Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 3 / Mantra 28

63 Mantra
3/28
Devata- बृहस्पतिर्देवता Rishi- प्रबन्धु ऋषिः Chhand- विराट् गायत्री, Swara- षड्जः
Mantra with Swara
सो॒मान॒ꣳ स्वर॑णं कृणु॒हि ब्र॑ह्मणस्पते। क॒क्षीव॑न्तं॒ यऽऔ॑शि॒जः॥२८॥

सो॒मान॑म्। स्व॑रणम्। कृ॒णु॒हि॒। ब्र॒ह्म॒णः॒। प॒ते॒। क॒क्षीव॑न्तम्। यः। औ॒शि॒जः ॥२८॥

Mantra without Swara
सोमानँ स्वरणङ्कृणुहि ब्रह्मणस्पते । कक्षीवन्तँ यऽऔशिजः ॥

सोमानम्। स्वरणम्। कृणुहि। ब्रह्मणः। पते। कक्षीवन्तम्। यः। औशिजः॥२८॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ- হে (ব্রহ্মণস্পতে) সনাতন বেদশাস্ত্রের পালনকর্ত্তা জগদীশ্বর ! আপনি (য়ঃ) যে আমি (ঔশিজঃ) সর্ব বিদ্যা প্রকাশক বিদ্বানের পুত্র তুল্য সেই আমাকে (কক্ষীবন্তম্) বিদ্যাপঠনে উত্তম নীতিযুক্ত (স্বরণম্) সকল বিদ্যার কথক এবং (সোমানম্) ঔষধিসকলের রস নিষ্কাষণকারী তথা বিদ্যা সিদ্ধিকারী (কৃণুহি) করুন । এমনই ব্যাখ্যান এই মন্ত্রের নিরুক্তকার যাস্কমুনিও করিয়াছেন উহা পূর্বলিখিত সংস্কৃতে দেখিয়া লইবে ॥ ২৮ ॥
Essence
ভাবার্থঃ- এই মন্ত্রে লুপ্তোপমালঙ্কার আছে । পুত্র দুই প্রকারের হয় । এক ঔরস অর্থাৎ যে নিজের বীর্য্য দ্বারা জাত এবং দ্বিতীয় যাহাকে বিদ্যা পড়িবার জন্য বিদ্বান্ করা হয় । আমাদের সকল মনুষ্যদিগকে এইজন্য ঈশ্বরের প্রার্থনা করা উচিত যাহাতে আমরা বিদ্যা দ্বারা প্রকাশিত সকল ক্রিয়ার কুশল ও প্রীতিপূর্বক বিদ্যাধ্যয়নকারী পুত্র দ্বারা যুক্ত হই ॥ ২৮ ॥
Subject
পুনঃ স জগদীশ্বরঃ কিমর্থঃ প্রার্থনীয় ইত্যুপদিশ্যতে ॥ পুনরায় সেই জগদীশ্বরের কীজন্য প্রার্থনা করা উচিত এই বিষয়ের উপদেশ পরবর্ত্তী মন্ত্রে করা হইয়াছে ॥
Mantra (Bengali)
সো॒মান॒ꣳ স্বর॑ণং কৃণু॒হি ব্র॑হ্মণস্পতে । ক॒ক্ষীব॑ন্তং॒ য়ऽঔ॑শি॒জঃ ॥ ২৮ ॥
Rishi | Devata | Chhanda | Swara
সোমানমিত্যস্য প্রবন্ধুর্ঋষিঃ । বৃহস্পতির্দেবতা । বিরাড্ গায়ত্রী ছন্দঃ । ষড্জঃ স্বরঃ ॥