Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 3 / Mantra 37

63 Mantra
3/37
Devata- प्रजापतिर्ऋषिः Rishi- वामदेव ऋषिः Chhand- ब्राह्मी उष्णिक्, Swara- ऋषभः
Mantra with Swara
भूर्भुवः॒ स्वः सुप्र॒जाः प्र॒जाभिः॑ स्या सु॒वीरो॑ वी॒रैः सु॒पोषः॒ पोषैः॑। नर्य॑ प्र॒जां मे॑ पाहि॒ शꣳस्य॑ प॒शून् मे॑ पा॒ह्यथ॑र्य पि॒तुं मे॑ पाहि॥३७॥

भूः। भुवः॑। स्व॒रिति॒ स्वः᳖। सु॒प्र॒जा इति॑ सुऽप्र॒जाः। प्र॒जाभि॒रिति॑ प्र॒ऽजाभिः॑। स्या॒म्। सु॒वीर॒ इति॑ सु॒ऽवीरः॑। वी॒रैः। सु॒पोष॒ इति॑ सु॒पोषः॑। पोषैः॑। नर्य॑। प्र॒जामिति॑ प्र॒ऽजाम्। मे॒। पा॒हि॒। शꣳस्य॑। प॒शून्। मे॒। पा॒हि॒। अथ॑र्य। पि॒तुम्। मे॒ पा॒हि॒ ॥३७॥

Mantra without Swara
भूर्भुवः स्वः सुप्रजाः प्रजाभि स्याँ सुवीरो वीरैः सुपोषः पोषैः । नर्य प्रजाम्मे पाहि शँस्य पशून्मे पाह्यथर्य पितुम्मे पाहि ॥

भूः। भुवः। स्वरिति स्वः। सुप्रजा इति सुऽप्रजाः। प्रजाभिरिति प्रऽजाभिः। स्याम्। सुवीर इति सुऽवीरः। वीरैः। सुपोष इति सुपोषः। पोषैः। नर्य। प्रजामिति प्रऽजाम्। मे। पाहि। शꣳस्य। पशून्। मे। पाहि। अथर्य। पितुम्। मे पाहि॥३७॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ- হে (নর্য়) নীতিযুক্ত মনুষ্যদিগের উপর কৃপাকারী পরমেশ্বর ! আপনি কৃপা করিয়া (মে) আমার (প্রজাম্) পুত্রাদি প্রজার (পাহি) রক্ষা করুন অথবা (মে) আমার (পশুন্) গাভি, অশ্ব, হস্তী ইত্যাদি পশুদিগের (পাহি) রক্ষা করুন । হে (অথর্য়) সন্দেহ রহিত জগদীশ্বর ! আপনি (মে) আমার (পিতুম্) অন্নের রক্ষা করুন । হে (শংস্য) স্তুতি করিবার যোগ্য ঈশ্বর ! আপনার কৃপাবলে আমি (ভূর্ভুবঃ স্বঃ) যে প্রিয়স্বরূপ প্রাণ, বলের হেতু উদান তথা সকল চেষ্টাদি ব্যবহারের হেতু ব্যান বায়ু, তাহাদিগের সহিত যুক্ত হইয়া (প্রজাভিঃ) স্বীয় অনুকূল স্ত্রী, পুত্র, বিদ্যা, ধর্ম, মিত্র, ভৃত্য, পশু ইত্যাদি পদার্থ সহ (সুপ্রজাঃ) উত্তম বিদ্যা, ধর্ম যুক্ত প্রজা সহিত অথবা (বীরৈঃ) শৌর্য্য, ধৈর্য্য, বিদ্যা শত্রুদের নিবারণ, প্রজা-পালনে কুশলদিগের সহিত (সুবীরঃ) উত্তম শূরবীর যুক্ত এবং (পোষৈঃ) পুষ্টিকারক পূর্ণ বিদ্যা হইতে উৎপন্ন ব্যবহার সহ (সুপোষঃ) উত্তম পুষ্টি উৎপাদনকারী (স্যাম) নিত্য হই ॥ ৩৭ ॥
Essence
ভাবার্থঃ- মনুষ্যদিগকে ঈশ্বরের উপাসনা অথবা তাঁহারই আজ্ঞা-পালনের আশ্রয় লইয়া উত্তম-উত্তম নিয়মপূর্বক বা উত্তম প্রজা, শূরত্ব, পুষ্টি ইত্যাদি কারণপূর্বক প্রজার পালন করিয়া নিরন্তর সুখ প্রতিপন্ন করা উচিত ॥ ৩৭ ॥
Subject
পুনঃ স জগদীশ্বরঃ কিমর্থঃ প্রার্থনীয় ইত্যুপদিশ্যতে ॥ পুনরায় সেই জগদীশ্বরের প্রার্থনা কীজন্য করা উচিত, এই বিষয়ের উপদেশ পরবর্ত্তী মন্ত্রে করা হইয়াছে ॥
Mantra (Bengali)
ভূর্ভুবঃ॒ স্বঃ᳖ সুপ্র॒জাঃ প্র॒জাভিঃ॑ স্যাᳬं সু॒বীরো॑ বী॒রৈঃ সু॒পোষঃ॒ পোষৈঃ॑ । নর্য়॑ প্র॒জাং মে॑ পাহি॒ শꣳস্য॑ প॒শূন্ মে॑ পা॒হ্যথ॑র্য় পি॒তুং মে॑ পাহি ॥ ৩৭ ॥
Rishi | Devata | Chhanda | Swara
ভূর্ভুবরিত্যস্য বামদেব ঋষিঃ । প্রজাপতির্দেবতা । ব্রাহ্ম্যুষ্ণিক্ ছন্দঃ । ঋষভঃ স্বরঃ ॥