Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 3 / Mantra 43

63 Mantra
3/43
Devata- वास्तुपतिर्देवता Rishi- शंयुर्बार्हस्पत्य ऋषिः Chhand- भूरिक् जगती, Swara- निषादः
Mantra with Swara
उप॑हूताऽइ॒ह गाव॒ऽउप॑हूताऽअजा॒वयः॑। अथो॒ऽअन्न॑स्य की॒लाल॒ऽउप॑हूतो गृ॒हेषु॑ नः। क्षेमा॑य वः॒ शान्त्यै॒ प्रप॑द्ये शि॒वꣳ श॒ग्मꣳ शं॒योः शं॒योः॥४३॥

उप॑हूता॒ इत्युप॑ऽहूताः। इ॒ह। गावः॑। उप॑हूता॒ इत्युप॑ऽहूताः। अ॒जा॒वयः॑। अथो॒ऽइत्यथो॑। अन्न॑स्य। की॒लालः॑। उप॑हूत॒ इत्युप॑ऽहूतः। गृ॒हेषु॑। नः॒। क्षेमा॑य। वः॒। शान्त्यै॑। प्र॒। प॒द्ये॒। शि॒वम्। श॒ग्मम्। शं॒योरिति॑ श॒म्ऽयोः॑। शं॒योरिति॑ श॒म्ऽयोः॑ ॥४३॥

Mantra without Swara
उपहूता इह गाव उपहूता अजावयः । अथो अन्नस्य कीलाल उपहूतो गृहेषु नः । क्षेमाय वः शान्त्यै प्र पद्ये शिवँ शग्मँ शम्योः शम्योः ॥

उपहूता इत्युपऽहूताः। इह। गावः। उपहूता इत्युपऽहूताः। अजावयः। अथोऽइत्यथो। अन्नस्य। कीलालः। उपहूत इत्युपऽहूतः। गृहेषु। नः। क्षेमाय। वः। शान्त्यै। प्र। पद्ये। शिवम्। शग्मम्। शंयोरिति शम्ऽयोः। शंयोरिति शम्ऽयोः॥४३॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ- (ইহ) এই গৃহস্থাশ্রম বা সংসারে (বঃ) তোমাদিগের (শান্ত্যৈ) সুখ, (নঃ) আমাদিগের (ক্ষেমায়) রক্ষার (গৃহেষু) নিবাস করিবার যোগ্য স্থানে যে (গাবঃ) দুগ্ধ প্রদানকারী গো ইত্যাদি পশু (উপহূতাঃ) সমীপস্থ হইয়াছে অথবা (অজাবয়ঃ) মেষ, অজাদি পশু (উপহূতাঃ) সমীপ প্রাপ্ত হইয়াছে (অথো) ইহার পর (অন্নস্য) প্রাণধারণকারী (কীলালঃ) অন্নাদি পদার্থগুলির সমূহ (উপহূতাঃ) ভাল প্রকার প্রাপ্ত হইয়াছে । এই সকলের রক্ষা করিয়া আমি গৃহস্থ (শংয়ো) সকল সুখের সাধন দ্বারা (শিবম্) কল্যাণ বা (শগ্মম্) উত্তম সুখকে (প্রপদ্যে) প্রাপ্ত হই ॥ ৪৩ ॥
Essence
ভাবার্থঃ- গৃহস্থের কর্ত্তব্য যে, ঈশ্বরের উপাসনা বা তাঁহার আজ্ঞাপালন দ্বারা গাভি, হস্তী, অশ্বাদি পশু তথা আহার করিবার যোগ্য স্বাদিষ্ট ভক্ষ্য পদার্থ সংগ্রহ করিয়া নিজের ও অপরের রক্ষা করিয়া বিজ্ঞান, ধর্ম, বিদ্যা ও পুরুষার্থ বলে লোকও পরলোকের সুখ সিদ্ধ করিবে, কোনও পুরুষকে আলস্যে কখনও থাকা উচিত নহে কিন্তু সকল মনুষ্য পুরুষকার সম্পন্ন হইয়া ধর্ম দ্বারা চক্রবর্ত্তী রাজ্যাদি ধন সংগ্রহ করিয়া তাহাদের সম্যক্ প্রকার রক্ষা করিয়া উত্তম-উত্তম সুখ প্রাপ্ত হইবে । ইহার অন্যথা মনুষ্যকে আচরণ করা উচিত নয় কেননা অন্যথা আচরণকারীর কখনও সুখ হয়না ॥ ৪৩ ॥
Subject
পুনঃ স কীদৃশঃ সংপাদনীয় ইত্যুপদিশ্যতে ॥ পুনরায় সেই গৃহস্থাশ্রমকে কেমন ভাবে সিদ্ধ করা উচিত, এই বিষয়ের উপদেশ পরবর্ত্তী মন্ত্রে করা হইয়াছে ॥
Mantra (Bengali)
উপ॑হূতাऽই॒হ গাব॒ऽউপ॑হূতাऽঅজা॒বয়ঃ॑ । অথো॒ऽঅন্ন॑স্য কী॒লাল॒ऽ উপ॑হূতো গৃ॒হেষু॑ নঃ । ক্ষেমা॑য় বঃ॒ শান্ত্যৈ॒ প্র প॑দ্যে শি॒বꣳ শ॒গ্মꣳ শং॒য়োঃ শং॒য়োঃ ॥ ৪৩ ॥
Rishi | Devata | Chhanda | Swara
উপহূতা ইত্যস্য শংয়ুর্বার্হস্পত্য ঋষিঃ । বাস্তুপতির্দেবতা । ভুরিগ্জগতী ছন্দঃ । নিষাদঃ স্বরঃ ॥