Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 3 / Mantra 50

63 Mantra
3/50
Devata- इन्द्रो देवता Rishi- और्णवाभ ऋषिः Chhand- भूरिक् अनुष्टुप्, Swara- गान्धारः
Mantra with Swara
दे॒हि मे॒ ददा॑मि ते॒ नि मे॑ धेहि॒ नि ते॑ दधे। नि॒हारं॑ च॒ हरा॑सि मे नि॒हारं॒ निह॑राणि ते॒ स्वाहा॑॥५०॥

दे॒हि। मे॒। ददा॑मि। ते॒। नि। मे॒। धे॒हि॒। नि। ते॒। द॒धे॒। नि॒हार॒मिति॑ नि॒ऽहार॑म्। च॒। हरा॑सि। मे॒। नि॒हार॒मिति॑ नि॒ऽहार॑म्। नि। ह॒रा॒णि॒। ते॒। स्वाहा॑ ॥५०॥

Mantra without Swara
देहि मे ददामि ते नि मे धेहि नि ते दधे । निहारञ्च हरासि मे निहारन्निहराणि ते स्वाहा ॥

देहि। मे। ददामि। ते। नि। मे। धेहि। नि। ते। दधे। निहारमिति निऽहारम्। च। हरासि। मे। निहारमिति निऽहारम्। नि। हराणि। ते। स्वाहा॥५०॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ- হে মিত্র ! তুমি (স্বাহা) যেমন সত্যবাণী হৃদয়ে বলিয়াছ সেইরূপ (মে) আমাকে এই বস্তু (দেহি) দাও অথবা আমি (তে) তোমাকে এই বস্তু (দদামি) দিই বা দিব তথা তুমি (মে) আমার এই বস্তু (নিধেহি) ধারণ কর আমি (তে) তোমার এই বস্তু (নিদধে) ধারণ করি এবং তুমি (মে) আমাকে (নিহারম্) মূল্য দিয়া ক্রয় করিবার যোগ্য বস্তুকে (হরাসি) দাও । আমি (তে) তোমাকে (নিহারম্) পদার্থের মূল্য (নিহরাণি) নিশ্চয় করিয়া দিই (স্বাহা) এই সমস্ত ব্যবহার সত্যবাণীপূর্বক করি, অন্যভাবে ব্যবহার সিদ্ধ হয় না ॥ ৫০ ॥
Essence
ভাবার্থঃ- সকল মনুষ্যকে দেওয়া নেওয়া, পদার্থকে রাখা রাখানো অথবা ধারণ করা ইত্যাদি ব্যবহার সত্যপ্রতিজ্ঞা দ্বারাই করা উচিত । যেমন কোনও মনুষ্য বলিল যে, এই বস্তু তুমি আমাকে দিবে, আমি ইহা দিই না বা দিব, এমন বলে তখন তদ্রূপই করিবে তথা কেহ বলিল যে, আমার এই বস্তু তুমি নিজের কাছে রাখিয়া দাও, যখন ইচ্ছা করিব তখন তুমি দিয়া দিবে, এই ভাবে আমি তোমার এই বস্তু রাখিয়া লই, যখন তুমি ইচ্ছা করিবে তখন দিব অথবা সেই সময় তোমার নিকট আসিব অথবা তুমি আসিয়া লইবে ইত্যাদি এই সমস্ত ব্যবহার সত্যবাণী দ্বারাই করা উচিত এবং এমন ব্যবহার ব্যতীত কোনও মনুষ্যের প্রতিষ্ঠা বা কার্য্যসিদ্ধি হয় না এবং এই দুইটি ব্যতিরেকে কোনও মনুষ্য সুখ প্রাপ্ত করিতে সমর্থ হইতে পারে না ॥ ৫০ ॥
Subject
অথ সর্বাশ্রমব্যবহার উপদিশ্যতে ॥ এখন পরবর্ত্তী মন্ত্রে সব আশ্রমে নিবাসকারী মনুষ্যদের ব্যবহারের উপদেশ করা হইয়াছে ॥
Mantra (Bengali)
দে॒হি মে॒ দদা॑মি তে॒ নি মে॑ ধেহি॒ নি তে॑ দধে । নি॒হারং॑ চ॒ হরা॑সি মে নি॒হারং॒ নি হ॑রাণি তে॒ স্বাহা॑ ॥ ৫০ ॥
Rishi | Devata | Chhanda | Swara
দেহি ম ইত্যস্যৌর্ণবাভ ঋষিঃ । ইন্দ্রো দেবতা । ভুরিগনুষ্টুপ্ ছন্দঃ । গান্ধারঃ স্বরঃ ॥