Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 3 / Mantra 52

63 Mantra
3/52
Devata- इन्द्रो देवता Rishi- गोतम ऋषिः Chhand- विराट् पङ्क्ति, Swara- पञ्चमः
Mantra with Swara
सु॒स॒न्दृशं॑ त्वा व॒यं मघ॑वन् वन्दिषी॒महि॑। प्र नू॒नं पू॒र्णब॑न्धुर स्तु॒तो या॑सि॒ वशाँ॒२ऽअनु॒ योजा॒ न्विन्द्र ते॒ हरी॑॥५२॥

सु॒सं॒दृश॒मिति॑ सुऽसं॒दृश॑म्। त्वा॒। व॒यम्। मघ॑व॒न्निति॒ मघ॑ऽवन्। व॒न्दि॒षी॒महि॑। प्र। नू॒नम्। पू॒र्णब॑न्धुर॒ इति॑ पू॒र्णऽब॑न्धुरः। स्तु॒तः। या॒सि॒। वशा॑न्। अनु॑। योज॑। नु। इ॒न्द्र॒। ते॒। हरी॒ऽइति॒ हरी॑ ॥५२॥

Mantra without Swara
सुसन्दृशं त्वा वयम्मघवन्वन्दिषीमहि । प्र नूनम्पूर्णबन्धुर स्तुतो यासि वशाँ अनु योजा न्विन्द्र ते हरी ॥

सुसंदृशमिति सुऽसंदृशम्। त्वा। वयम्। मघवन्निति मघऽवन्। वन्दिषीमहि। प्र। नूनम्। पूर्णबन्धुर इति पूर्णऽबन्धुरः। स्तुतः। यासि। वशान्। अनु। योज। नु। इन्द्र। ते। हरीऽइति हरी॥५२॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ- হে (মঘবন্) উত্তম উত্তম বিদ্যাদি ধনযুক্ত (ইন্দ্র) পরমাত্মন্ । (বয়ম্) আমরা (সুসংদৃশম্) ভাল প্রকার ব্যবহার লক্ষ্যকারী (ত্বা) আপনাকে (নূনম) নিশ্চয় করিয়া (বন্দিষীমহি) স্তুতি করি তথা আমাদিগের হইতে (স্তুতঃ) স্তুত আপনি (বশান্) ইচ্ছিত পদার্থগুলিকে (য়াসি) প্রাপ্ত করান এবং (তে) নিজের (হরী) বল-পরাক্রমকে আপনি (অনুপ্রয়োজ) আমাদিগের সাহায্যে যুক্ত করুন ॥ ১ ॥ (বয়ম্) আমরা (সুসংদৃশম্) ভাল ভাবে পদার্থগুলি দেখাইবার বা (মঘবন্) ধন প্রাপ্ত করিবার তথা (পূর্ণবন্ধুরঃ) সকল জগতের বন্ধনের হেতু (ত্বা) সেই সূর্য্যলোকের (নূনম্) নিশ্চয় করিয়া (বন্দিষীমহি) স্তুতি অর্থাৎ ইহার গুণ প্রকাশ করিয়া (স্তুতঃ) স্তুত এই আমাদিগকে (বশান্) উত্তম-উত্তম ব্যবহার সিদ্ধি কারক কামনাগুলিকে (য়াসি) প্রাপ্ত করে (নু) যেমন (তে) এই সূর্য্যের (হরী) ধারণ আকর্ষণ গুণ জগতে যুক্ত হয় সেইরূপ আপনি আমাদিগকে বিদ্যা সিদ্ধিকারক গুণগুলিকে (অনুপ্রয়োজ) ভাল রকম প্রাপ্ত করুন ॥ ৫২ ॥
Essence
ভাবার্থঃ- এই মন্ত্রে শ্লেষ ও উপমালঙ্কার আছে । মনুষ্যদিগকে সকল জগতের হিতকারী জগদীশ্বরেরই স্তুতি করা উচিত, অন্য কাহারও নহে কেননা যেমন সূর্য্যলোক সকল মূর্ত্তিমান দ্রব্যের প্রকাশ করে সেইরূপ উপাসনা কৃত ঈশ্বরও ভক্তগণের আত্মায় বিজ্ঞান উৎপন্ন করিয়া সব সত্যব্যবহারকে প্রকাশিত করে । সুতরাং ঈশ্বরকে ত্যাগ করিয়া অন্য কাহারও উপাসনা করা উচিত নহে ॥ ৫২ ॥
Subject
স ইন্দ্রঃ কীদৃশ ইত্যুপদিশ্যতে ॥ সে ইন্দ্র কেমন, এই বিষয়ের উপদেশ পরবর্ত্তী মন্ত্রে করা হইয়াছে ॥
Mantra (Bengali)
সু॒সং॒দৃশং॑ ত্বা ব॒য়ং মঘ॑বন্ বন্দিষী॒মহি॑ । প্র নূ॒নং পূ॒র্ণব॑ন্ধুর স্তু॒তো য়া॑সি॒ বশাঁ॒২ऽঅনু॒ য়োজা॒ ন্বি᳖ন্দ্র তে॒ হরী॑ ॥ ৫২ ॥
Rishi | Devata | Chhanda | Swara
সুসংদৃশমিত্যস্য গোতম ঋষিঃ । ইন্দ্রো দেবতা । বিরাট্ পংক্তিশ্ছন্দঃ । পঞ্চমঃ স্বরঃ ॥