Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 3 / Mantra 35

63 Mantra
3/35
Devata- सविता देवता Rishi- विश्वामित्र ऋषिः Chhand- निचृत् गायत्री, Swara- षड्जः
Mantra with Swara
तत् स॑वि॒तुर्वरे॑ण्यं॒ भर्गो॑ दे॒वस्य॑ धीमहि। धियो॒ यो नः॑ प्रचो॒दया॑त्॥३५॥

तत्। स॒वि॒तुः। वरे॑ण्यम्। भर्गः॑। दे॒वस्य॑। धी॒म॒हि॒। धि॒यः॑। यः। नः॒। प्र॒। चो॒द॒या॒त् ॥३५॥

Mantra without Swara
तत्सवितुर्वरेण्यं भर्गो देवस्य धीमहि । धियो यो नः प्रचोदयत् ॥

तत्। सवितुः। वरेण्यम्। भर्गः। देवस्य। धीमहि। धियः। यः। नः। प्र। चोदयात्॥३५॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ- আমরা (সবিতুঃ) সকল জগতের উৎপন্নকারী অথবা (দেবস্য) প্রকাশময় শুদ্ধ বা সুখদাতা পরমেশ্বরের যিনি (বরেণ্যম্) অতি শ্রেষ্ঠ (ভর্গঃ) পাপরূপ দুঃখের মূল নষ্টকারী (তেজঃ) স্বরূপ, (তৎ) তাঁহাকে (ধীমহি) ধারণ করি এবং (য়ঃ) যে অন্তর্য্যামী সর্ব সুখ প্রদাতা তিনি করুণা করিয়া (নঃ) আমাদিগের (ধিয়ঃ) বুদ্ধিকে উত্তম-উত্তম গুণ, কর্ম, স্বভাবে (প্রচোদয়াৎ) প্রেরণা দান করুন ॥ ৩৫ ॥
Essence
ভাবার্থঃ- মনুষ্যদিগের অত্যন্ত উচিত যে, এই সব জগতের উৎপন্নকারী বা সর্বোত্তম, সর্ব পাপ নাশক তথা অত্যন্ত শুদ্ধ পরমেশ্বরেরই স্তুতি, প্রার্থনা ও উপাসনা করিবে । কোন্ প্রয়োজন হেতু? যাহাতে তিনি ধারণকৃত বা প্রার্থিত আমাদিগকে দুষ্ট কর্ম, গুণ হইতে পৃথক করিয়া ভাল ভাল গুণ, কর্ম ও স্বভাবে প্রবৃত্তি করেন এইজন্য, এবং প্রার্থনার মুখ্য সিদ্ধান্ত এই যে, যেমন প্রার্থনা করা সেইরূপই পুরুষার্থপূর্বক আচরণ করা উচিত ॥ ৩৫ ॥
Subject
তস্য জগদীশ্বরস্য কীদৃশ্যঃ স্তুতিপ্রার্থনোপাসনাঃ কার্য়া ইত্যুপদিশ্যতে ॥ সেই জগদীশ্বরের কেমন স্তুতি, প্রার্থনা, উপাসনা করা উচিত, এই বিষয়ের উপদেশ পরবর্ত্তী মন্ত্রে করা হইয়াছে ॥
Mantra (Bengali)
তৎ স॑বি॒তুর্বরে॑ণ্যং॒ ভর্গো॑ দে॒বস্য॑ ধীমহি । ধিয়ো॒ য়ো নঃ॑ প্র চো॒দয়া॑ৎ ॥ ৩৫ ॥
Rishi | Devata | Chhanda | Swara
তৎসবিতুরিত্যস্য বিশ্বামিত্র ঋষিঃ । সবিতা দেবতা । নিচৃদায়ত্রী ছন্দঃ । ষড্জঃ স্বরঃ ॥