Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

Yajurveda Adhyay 3 / Mantra 25

63 Mantra
3/25
Devata- अग्निर्देवता Rishi- सुबन्धुर्ऋषिः Chhand- भूरिक् बृहती, Swara- मध्यमः
Mantra with Swara
अग्ने॒ त्वं नो॒ऽअन्त॑मऽउ॒त त्रा॒ता शि॒वो भ॑वा वरू॒थ्यः। वसु॑र॒ग्निर्वसु॑श्रवा॒ऽअच्छा॑ नक्षि द्यु॒मत्त॑मꣳ र॒यिं दाः॑॥२५॥

अग्ने॑। त्वम्। नः॒। अन्त॑मः। उ॒त। त्रा॒ता। शि॒वः। भ॒व॒। व॒रू॒थ्यः᳖। वसुः॑। अ॒ग्निः। वसु॑श्रवा॒ इति॒ वसु॑ऽश्रवाः। अच्छ॑। न॒क्षि॒। द्यु॒मत्त॑म॒मिति॑ द्यु॒मत्ऽत॑मम्। र॒यिम्। दाः॒ ॥२५॥

Mantra without Swara
अग्ने त्वन्नोऽअन्तमऽउत त्राता शिवो भवा वरूथ्यः । वसुरग्निर्वसुश्रवा अच्छानक्षि द्युमत्तमँ रयिं दाः ॥

अग्ने। त्वम्। नः। अन्तमः। उत। त्राता। शिवः। भव। वरूथ्यः। वसुः। अग्निः। वसुश्रवा इति वसुऽश्रवाः। अच्छ। नक्षि। द्युमत्तममिति द्युमत्ऽतमम्। रयिम्। दाः॥२५॥

Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna

বাংলা
Yajurveda Translation Pt. Satish Chandra Vidyaratna - বাংলা
Meaning
পদার্থঃ- হে (অগ্নে) সকলের রক্ষক পরমেশ্বর ! (ত্বম্) আপনি (বসুশ্রবাঃ) সকলকে শুনিবার জন্য শ্রেষ্ঠ কর্ণ দিয়াছেন (বসুঃ) সকল প্রাণী যাহার মধ্যে বাস করে অথবা সকল প্রাণিদিগের মধ্যে বসবাসকারী এবং (অগ্নিঃ) বিজ্ঞান প্রকাশযুক্ত (নক্ষি) সকল স্থানে ব্যাপ্ত অর্থাৎ নিবাসকারী সুতরাং আপনি (নঃ) আমাদিগের জন্য (অন্তমঃ) অন্তর্য্যামী বা জীবনের হেতু (ত্রাতা) রক্ষাকারী, (বরূথ্যঃ) শ্রেষ্ঠ গুণ, কর্ম ও স্বভাব যুক্ত (শিবঃ) তথা মঙ্গলময় মঙ্গলকারী (ভব) হউন, আর (উত)(নঃ) আমাদিগের জন্য (দ্যুমত্তমম্) উত্তম প্রকাশ দ্বারা যুক্ত (রয়িম্) বিদ্যাচক্রবর্ত্তি ইত্যাদি ধন সকলকে (অচ্ছ দাঃ) ভাল প্রকার প্রদান করুন ॥ ২৫ ॥
Essence
ভাবার্থঃ- মনুষ্যদিগকে এমন জানা উচিত যে, পরমেশ্বর কে ত্যাগ করিয়া আমাদিগের রক্ষাকারী অথবা সকল সুখের সাধন প্রদানকারী অন্য কেহ নহেন কেননা তিনিই নিজ সামর্থ্যবলে সর্বত্র পরিপূর্ণ হইতেছেন ॥ ২৫ ॥
Subject
পুনঃ স কীদৃশ ইত্যুপদিশ্যতে ॥ পুনরায় সে কেমন, এই বিষয়ের উপদেশ পরবর্ত্তী মন্ত্রে করা হইয়াছে ॥
Mantra (Bengali)
অগ্নে॒ ত্বং নো॒ऽঅন্ত॑মऽউ॒ত ত্রা॒তা শি॒বো ভ॑বা বরূ॒থ্যঃ᳖ । বসু॑র॒গ্নির্বসু॑শ্রবা॒ऽঅচ্ছা॑ নক্ষি দ্যু॒মত্ত॑মꣳ র॒য়িং দাঃ॑ ॥ ২৫ ॥
Rishi | Devata | Chhanda | Swara
অগ্নে ত্বমিত্যস্য সুবন্ধুর্ঋষিঃ । অগ্নির্দেবতা । ভুরিগ্বৃহতী ছন্দঃ । মধ্যমঃ স্বরঃ ॥