Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 3 / Mantra 45

63 Mantra
3/45
Devata- मरुतो देवताः Rishi- प्रजापतिर्ऋषिः Chhand- स्वराट् अनुष्टुप्, Swara- गान्धारः
Mantra with Swara
यद् ग्रामे॒ यदर॑ण्ये॒ यत् स॒भायां॒ यदि॑न्द्रि॒ये। यदेन॑श्चकृ॒मा व॒यमि॒दं तदव॑यजामहे॒ स्वाहा॑॥४५॥

यत्। ग्रामे॑। यत्। अर॑ण्ये। यत्। स॒भाया॑म्। यत्। इन्द्रि॒ये। यत्। एनः॑। च॒कृ॒म। व॒यम्। इ॒दम्। तत्। अव॑। य॒जा॒म॒हे॒। स्वाहा॑ ॥४५॥

Mantra without Swara
यद्ग्रामे यदरण्ये यत्सभायाँ यदिन्द्रिये । यदेनश्चकृमा वयमिदन्तदव यजामहे स्वाहा ॥

यत्। ग्रामे। यत्। अरण्ये। यत्। सभायाम्। यत्। इन्द्रिये। यत्। एनः। चकृम। वयम्। इदम्। तत्। अव। यजामहे। स्वाहा।४५॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ- (বয়ম্) কর্মের অনুষ্ঠানকারী আমরা (য়দ্-গ্রামে) গৃহস্থ দ্বারা যে সেবিত গ্রাম (য়ৎ অরণ্যে) বানপ্রস্থরা যে বনে সেবা করিয়াছে (য়ৎ সভায়াম্) বিদ্বান্গণ যে সভার সেবা করিয়া থাকেন (য়ৎ ইন্দ্রিয়ে) যোগীগণ যে মন বা শ্রোত্রাদিকের সেবা করেন তাহাতে স্থির হইয়া যে (এনঃ) পাপ বা অধর্ম (চকৃম) করিবে বা করাইবে, সকল (অবয়জামহে) দূর করিতে থাকিবে তথা যাহা যাহা সেই সব উক্ত স্থানগুলিতে (স্বাহা) সত্যবাণী দ্বারা পুণ্য বা ধর্মাচরণ (চকৃম) করা উচিত (তৎ) তাহা তাহা (য়জামহে) প্রাপ্ত হইতে থাকিবে ॥ ৪৫ ॥
Essence
ভাবার্থঃ- চারি আশ্রমে থাকা মনুষ্যদিগকে মন, বাণী ও কর্ম দ্বারা সত্য কর্মের আচরণ করিয়া পাপ বা অধর্মের ত্যাগ করিয়া বিদ্বান্দিগের সভা, বিদ্যা তথা উত্তমোত্তম শিক্ষার প্রচার করিয়া প্রজাদিগের সুখের উন্নতি করা উচিত ॥ ৪৫ ॥
Subject
পুনগৃর্হস্থকৃত্যমুপদিশ্যতে ॥ পুনরায় পরবর্ত্তী মন্ত্রে গৃহস্থের কর্মের উপদেশ করা হইয়াছে ॥
Mantra (Bengali)
য়দ্ গ্রামে॒ য়দর॑ণ্যে॒ য়ৎ স॒ভায়াং॒ য়দি॑ন্দ্রি॒য়ে । য়দেন॑শ্চকৃ॒মা ব॒য়মি॒দং তদব॑ য়জামহে॒ স্বাহা॑ ॥ ৪৫ ॥
Rishi | Devata | Chhanda | Swara
য়দ্ গ্রাম ইত্যস্য প্রজাপতির্ঋষিঃ । মরুতো দেবতাঃ । স্বরাডনুষ্টুপ্ ছন্দঃ । গান্ধারঃ স্বরঃ ॥