Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 3 / Mantra 55

63 Mantra
3/55
Devata- मनो देवता Rishi- बन्धुर्ऋषिः Chhand- निचृत् गायत्री, Swara- षड्जः
Mantra with Swara
पुन॑र्नः पितरो॒ मनो॒ ददा॑तु॒ दैव्यो॒ जनः॑। जी॒वं व्रात॑ꣳसचेमहि॥५५॥

पुनः॑। नः॒। पि॒त॒रः॒। मनः॑। ददा॑तु। दैव्यः॑। जनः॑। जी॒वम्। व्रा॑तम्। स॒चे॒म॒हि॒ ॥५५॥

Mantra without Swara
पुनर्नः पितरो मनो ददातु दैव्यो जनः । जीवँ व्रातँ सचेमहि ॥

पुनः। नः। पितरः। मनः। ददातु। दैव्यः। जनः। जीवम्। व्रातम्। सचेमहि॥५५॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ- হে (পিতরঃ) উৎপাদক অথবা অন্ন, শিক্ষা বা বিদ্যা প্রদান করিয়া রক্ষাকারী পিতাদি জন আপনার শিক্ষা দ্বারা এই (দৈব্যঃ) বিদ্বান্দিগের মধ্যে উৎপন্ন হইয়া (জনঃ) বিদ্যা বা ধর্ম দ্বারা অপরের উপকার কে প্রকাশ কারী বিদ্বান্ পুরুষ (নঃ) আমাদিগের জন্য (পুনঃ) এই জন্ম বা দ্বিতীয় জন্মে (মনঃ) ধারণাকারিণী বুদ্ধিকে (দদাতু) দিবেন যদ্দ্বারা (জীবম্) জ্ঞানসাধনযুক্ত জীবন বা (ব্রাতম্) সত্য বলা ইত্যাদি গুণ সমুদায় (সচেমহি) ভালমত প্রাপ্ত করিতে পারে ॥ ৫৫ ॥
Essence
ভাবার্থঃ- বিদ্বান্ মাতা-পিতা, আচার্য্যের শিক্ষা ব্যতীত মনুষ্যের জন্ম সফল হয়না এবং মনুষ্যও সেই শিক্ষা ব্যতীত পূর্ণ জীবন বা কর্ম সংযুক্ত করিতে সমর্থ হইতে পারে না । এইজন্য সর্ব কালে বিদ্বান্ মাতা-পিতা ও আচার্য্যের উচিত যে, স্বীয় পুত্রাদিকে ভাল প্রকার উপদেশ দিয়া শরীরও আত্মবল যুক্ত করিবেন ॥ ৫৫ ॥
Subject
পুনর্মনঃ শব্দেন বুদ্ধিরুপদিশ্যতে ॥ পুনরায় মন শব্দ দ্বারা বুদ্ধির উপদেশ পরবর্ত্তী মন্ত্রে করা হইয়াছে ॥
Mantra (Bengali)
পুন॑র্নঃ পিতরো॒ মনো॒ দদা॑তু॒ দৈব্যো॒ জনঃ॑ । জী॒বং ব্রাত॑ꣳসচেমহি ॥ ৫৫ ॥
Rishi | Devata | Chhanda | Swara
পুনর্ন ইত্যস্য বন্ধুর্ঋষিঃ । মনো দেবতা । পিপীলিকামধ্যা নিচৃদ্গায়ত্রী ছন্দঃ । ষড্জঃ স্বরঃ ॥