Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 3 / Mantra 56

63 Mantra
3/56
Devata- सोमो देवता Rishi- बन्धुर्ऋषिः Chhand- गायत्री, Swara- षड्जः
Mantra with Swara
व॒यꣳ सो॑म व्र॒ते तव॒ मन॑स्त॒नूषु॒ बिभ्र॑तः। प्र॒जाव॑न्तः सचेमहि॥५६॥

व॒यम्। सो॒म॒। व्र॒ते। तव॑। मनः॑। त॒नूषु॑। बिभ्र॑तः। प्र॒जाव॑न्त॒ इति॑ प्रजाऽव॑न्तः। स॒चे॒म॒हि॒ ॥५६॥

Mantra without Swara
वयँ सोम व्रते तव मनस्तनूषु बिभ्रतः । प्रजावन्तः सचेमहि ॥

वयम्। सोम। व्रते। तव। मनः। तनूषु। बिभ्रतः। प्रजावन्त इति प्रजाऽवन्तः। सचेमहि॥५६॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ- হে (সোম) সকল জগতের উৎপন্নকারী জগদীশ্বর ! (তব) আপনাকে (ব্রতে) সত্যভাষণাদি ধর্মের অনুষ্ঠানে বর্ত্তমান হইয়া (তনূষু) বড় বড় সুখযুক্ত শরীরে (মনঃ) অন্তকরণের অহঙ্কারাদি বৃত্তিকে (বিভ্রতঃ) ধারণ করিয়া এবং (প্রজাবন্তঃ) বহু পুত্রাদি, রাষ্ট্রাদি ধনযুক্ত হইয়া আমরা (সচেমহি) সকল সুখ প্রাপ্ত হই ॥ ১ ॥ (তব) এই (সোম) সোমলতাদি ওষধিগুলির (ব্রতে) সত্য-সত্য গুণ জ্ঞানের সেবনে (তনূষু) সুখযুক্ত শরীরে (মনঃ) চিত্তের বৃত্তিকে (বিভ্রতঃ) ধারণ করিয়া (প্রজাবন্তঃ) পুত্র রাজ্যাদি ধনযুক্ত হইয়া (বয়ম্) আমরা (সচেমহি) সকল সুখকে প্রাপ্ত করি ॥ ৫৬ ॥
Essence
ভাবার্থঃ- এই মন্ত্রে শ্লেষালঙ্কার আছে । ঈশ্বরের আজ্ঞায় বর্ত্তমান থাকিয়া মনুষ্যগণ শরীর-আত্মার সুখ নিরন্তর প্রাপ্ত হইতে থাকে । এই প্রকার যুক্তি দ্বারা সোমাদি ওষধি সকল সেবন করিলে সেই সব সুখ প্রাপ্ত হয় কিন্তু অলস মনুষ্যের নহে ॥ ৫৬ ॥
Subject
অথ সোমশব্দেনেশ্বরৌষধিরসা উপদিশ্যন্তে ॥ এখন সোমশব্দ দ্বারা ঈশ্বর ও ওষধির রসের উপদেশ পরবর্ত্তী মন্ত্রে করা হইয়াছে ॥
Mantra (Bengali)
ব॒য়ꣳ সো॑ম ব্র॒তে তব॒ মন॑স্ত॒নূষু॒ বিভ্র॑তঃ । প্র॒জাব॑ন্তঃ সচেমহি ॥ ৫৬ ॥
Rishi | Devata | Chhanda | Swara
বয়মিত্যস্য বন্ধুর্ঋষিঃ । সোমো দেবতা । গায়ত্রী ছন্দঃ । ষড্জঃ স্বরঃ ॥