Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 3 / Mantra 31

63 Mantra
3/31
Devata- आदित्यो देवता Rishi- सप्तधृतिर्वारुणिर्ऋषिः Chhand- विराट् गायत्री, Swara- षड्जः
Mantra with Swara
महि॑ त्री॒णामवो॑ऽस्तु द्यु॒क्षं मि॒त्रस्या॑र्य॒म्णः। दु॒रा॒धर्षं॒ वरु॑णस्य॥३१॥

महि॑। त्री॒णाम्। अवः॑। अ॒स्तु॒। द्यु॒क्षम्। मि॒त्रस्य॑। अ॒र्य॒म्णः। दु॒रा॒धर्ष॒मिति॑ दुःऽआ॒धर्ष॑म्। वरु॑णस्य ॥३१॥

Mantra without Swara
महि त्रीणामवो स्तु द्युक्षम्मित्रस्यार्यम्णः । दुराधर्षँवरुणस्य ॥

महि। त्रीणाम्। अवः। अस्तु। द्युक्षम्। मित्रस्य। अर्यम्णः। दुराधर्षमिति दुःऽआधर्षम्। वरुणस्य॥३१॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ- হে (ব্রহ্মস্পতেঃ) জগদীশ্বর ! আপনার কৃপাবলে (মিত্রস্য) বাহিরে ও ভিতরে নিবাসকারী যে প্রাণবায়ু তথা (অর্য়ম্ণঃ) যে আকর্ষণ দ্বারা পৃথিবী ইত্যাদি পদার্থ সকলকে ধারণকারী সূর্য্যলোক এবং (বরুণস্য)জল (ত্রীণাম্) এই তিনের প্রকাশ দ্বারা (নঃ) আমাদিগের (দ্যুক্ষম্) যাহাতে নীতির প্রকাশ নিবাস করে অথবা (দুরাধর্ষম্) অতিকষ্টপূর্বক গ্রহণ করিবার যোগ্য দৃঢ় (মহি) মহান্ বেদবিদ্যার (অবঃ) রক্ষা (অস্তু) হউক ॥ ৩১ ॥
Essence
ভাবার্থঃ- এই মন্ত্রে পূর্ব মন্ত্র হইতে (ব্রহ্মণস্পতে, নঃ) এই দুই পদের অনুবৃত্তি জানিতে হইবে । মনুষ্যগণকে সকল পদার্থ দ্বারা নিজের অথবা অপরের ন্যায়পূর্বক রক্ষা করিয়া যথাবৎ রাজ্য পালন করা উচিত ॥ ৩১ ॥
Subject
পুনঃ স কিমর্থঃ প্রার্থনীয় ইত্যুপদিশ্যতে ॥ তবুও তাঁর প্রার্থনা কীজন্য করা উচিত, এই বিষয়ের উপদেশ পরবর্ত্তী মন্ত্রে করা হইয়াছে ॥
Mantra (Bengali)
মহি॑ ত্রী॒ণামবো॑ऽস্তু দ্যু॒ক্ষং মি॒ত্রস্যা॑র্য়॒ম্ণঃ । দু॒রা॒ধর্ষং॒ বরু॑ণস্য ॥ ৩১ ॥
Rishi | Devata | Chhanda | Swara
মহি ত্রীণামিত্যস্য সপ্তধৃতির্বারুণির্ঋষিঃ । আদিত্যো দেবতা । বিরাড্ গায়ত্রী ছন্দঃ । ষড্জঃ স্বরঃ ॥