Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 3 / Mantra 46

63 Mantra
3/46
Devata- इन्द्रमारुतौदेवते Rishi- आगस्त्य ऋषिः Chhand- भूरिक् पङ्क्ति, Swara- पञ्चमः
Mantra with Swara
मो षू ण॑ऽइ॒न्द्रात्र॑ पृ॒त्सु दे॒वैरस्ति॒ हि ष्मा॑ ते शुष्मिन्नव॒याः। म॒हश्चि॒द्यस्य॑ मी॒ढुषो॑ य॒व्या ह॒विष्म॑तो म॒रुतो॒ वन्द॑ते॒ गीः॥४६॥

मोऽइति॒ मो। सु। नः॒। इ॒न्द्र॒। अत्र॑। पृ॒त्स्विति॑ पृ॒त्ऽसु। दे॒वैः। अस्ति॑। हि। स्म॒। ते॒। शु॒ष्मि॒न्। अ॒व॒या इत्य॑व॒ऽयाः। म॒हः। चि॒त्। यस्य॑। मी॒ढुषः॑। य॒व्या। ह॒विष्म॑तः। म॒रुतः॑। वन्द॑ते। गीः ॥४६॥

Mantra without Swara
मो षू ण इन्द्रात्र पृत्सु देवैरस्ति हि ष्मा ते शुष्मिन्नवयाः । महश्चिद्यस्य मीढुषो यव्या हविष्मतो मरुतो वन्दते गीः ॥

मोऽइति मो। सु। नः। इन्द्र। अत्र। पृत्स्विति पृत्ऽसु। देवैः। अस्ति। हि। स्म। ते। शुष्मिन्। अवया इत्यवऽयाः। महः। चित्। यस्य। मीढुषः। यव्या। हविष्मतः। मरुतः। वन्दते। गीः॥४६॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ- হে (ইন্দ্র) শূরবীর ! আপনি (অত্র) এই লোকে (পৃৎসু) যুদ্ধে (দেবৈঃ) বিদ্বান্দিগের সঙ্গে (নঃ) আমাদিগের (সু) ভাল প্রকার রক্ষা করুন, এবং (মো) হনন করিবেন না । হে (শুষ্মিন্) পূর্ণ বলযুক্ত শূরবীর ! (হি) নিশ্চয় করিয়া (চিৎ) যেমন (তে) আপনার (মহঃ) মহান্ (গীঃ) বেদপ্রমাণযুক্ত বাণী (মীঢুষঃ) বিদ্যাদি উত্তম গুণ সিঞ্চন করে অথবা (হবিষ্মতঃ) উত্তম-উত্তম হবি অর্থাৎ পদার্থযুক্ত (মরুতঃ) ঋতু-ঋতুতে যজ্ঞকারী বিদ্বান্দিগের (বন্দতে) গুণগুলির প্রকাশ করে, যেমন বিদ্বান্গণ আপনার গুণ সকলের আমাদিগের নিকট অর্থ নিরন্তর প্রকাশ করিয়া আনন্দিত হয়েন সেইরূপ যে (অবয়াঃ) যজ্ঞ কারী যজমান সে আপনার আজ্ঞায় যে সব (য়ব্যা) উত্তম-উত্তম যবাদি অন্নগুলিকে অগ্নিতে হোম করে সেই সব পদার্থগুলি সকল প্রাণীদিগের পক্ষে সুখকারী হইয়া থাকে ॥ ৪৬ ॥
Essence
ভাবার্থঃ- এই মন্ত্রে উপমালঙ্কার আছে । যখন মনুষ্যগণ পরমেশ্বরের আরাধনা করিয়া সম্যক্ প্রকার সকল সামগ্রী সংগ্রহ করিয়া যুদ্ধে শত্রুদিগকে জিতিয়া চক্রবর্ত্তী রাজ্য প্রাপ্ত করিয়া সম্যক্ প্রকার পালন করিয়া বড় আনন্দ সহকারে সেবন করেন তখন উত্তম রাজ্য হয় ॥ ৪৬ ॥
Subject
ঈশ্বরশূরবীরসহায়েন য়ুদ্ধে বিজয়ো ভবতীত্যুপদিশ্যতে ॥ ঈশ্বরও শূরবীরের সাহায্যে যুদ্ধে বিজয় হয়, এই বিষয়ের উপদেশ পরবর্ত্তী মন্ত্রে করা হইয়াছে ॥
Mantra (Bengali)
মো ষূ ণ॑ऽই॒ন্দ্রাত্র॑ পৃ॒ৎসু দে॒বৈরস্তি॒ হি ষ্মা॑ তে শুষ্মিন্নব॒য়াঃ । ম॒হশ্চি॒দ্যস্য॑ মী॒ঢুষো॑ য়॒ব্যা হ॒বিষ্ম॑তো ম॒রুতো॒ বন্দ॑তে॒ গীঃ ॥ ৪৬ ॥
Rishi | Devata | Chhanda | Swara
মো ষূ ণ ইত্যস্যাগস্ত্য ঋষিঃ । ইন্দ্রমারুতৌ (ইন্দ্রামরুতৌ) দেবতে । ভুরিক্পংক্তিশ্ছন্দঃ । পঞ্চমঃ স্বরঃ ॥