Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 3 / Mantra 29

63 Mantra
3/29
Devata- बृहस्पतिर्देवता Rishi- मेधातिथिर्ऋषिः Chhand- गायत्री, Swara- षड्जः
Mantra with Swara
यो रे॒वान् योऽअ॑मीव॒हा व॑सु॒वित् पु॑ष्टि॒वर्द्ध॑नः। स नः॑ सिषक्तु॒ यस्तु॒रः॥२९॥

यः। रे॒वान्। यः। अ॒मी॒व॒हेत्य॑मीऽव॒हा। व॒सु॒विदिति॑ वसु॒ऽवित्। पु॒ष्टि॒वर्द्ध॑न॒ इति॑ पुष्टि॒ऽवर्द्ध॑नः। सः। नः॒। सि॒ष॒क्त्विति सिषक्तुः। यः। तु॒रः ॥२९॥

Mantra without Swara
यो रेवान्यो अमीवहा वसुवित्पुष्टिवर्धनः । स नः सिषक्तु यस्तुरः ॥

यः। रेवान्। यः। अमीवहेत्यमीऽवहा। वसुविदिति वसुऽवित्। पुष्टिवर्द्धन इति पुष्टिऽवर्द्धनः। सः। नः। सिषक्त्विति सिषक्तुः। यः। तुरः॥२९॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ- (য়ঃ) যিনি বেদ শাস্ত্র পালন করিবার (রেবাণ্) বিদ্যাদি অনন্ত ধনবান (অমীবহা) অবিদ্যাদি রোগ দূর করিবার বা করাইবার (বসুবিৎ) সকল বস্তুকে যথাবৎ জানিবার (পুষ্টিবর্ধনঃ) পুষ্টি অর্থাৎ শরীর বা আত্মার বল বৃদ্ধি করিবার এবং (তুরঃ) ভাল কার্য্যে শীঘ্র প্রবেশ করিবার বা করাইবার পাত্র জগদীশ্বর (সঃ) তিনি (নঃ) আমাদিগকে উত্তম উত্তম কর্ম বা গুণের সহিত (সিষবতু) সংযুক্ত করুন ॥ ২ঌ ॥
Essence
ভাবার্থঃ- এই সংসারে যে ধন আছে সেই ধন পরমেশ্বরেরই । মনুষ্যগণ যেমন পরমেশ্বরের প্রার্থনা করিবে সেইরূপই তাহার পুরুষকার করা উচিত । যেমন বিদ্যাদি ধনযুক্ত পরমেশ্বর, ঈশ্বরের এমন বিশেষণ বলিয়া বা শুনিয়া কোনও মনুষ্য কৃতকৃত্য অর্থাৎ বিদ্যাদি ধনযুক্ত হইতে পারে না, কিন্তু স্বীয় পুরুষকারের বলে বিদ্যাদি ধনের বৃদ্ধি অথবা রক্ষা নিরন্তর করা উচিত যেমন পরমেশ্বর অবিদ্যাদি রোগের অপনয়নকারী সেইরূপ মনুষ্যদিগেরও উচিত যে, স্বয়ংও অবিদ্যাদি রোগকে নিরন্তর দূর করুক । যেমন তিনি বস্তু সকলকে যথাবৎ জানেন সেইরূপ মনুষ্যদিগেরও উচিত যে, নিজ সামর্থ্য অনুযায়ী সকল পদার্থসমূহকে যথাবৎ জানুক । যেমন তিনি সকলের পুষ্টি বৃদ্ধি করেন, সেইরূপ মনুষ্যও সকলের পুষ্টি ইত্যাদি গুণকে নিরন্তর বৃদ্ধি করুক । যেমন তিনি ভাল-ভাল কার্য্য করিতে শীঘ্রতা করেন সেইরূপ মনুষ্যও উত্তম উত্তম কার্য্যগুলিকে ত্বরা সম্পন্ন করুক । এবং যেমন আমরা সেই পরমেশ্বরের উত্তম কর্মহেতু প্রার্থনা নিরন্তর করিয়া থাকি, সেইরূপ পরমেশ্বরও আমাদিগের সব মনুষ্যকে উত্তম পুরুষার্থপূর্বক উত্তম উত্তম গুণ বা কর্মের আচরণ সহ নিরন্তর সংযুক্ত করুক ॥ ২ঌ ॥
Subject
পুনঃ স কীদৃশ ইত্যুপদিশ্যতে ॥ পুনরায় সে ঈশ্বর কেমন, এই বিষয়ের উপদেশ পরবর্ত্তী মন্ত্রে করা হইয়াছে ॥
Mantra (Bengali)
য়ো রে॒বান্ য়োऽঅ॑মীব॒হা ব॑সু॒বিৎ পু॑ষ্টি॒বর্দ্ধ॑নঃ । স নঃ॑ সিষক্তু॒ য়স্তু॒রঃ ॥ ২ঌ ॥
Rishi | Devata | Chhanda | Swara
য়ো রেবানিত্যস্য মেধাতিথির্ঋষিঃ । বৃহস্পতির্দেবতা । গায়ত্রী ছন্দঃ । ষড্জঃ স্বরঃ ॥