রুদ্রশব্দেনেশ্বর উপদিশ্যতে ॥ এখন আগামী মন্ত্রে রুদ্র শব্দ দ্বারা ঈশ্বরের উপদেশ করা হইয়াছে ॥
Mantra (Bengali)
অব॑ রু॒দ্রম॑দীম॒হ্যব॑ দে॒বং ত্র্য॑ম্বকম্ । য়থা॑ নো॒ বস্য॑স॒স্কর॒দ্ য়থা॑ নঃ॒ শ্রেয়॑স॒স্কর॒দ্ য়থা॑ নো ব্যবসা॒য়য়া॑ৎ ॥ ৫৮ ॥
Rishi | Devata | Chhanda | Swara
অব রুদ্র মিত্যস্য বন্ধুরৃষিঃ । রুদ্রো দেবতা । বিরাট্ পংক্তিশ্ছন্দঃ । পঞ্চমঃ স্বরঃ ॥