Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 3 / Mantra 48

63 Mantra
3/48
Devata- यज्ञो देवता Rishi- और्णवाभ ऋषिः Chhand- ब्राह्मी अनुष्टुप्, Swara- गान्धारः
Mantra with Swara
अव॑भृथ निचुम्पुण निचे॒रुर॑सि निचुम्पु॒णः। अव॑ दे॒वैर्दे॒वकृ॑तमेनो॑ऽयासिष॒मव॒ मर्त्यै॒र्मर्त्य॑कृतं पुरु॒राव्णो॑ देव रि॒षस्पा॑हि॥४८॥

अव॑भृ॒थेत्यव॑ऽभृथ। नि॒चु॒म्पु॒णेति॑ निऽचुम्पुण। नि॒चे॒रुरिति॑ निचे॒रुः। अ॒सि॒। नि॒चु॒म्पु॒ण इति॑ निऽचुम्पु॒णः। अव॑। दे॒वैः। दे॒वकृ॑त॒मिति॑ दे॒वऽकृ॑तम्। एनः॑। अ॒या॒सि॒ष॒म्। अव॑। मर्त्यैः॑। मर्त्य॑कृत॒मिति॒ मर्त्य॑ऽकृतम्। पु॒रु॒ऽराव्ण॒ इति पुरु॒ऽराव्णः॑। दे॒व॒। रि॒षः। पा॒हि॒ ॥४८॥

Mantra without Swara
अवभृथ निचुम्पुण निचेरुरसि निचुम्पुणः । अव देवैर्देवकृतमेनो यासिषमव मर्त्यैर्मर्त्यकृतम्पुरुराव्णो देव रिषस्पाहि ॥

अवभृथेत्यवऽभृथ। निचुम्पुणेति निऽचुम्पुण। निचेरुरिति निचेरुः। असि। निचुम्पुण इति निऽचुम्पुणः। अव। देवैः। देवकृतमिति देवऽकृतम्। एनः। अयासिषम्। अव। मर्त्यैः। मर्त्यकृतमिति मर्त्यऽकृतम्। पुरुऽराव्ण इति पुरुऽराव्णः। देव। रिषः। पाहि॥४८॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ- হে (অবভৃথ) বিদ্যা, ধর্মের অনুষ্ঠান দ্বারা শুদ্ধ (নিচুম্পুণ) ধৈর্য্যপূর্বক শব্দবিদ্যা পাঠনকারী বিদ্বান্ মনুষ্য ! যেমন আমি (নিচুম্পুণঃ) জ্ঞান প্রাপ্তকারী অথবা (নিচেরুঃ) নিরন্তর বিদ্যা সংগ্রহকারী (দেবৈঃ) প্রকাশস্বরূপ মনাদি ইন্দ্রিয় সকলের দ্বারা (দেবকৃতম্) করিয়াছি অথবা (মর্ত্যৈঃ) মরণধর্মশীল (মর্ত্যকৃতম) শরীর দ্বারা কৃত (এনঃ) পাপগুলিকে (অব অয়াসিষম্) দূর করিয়া শুদ্ধ হই সেইরূপ তুমিও (অসি) হও । হে (দেব) জগদীশ্বর । আপনি আমাদিগের (পুরুরাব্ণঃ) বহু দুঃখ দাতা বা (রিষঃ) মারিবার যোগ্য শত্রু অথবা পাপ হইতে (পাহি) রক্ষা করুন অর্থাৎ দূর করুন ॥ ৪৮ ॥
Essence
ভাবার্থঃ- এই মন্ত্রে বাচকলুপ্তোপমালঙ্কার আছে । মনুষ্যদিগের উচিত যে, পাপের নিবৃত্তি, ধর্মের বৃদ্ধি হেতু পরমেশ্বরের প্রার্থনা নিরন্তর করিয়া যে মন, বাণী অথবা শারীরিক পাপ, উহা হইতে দূরে থাকিয়া যাহা কিছু অজ্ঞান হইতে পাপ হইয়াছে তাহার দুঃখরূপ ফল জানিয়া পুনরায় দ্বিতীয় বার উহা কখনও না করে কিন্তু সব কালে শুদ্ধ কর্মের অনুষ্ঠানেরই বৃদ্ধি করিতে থাকে ॥ ৪৮ ॥
Subject
অথ য়জ্ঞানুষ্ঠাতৃকৃত্যমুপদিশ্যতে ॥ এখন আগামী মন্ত্রে যজ্ঞের অনুষ্ঠানকারী যজমানের কর্মের উপদেশ করা হইয়াছে ॥
Mantra (Bengali)
অব॑ভৃথ নিচুম্পুণ নিচে॒রুর॑সি নিচুম্পু॒ণঃ । অব॑ দে॒বৈর্দে॒বকৃ॑তমেনো॑ऽ য়াসিষ॒মব॒ মর্ত্যৈ॒র্মর্ত্য॑কৃতং পুরু॒রাব্ণো॑ দেব রি॒ষস্পা॑হি ॥ ৪৮ ॥
Rishi | Devata | Chhanda | Swara
অবভৃথেত্যস্যৌর্ণবাভ ঋষিঃ । য়জ্ঞো দেবতা । ব্রাহ্ম্যনুষ্টুপ্ ছন্দঃ । গান্ধারঃ স্বরঃ ॥