Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 3 / Mantra 49

63 Mantra
3/49
Devata- यज्ञो देवता Rishi- और्णवाभ ऋषिः Chhand- अनुष्टुप् Swara- गान्धारः
Mantra with Swara
पू॒र्णा द॑र्वि॒ परा॑ पत॒ सुपू॑र्णा॒ पुन॒राप॑त। व॒स्नेव॒ वि॒क्री॑णावहा॒ऽइ॒षमूर्ज॑ꣳ शतक्रतो॥४९॥

पू॒र्णा। द॒र्वि॒। परा॑। प॒त॒। सुपू॒र्णेति॒ सुऽपूर्णा। पुनः॑। आ। प॒त॒। वस्नेवेति॑ व॒स्नाऽइ॑व। वि। क्री॒णा॒व॒है॒। इष॑म्। ऊर्ज॑म्। श॒त॒क्र॒तो॒ऽइति॑ शतऽक्रतो ॥४९॥

Mantra without Swara
पूर्णा दर्वि परा पत सुपूर्णा पुनरा पत । वस्नेव वि क्रीणावहा इषमूर्जँ शतक्रतो ॥

पूर्णा। दर्वि। परा। पत। सुपूर्णेति सुऽपूर्णा। पुनः। आ। पत। वस्नेवेति वस्नाऽइव। वि। क्रीणावहै। इषम्। ऊर्जम्। शतक्रतोऽइति शतऽक्रतो॥४९॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ- যাহা (দর্বি) হোতব্যদ্রব্য গ্রহণকারিণী (পূর্ণা) দ্রব্য দ্বারা পূর্ণ হওয়া আহুতি, (পরাপত) হোতব্য পদার্থের অংশকে উপরে প্রাপ্ত করে অথবা যে আহুতি আকাশে গমন করিয়া বৃষ্টি দ্বারা (সুপূর্ণা) সুষ্ঠুভাবে পূর্ণিত, (পুনরাপত) পুনঃ সম্যক্ প্রকার পৃথিবীতে উত্তম জলরসকে প্রাপ্ত করে তাহা দ্বারা হে (শতক্রতো) অসংখ্য কর্ম বা প্রজ্ঞাসম্পন্ন জগদীশ্বর ! আপনি কৃপা করিয়া আমরা যজ্ঞকারী বিদ্বান্ হোতা ও যজমান উভয়কেই (ইষম্) উত্তম-উত্তম অন্নাদি পদার্থ (ঊর্জম্) পরাক্রমযুক্ত বস্তুগুলিকে (বস্নেব) বৈশ্যদের সমান (বিক্রীণাবহৈ) দিন বা গ্রহণ করুন ॥ ৪ঌ ॥
Essence
ভাবার্থঃ- এই মন্ত্রে উপমালংকার আছে । যখন মনুষ্যগণ সুগন্ধ্যাদি পদার্থ অগ্নিতে হবন করে তখন উহা উপরে গমন করিয়া বায়ু-বৃষ্টি জল শুদ্ধ করিয়া পৃথিবীতে ফিরিয়া আইসে যাহা দ্বারা যবাদি ওষধি শুদ্ধ হইয়া সুখ ও পরাক্রম হইয়া থাকে । যেমন কোনও বৈশ্য টাকা পয়সা দিয়া বহু প্রকার অন্নাদি পদার্থ ক্রয়-বিক্রয় করিয়া থাকে সেইরূপ আমরা সকলেও অগ্নিতে শুদ্ধ দ্রব্যের আহুতি দিয়া বহু সুখ ক্রয় করিয়া থাকি, ক্রয় করিয়া পুনরায় বৃষ্টি ও সুখের জন্য অগ্নিতে হবন করি ॥ ৪ঌ ॥
Subject
য়জ্ঞে হুতং দ্রব্যং কীদৃশং ভবতীত্যুপদিশ্যতে ॥ যজ্ঞে হবন করা পদার্থ কেমন হয়, এই বিষয়ের উপদেশ পরবর্ত্তী মন্ত্রে করা হইয়াছে ॥
Mantra (Bengali)
পূ॒র্ণা দ॑র্বি॒ পরা॑ পত॒ সুপূ॑র্ণা॒ পুন॒রা প॑ত । ব॒স্নেব॒ বি॒ক্রী॑ণাবহা॒ऽই॒ষমূর্জ॑ꣳ শতক্রতো ॥ ৪ঌ ॥
Rishi | Devata | Chhanda | Swara
পূর্ণাদর্বীত্যস্যৌর্ণবাভ ঋষিঃ । য়জ্ঞো দেবতা । অনুষ্টুপ্ ছন্দঃ । গান্ধারঃ স্বরঃ ॥