Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 3 / Mantra 27

63 Mantra
3/27
Devata- अग्निर्देवता Rishi- श्रुतबन्धुर्ऋषिः Chhand- विराट् गायत्री, Swara- षड्जः
Mantra with Swara
इड॒ऽएह्यदि॑त॒ऽएहि॒ काम्या॒ऽएत॑। मयि॑ वः काम॒धर॑णं भूयात्॥२७॥

इडे॑। आ। इ॒हि॒। अदि॑ते। आ। इ॒हि॒। काम्याः॑। आ। इ॒त॒। मयि॑ वः॒। का॒म॒धर॑ण॒मिति॑ काम॒ऽधर॑णम्। भू॒या॒त् ॥२७॥

Mantra without Swara
इडऽएह्यदित एहि काम्या एत । मयि वः कामधरणम्भूयात् ॥

इडे। आ। इहि। अदिते। आ। इहि। काम्याः। आ। इत। मयि वः। कामधरणमिति कामऽधरणम्। भूयात्॥२७॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ- হে পরমেশ্বর ! আপনার কৃপা বলে (ইডে) এই পৃথিবী আমাকে রাজ্য করিবার জন্য (এহি) অবশ্য প্রাপ্ত হউক । এবং (অদিতে) সকল সুখ প্রাপ্ত করিবার নাশরহিত রাজনীতি (এহি) প্রাপ্ত হউক । এইরূপ হে মঘবন্ । স্বীয় পৃথিবীও রাজনীতি দ্বারা (কাম্যাঃ) ইষ্ট-ইষ্ট পদার্থ (এত) প্রাপ্ত হউক তথা (ময়ি) আমার মধ্যে (বঃ) সেই সব পদার্থের (কামধরণম্) স্থিরতা (ভূয়াৎ) যথাবৎ হউক ॥ ২৭ ॥
Essence
ভাবার্থঃ- মনুষ্যদিগকে উত্তম উত্তম পদার্থ সকলের কামনা নিরন্তর করা তথা তাহাদের প্রাপ্তি হেতু পরমেশ্বরের প্রার্থনা এবং সর্বদা পুরুষার্থ করা উচিত । কোনও মনুষ্য ভাল বা মন্দ কামনা ব্যতীত এক মুহূর্তের জন্য স্থিত হইতে সক্ষম হয়না । এইজন্য সকল মনুষ্যগণকে অধর্মযুক্ত ব্যবহারের কামনা পরিত্যাগ করিয়া কর্মযুক্ত ব্যবহারের যত ইচ্ছা বৃদ্ধি হইতে পারে, বৃদ্ধি করা উচিত ॥ ২৭ ॥
Subject
পুনঃ স কিমর্থঃ প্রার্থনীয় ইত্যুপদিশ্যতে ॥ পুনরায় তাঁহার প্রার্থনা কীজন্য করা উচিত, এই বিষয়ের উপদেশ পরবর্ত্তী মন্ত্রে করা হইয়াছে ॥
Mantra (Bengali)
ইড॒ऽএহ্যদি॑ত॒ऽএহি॒ কাম্যা॒ऽএত॑ । ময়ি॑ বঃ কাম॒ধর॑ণং ভূয়াৎ ॥ ২৭ ॥
Rishi | Devata | Chhanda | Swara
ইড এহ্যদিত ইত্যস্য শ্রুতবন্ধুর্ঋষিঃ । অগ্নির্দেবতা । বিরাডগায়ত্রী ছন্দঃ । ষড্জঃ স্বরঃ ॥