Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 3 / Mantra 47

63 Mantra
3/47
Devata- अग्निर्देवता Rishi- आगस्त्य ऋषिः Chhand- विराट् अनुष्टुप्, Swara- गान्धारः
Mantra with Swara
अक्र॒न् कर्म॑ कर्म॒कृतः॑ स॒ह वा॒चा म॑यो॒भुवा॑। दे॒वेभ्यः॒ कर्म॑ कृ॒त्वास्तं॒ प्रेत॑ सचाभुवः॥४७॥

अक्र॑न्। कर्म॑। क॒र्म॒कृत॒ इति॑ कर्म॒ऽकृतः॑। स॒ह। वा॒चा। म॒यो॒भुवेति॑ मयः॒ऽभुवा॑। दे॒वभ्यः॑। कर्म॑। कृ॒त्वा। अस्त॑म्। प्र। इ॒त। स॒चा॒भु॒व॒ इति॑ सचाऽभुवः ॥४७॥

Mantra without Swara
अक्रन्कर्म कर्मकृतः सह वाचा मयोभुवा । देवेभ्यः कर्म कृत्वास्तं प्रेत सचाभुवः ॥

अक्रन्। कर्म। कर्मकृत इति कर्मऽकृतः। सह। वाचा। मयोभुवेति मयःऽभुवा। देवभ्यः। कर्म। कृत्वा। अस्तम्। प्र। इत। सचाभुव इति सचाऽभुवः॥४७॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ- যে সব মনুষ্যগণ (ময়োভুবা) সত্যপ্রিয় মঙ্গল কারিকা (বাচা) বেদবাণী ও নিজস্ব বাণী (সহ) সহ (সচাভুবঃ) পরস্পর সঙ্গী হইয়া (কর্মকৃতঃ) কর্ম করিতে থাকিয়া (কর্ম) স্বীয় অভীষ্ট কর্মকে (অক্রন্) করে, তাহারা (দেবেভ্যঃ) বিদ্বান্ বা উত্তম-উত্তম গুণ সুখের জন্য (কর্ম) করণীয় কর্মের (কৃত্বা) অনুষ্ঠান করিয়া (অস্তম্) পূর্ণ সুখযুক্ত গৃহ (প্রেত) প্রাপ্ত হয় ॥ ৪৭ ॥
Essence
ভাবার্থঃ- মনুষ্যদিগের কর্ত্তব্য যে, সর্বথা আলস্য পরিত্যাগ করিয়া পুরুষকারেই নিরত থাকিয়া মূর্খতা ত্যাগ করিয়া বেদবিদ্যা দ্বারা শুদ্ধকৃত বাণী সহ সর্বদা ব্যবহার করিবে এবং পরস্পর প্রীতিপূর্বক একে অন্যের সাহায্য করিবে । যাহারা এই প্রকারের মনুষ্য তাহারাই ভাল-ভাল সুখযুক্ত মোক্ষ অথবা এই লোকের সুখ প্রাপ্ত হইয়া আনন্দিত থাকে, অন্যান্য অর্থাৎ অলস পুরুষ আনন্দ কখনও লাভ করে না ॥ ৪৭ ॥
Subject
কে য়জ্ঞয়ুদ্ধাদিকর্মাণি কর্তুং য়োগ্যা ভবন্তীত্যুপদিশ্যতে ॥ কে কে মনুষ্য যজ্ঞ-যুদ্ধাদি কর্ম করিবার যোগ্য হন, এই বিষয়ের উপদেশ পরবর্ত্তী মন্ত্রে করা হইয়াছে ॥
Mantra (Bengali)
অক্র॒ন্ কর্ম॑ কর্ম॒কৃতঃ॑ স॒হ বা॒চা ম॑য়ো॒ভুবা॑ । দে॒বেভ্যঃ॒ কর্ম॑ কৃ॒ত্বাস্তং॒ প্রেত॑ সচাভুবঃ ॥ ৪৭ ॥
Rishi | Devata | Chhanda | Swara
অক্রন্নিত্যস্যাগস্ত্য ঋষিঃ । অগ্নির্দেবতা । বিরাডনুষ্টুপ্ ছন্দঃ । গান্ধারঃ স্বরঃ ॥